বাংলাদেশ, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
২ আশ্বিন ১৪৩৩ | সময়:
admin
১৫ নভেম্বর ২০২৩, ১১:০২ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

জামায়াত-বিএনপির সহিংস কর্মসূচি প্রতিহত করার আহ্বান আসাদুজ্জামান বাবুর

মেহেদী হাসান শিমুল: জামায়াত-বিএনপির চলমান সহিংস কর্মসূচি রাজপথে থেকে মোকাবেলা করার আহ্বান জানিয়েছেন সাতক্ষীরা জেলা আওয়ামীলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও সদর উপজেলা চেয়ারম্যান মো. আসাদুজ্জামান বাবু।

বুধবার (১৫ নভেম্বর) বিকালে সাতক্ষীরা সদর উপজেলার ধুলিহর ইউনিয়ন আ’লীগের আয়োজনে সুপারিঘাটায় অনুষ্ঠিত উন্নয়ন ও শান্তি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

এসময় আগামী নির্বাচনে দলীয় মনোনয়ন প্রত্যাশী বাবু বলেন, জামায়াত-বিএনপির হরতাল-অবরোধে সাধারণ জনগণ সাড়া দিচ্ছে না। তবে জামায়াত-শিবির যাতে জনগণের জানমালের ক্ষতি না করতে পারে সেজন্য দলীয় নেতাকর্মীদের রাজপথে থেকে তাদের প্রতিহত করতে হবে।

ধুলিহর ইউনিয়ন আ’লীগের সাধারণ-সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যান মিজাবুর রহমান বাবুসানার সভাপতিত্বে ও ধুলিহর ইউনিয়ন যুবলীগের সভাপতি আজহারুল ইসলামের সঞ্চালনায় শান্তি ও উন্নয়ন সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা সদর উপজেলা আ’লীগের সভাপতি শেখ আব্দুর রশিদ, সাধারণ সম্পাদক শাহ্জাহান আলী, যুগ্ম-সাধারণ সম্পাদক গণেশ চন্দ্র মন্ডল, সদর উপজেলা আ’লীগের সদস্য স ম জালাল উদ্দিন, সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যার কোহিনুর ইসলাম, জেলা যুবলীগের আহবায়ক মিজানুর রহমান, রেজাউল ইসলাম রেজা প্রমুখ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কালিগঞ্জে প্লাস্টিক-পলিথিন প্রতিরোধে শিক্ষণ ও অভিজ্ঞতা বিনিময় সভা

সাতক্ষীরা সরকারি কলেজে মিয়াওয়াকি বনায়ন কর্মসূচি উদ্বোধন

বিজ্ঞান বিতর্ক উৎসবে সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ন

ধামরাইয়ে পিকআপ-সিএনজি সংঘর্ষে নিহত ৩

বিয়ের প্রস্তাব দিতেই যোগাযোগ বন্ধ!

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৫ জনের মৃত্যু

নভেম্বর-ডিসেম্বরে ইউপি ভোটের ‘স্লট’ এখন খুঁজে পাচ্ছে না ইসি!

প্রথমবারের মতো পূর্ণাঙ্গ তদন্তের আইনি ক্ষমতা পেল এপিবিএন

সেভেন আপের বোতলে ঘাসমারা ওষুধ, খেয়ে প্রাণ গেল ব্যবসায়ীর

লিগ্যাল এইডের মামলা পরিচালনার বিল ছাড়াতে ঘুষ!

১০

জবির বাসে সিট দখল বন্ধে নতুন সিদ্ধান্ত, র‍্যাগিং বন্ধে কঠোর নিদর্শনা

১১

সবুজ বাংলাদেশ বিনির্মাণে নবায়নযোগ্য জ্বালানি প্রসারে গুরুত্ব দিতে হবে

১২

আশাশুনিতে ইয়াবা সেবনের দায়ে যুবকের কারাদণ্ড

১৩

কয়রায় মোটরসাইকেল দুর্ঘটনা, প্রাণ গেল পথচারীর, আহত ৩

১৪

দেবহাটায় গ্রামবাসীর ধাওয়ায় চুরি করা মালামাল ফেলে পালালো চোরেরা

১৫

জবি ছাত্রদলের দুই যুগ্ম আহ্বায়ককে শোকজ

১৬

সাতক্ষীরার শাল্যে আদর্শ দাখিল মাদ্রাসার ১৬ ছাত্রীর বাল্যবিবাহ, অভিভাবকদের তলব

১৭

৫৯ লাখ সুবিধাভোগীকে টিসিবি থেকে বাদ দেওয়া হয়েছে: বাণিজ্যমন্ত্রী

১৮

ভুঁইফোড় সংবাদমাধ্যমের ফটোকার্ড ও অপপ্রচার রোধে আইনমন্ত্রীর সতর্কবার্তা

১৯

সরকারি মাধ্যমিকের সহকারী শিক্ষকদের জন্য বড় সুখবর

২০
error: Content is protected !!