বাংলাদেশ, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬
১২ আশ্বিন ১৪৩৩ | সময়:
admin
৩১ মার্চ ২০২৪, ৮:৩৮ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

নেতিবাচক আচরণ করায় কাবা থেকে ৪ হাজার মুসল্লি গ্রেফতার

আন্তর্জাতিক ডেস্ক: পবিত্র রমজান মাসে নেতিবাচক আচরণ করায় কাবা থেকে এখন পর্যন্ত ৪ হাজার মুসল্লিকে গ্রেফতার করেছে সৌদি আরব পুলিশ। সেই সঙ্গে ওমরাহর ভুয়া অফার দিয়ে বিদেশিদের সঙ্গে প্রতারণা করার অভিযোগে ৩৫টি প্রতিষ্ঠান শনাক্ত করে বন্ধ করে দিয়েছে স্থানীয় প্রশাসন।

রোববার (৩১ মার্চ) এক প্রতিবেদনে মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম গালফ নিউজ জানায়, মুসল্লিরা যেন নির্বিঘ্নে ও পর্যাপ্ত নিরাপত্তার মধ্য দিয়ে কাবায় ইবাদত করতে পারেন, তা নিশ্চিত করতে উদ্যোগ নিয়েছে সৌদি প্রশাসন। তারই অংশ হিসেবে এই ৪ হাজার জনকে গ্রেফতার করা হয়েছে।

বছরের অন্যান্য সময়ের চেয়ে রমজানে কাবায় মুসল্লিদের ভিড় বেড়ে যায়। বিশেষ করে, রমজানের শেষ ১০দিনে মুসল্লিদের ভিড় সবচেয়ে বেশি থাকে, কারণ এ সময়ে অনেকে ওমরাহ করার পরিকল্পনা করেন।

তবে এবার মুসল্লিদের ভিড় কমানোর জন্য কিছু নির্দেশনা দিয়েছে সৌদির হজ ও ওমরাহ মন্ত্রণালয়। মন্ত্রণলায় এক নির্দেশনায় কাবায় আসার বদলে নিজ নিজ হোটেলে নির্ধারিত যে প্রার্থনা কক্ষ রয়েছে, সেখানে নামাজ আদায় করার আহ্বান জানিয়েছে। এর আগে ভিড় কমাতে এবারের রমজানে একজন মুসল্লিকে মাত্র একবারই ওমরাহ করার সুযোগ দেওয়ার সিদ্ধান্ত নেয় সৌদি।

এদিকে, পবিত্র রমজান মাসের শেষ ১০ দিনে মক্কার গ্রান্ড মসজিদকে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে চেষ্টার কোনো কমতি রাখছে না সৌদি আরব কর্তৃপক্ষ। মুসল্লি ও ওমরাহ পালনকারীর সংখ্যা ব্যাপকভাবে বেড়ে যাওয়ায় পবিত্র মসজিদটিকে জীবাণুমুক্ত রাখতে রোজ ১০ বার পরিষ্কার করা হচ্ছে। আর তাতে দিনরাত পরিশ্রম করছেন চার হাজারের বেশি কর্মী।

সূত্র: গালফ নিউজ

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পর্যটন বদলে দিতে পারে সুন্দরবন নির্ভরশীল মানুষের ভাগ্য

১

বিশ্ব পর্যটন দিবসে ফিরে দেখা শ্রেণিকক্ষের সেই মুহূর্তগুলো || মো. মামুন হাসান

২

সাতক্ষীরায় সড়‌কে রা‌তে ঝর‌লো দুই প্রাণ

৩

আশাশুনিতে আকস্মিক টর্নেডোয় ৪‌টি বসতঘর লণ্ডভণ্ড

৪

তালায় জুয়েলারির দোকানে দুর্ধর্ষ চুরি, ২৩ লাখ টাকার গহনা লুট

৫

সিলেটের পাহাড়-নদী-পাথরের সৌন্দর্য উপ‌ভো‌গে সাতক্ষীরা সাংবা‌দিক কে‌ন্দ্রের সদস‌্যরা

৬

সাতক্ষীরায় আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার

৭

একই জায়গায় আটকে থাকতে চাই না

৮

চলন্ত স্লিপার বাসে আগুন, ঘুমের মধ্যেই পুড়ে মরল ৯ যাত্রী

৯

বোয়িংয়ের সঙ্গে আরও ১১টি নতুন বিমান কেনার চুক্তি

১০

এশিয়ান গেমসে শ্রীলঙ্কাকে ৫-১ গোলে উড়িয়ে দিল বাংলাদেশ

১১

বিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ বিশ্ব গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর

১২

দুপুরের মধ্যে ১১ অঞ্চলে বজ্রবৃষ্টির আভাস

১৩

আশাশুনির নয়াবাদে স্বামীর নির্মম নির্যাতনে হাসপাতালে স্ত্রী

১৪

কালিগঞ্জ সিনিয়র সিটিজেন ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সভা

১৫

কালিগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স ও ভূমি অফিস পরিদর্শনে এমপি রবিউল বাশার

১৬

ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ

১৭

পাইকগাছায় কৃষকদলের বিক্ষোভ মিছিল

১৮

কালিগঞ্জে যুবদলের আনন্দ মিছিল

১৯

চাঁদা না পেয়ে নির্মাণাধীন বাড়ি ভাঙচুর ও মারপিটের অভিযোগে সংবাদ সম্মেলন

২০