বাংলাদেশ, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
২৮ ভাদ্র ১৪৩৩ | সময়:
admin
১ মে ২০২৪, ৮:২৪ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

আন্তর্জাতিক শ্রমিক দিবস: কলারোয়ায় ৮ জন নিহত শ্রমিকের পরিবারকে আর্থিক সহায়তা প্রদান

ফারুক হোসাইন রাজ, কলারোয়া: সাতক্ষীরার কলারোয়ায় নানা আয়োজনে পালিত হয়েছে আন্তর্জাতিক শ্রমিক দিবস।

এ উপলক্ষে বুধবার (১ মে) সড়ক পরিবহন ও শ্রমিক ইউনিয়নের পক্ষ থেকে ৮ জন নিহত শ্রমিকের পরিবারকে আর্থিক সহায়তা করা হয়।

সাতক্ষীরা-১ আসনের সংসদ সদস্য ফিরোজ আহম্মেদ স্বপন প্রধান অতিথি হিসেবে এই অর্থ সহায়তা সংশ্লিষ্টদের পরিবারের সদস্যদের হাতে তুলে দেন।

অনুষ্ঠানে সড়ক পরিবহন ও শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আব্দুর রহিমের সঞ্চালনায় সভাপতিত্ব করেন মোঃ সিরাজুল ইসলাম।

উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাবেক আহবায়ক সাজেদুর রহমান খান চৌধুরী মজনু, উপজেলা পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী এসএম আলতাফ হোসেন লাল্টু, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক রবিউল আলম মল্লিক, ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী শেখ ইমরান হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আশিকুর রহমান মুন্না প্রমুখ।

এর আগে সংসদ সদস্য ফিরোজ আহম্মেদ স্বপন পথচারীদের মাঝে বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন বিতরণ করেন।

অন্যদিকে, ‘শ্রমিক মালিক গড়বো দেশ, স্মার্ট হবে বাংলাদেশ’ শ্লোগানকে সামনে রেখে কলারোয়া ইলেকট্রিশিয়ান শ্রমিক ইউনিয়নের নেতা-কর্মী ও সদস্যরা আন্তর্জাতিক শ্রমিক দিবস উদযাপন উপলক্ষে র‍্যালি আলোচনা সভা এবং খাদ্য বিতরণ করেছে।

পহেলা মে সকাল ১০টায় কলারোয়া পৌর সদরের থানা গেট সংলগ্ন এলাকা থেকে র‍্যালিটি বের হয়। র‍্যালিটি উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে কলারোয়া পৌর সদরের রূপালী ব্যাংকের দক্ষিণ পার্শ্বে ইলেকট্রিশিয়ান শ্রমিক ইউনিয়নের অস্থায়ী কার্যালয়ে গিয়ে আলোচনা সভায় মিলিত হয়।

সেখানে মোঃ জাকির হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্যে কলারোয়া সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর আবু নছর বলেন, যুগের পর যুগ শ্রমিকরা নির্যাতিত, অবহেলিত, বঞ্চিত। শ্রমিকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা ও সকল শ্রমিকের জীবনের নিরাপত্তার কথা বিবেচনা করে বীমা করতে হবে।

কলারোয়া আলিয়া মাদ্রাসার শিক্ষক মাওলানা তৌহিদুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কলারোয়া পাবলিক ইনস্টিটিউটের সাধারণ সম্পাদক ‌অ্যাডভোকেট শেখ কামাল রেজা, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রউফ, কাজিরহাট কলেজের শিক্ষক ইসমাইল হোসেন, কলারোয়া থানা জামে মসজিদের ইমাম মাওলানা আসাদুজ্জামান ফারুকী প্রমুখ।

আরো উপস্থিত ছিলেন ইলেকট্রিশিয়ান শ্রমিক ইউনিয়নের সহ-সভাপতি শরিফ হাসান সবুজ, আজগর হোসেন, সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম লিটন, সহ-সাধারণ সম্পাদক কাজী তুহিন, সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ, দপ্তর সম্পাদক হারুন অর রশিদ, সদস্য শেখ কবিরুল ইসলাম প্রমুখ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মফস্বল সাংবাদিকদের আর কত আত্মহনন? || কল্যাণ ব্যানার্জি

কয়রায় প্রায় ২শ কেজি ঝিনুকসহ ট্রাক জব্দ, কারাগারে ২

ডিজিটাল রূপান্তর ও কৃত্রিম বুদ্ধিমত্তায় সুন্দরবনের পর্যটন || মো. মামুন হাসান

সাংবাদিক আব্দুল আলিমের মৃত্যুতে সাতক্ষীরা সাংবাদিক কেন্দ্রের শোক

সাংবাদিক আলিমের মৃত্যুতে সাতক্ষীরা প্রেসক্লাবের শোক

সাংবাদিক শেখ আব্দুল আলিম আর নেই

বাব আল-মান্দেব প্রণালির পূর্ণ নিয়ন্ত্রণ নিলো হুথিরা

গুলশানে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ঝটিকা মিছিল, ককটেল বিস্ফোরণ, গ্রেপ্তার ২

বিএনপি সরকার জাতির সঙ্গে গাদ্দারি করেছে: শহিদুল ইসলাম মুকুল

সাতক্ষীরা পৌরসভা সুইপার কল্যাণ ইউনিয়নের নির্বাচন: গফুর সভাপতি, গণেশ সম্পাদক

১০

কয়রায় ১০ দিনব্যাপী বৃক্ষমেলা উদ্বোধন

১১

জবি ক্যারিয়ার ক্লাবের আন্তঃবিশ্ববিদ্যালয় বিজনেস কেস কম্পিটিশনের রেজিস্ট্রেশন শুরু

১২

নলতা সরকারি প্রাথমিক বিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের কমিটি গঠন

১৩

দেবহাটায় কমিউনিটি পুলিশিং কাবাডি চ্যাম্পিয়ানশিপের বাছাই ম্যাচ

১৪

সুন্দরবনে বিষ দিয়ে মাছ শিকার, আটক জেলে কারাগারে

১৫

সাতক্ষীরায় বাড়ছে ডেঙ্গু, সচেতনতায় বাড়ি বাড়ি ভিবিডির স্বেচ্ছাসেবকেরা

১৬

ইন্টোরিয়র ডিজাইনে আধুনিক সেবার প্রত্যয়ে যাত্রা করলো এস এস এন্টারপ্রাইজ

১৭

বৈরী আবহাওয়ার সুযোগে কালিন্দী নদীপথে বিএসএফের পুশ-ইনের চেষ্টা, ব্যর্থ করে দিয়েছে বিজিবি

১৮

ইয়েমেনের পুরো লোহিত সাগর উপকূল নিয়ন্ত্রণে নিয়েছে হুথি যোদ্ধারা

১৯

জিয়া ফাউন্ডেশনের নেতা পরিচয়ে চাঁদাবাজি ও মাদক কারবারী, গ্রেপ্তারের দাবিতে বিএনপি নেতাদের মানববন্ধন

২০
error: Content is protected !!