বাংলাদেশ, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
২ আশ্বিন ১৪৩৩ | সময়:
The Editors
১৭ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৭ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

ভুঁইফোড় সংবাদমাধ্যমের ফটোকার্ড ও অপপ্রচার রোধে আইনমন্ত্রীর সতর্কবার্তা

ডেস্ক রিপোর্ট : আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, সাইবার অপরাধ কার্যকরভাবে রোধ করতে বর্তমান আইনটি যথেষ্ট না হওয়ায় সরকার তা সংশোধনের উদ্যোগ নিয়েছে। বর্তমানে সাইবার সুরক্ষা আইনের সংশোধনীটি খসড়া পর্যায়ে রয়েছে বলে তিনি জানান।

আজ বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) এক সভায় এ কথা বলেন তিনি।

আইনমন্ত্রী স্পষ্ট করে বলেন, আইন সংশোধনের ক্ষেত্রে মানুষের বাকস্বাধীনতার পূর্ণ সুরক্ষা নিশ্চিত করার পাশাপাশি কারও ব্যক্তিগত সম্মানহানি বা চরিত্রহনন যাতে না ঘটে, সে বিষয়টি অত্যন্ত গুরুত্বের সাথে বিবেচনা করা হচ্ছে। খসড়া আইনটির বিভিন্ন দিক নিয়ে সংশ্লিষ্ট সকল অংশীজন ও গণমাধ্যম ব্যক্তিত্বদের সাথে ধারাবাহিক আলোচনা চলছে। সবার সুচিন্তিত মতামত ও পরামর্শ নিয়ে একটি যুগোপযোগী ও সুষম আইন চূড়ান্ত করা হবে বলে জানান তিনি।

সামাজিক যোগাযোগমাধ্যমে ভুঁইফোড় বা বেনামী সংবাদমাধ্যমের নামে বিভিন্ন ধরনের বিভ্রান্তিকর ফটোকার্ড ও অপপ্রচার চালিয়ে যারা রাষ্ট্রে বা সমাজে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করবে, তাদের বিরুদ্ধে সরকার কঠোর আইনি ব্যবস্থা নেবে বলে হুঁশিয়ারি দিয়েছেন আইনমন্ত্রী।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল প্রসঙ্গে আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান বলেন, বিশ্বের যেকোনো দেশের ট্রাইব্যুনালের তুলনায় বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারপ্রক্রিয়া এখন অনেক এগিয়ে রয়েছে।

তিনি আরও বলেন, কোনো নির্দিষ্ট ব্যক্তি বা পক্ষকে লক্ষ্য করে নয়, বরং সুনির্দিষ্ট মানবতাবিরোধী অপরাধের ন্যায়বিচার নিশ্চিত করাই এই ট্রাইব্যুনালের মূল উদ্দেশ্য।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

৫৯ লাখ সুবিধাভোগীকে টিসিবি থেকে বাদ দেওয়া হয়েছে: বাণিজ্যমন্ত্রী

ভুঁইফোড় সংবাদমাধ্যমের ফটোকার্ড ও অপপ্রচার রোধে আইনমন্ত্রীর সতর্কবার্তা

সরকারি মাধ্যমিকের সহকারী শিক্ষকদের জন্য বড় সুখবর

ফিলিপাইনে যাত্রীবাহী জাহাজে আগুন, প্রাণহানি বেড়ে ৭৭

৫ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস, কমবে তাপমাত্রা

ইউপি ভোটের তারিখে আসছে পরিবর্তন

যুক্তরাষ্ট্রের পার্লামেন্টে বিল পাস, ১০০ শতাংশ রপ্তানি শুল্কের মুখে ভারত

সুদানে স্বর্ণখনি ধসে নিহত ৮২, ধ্বংসস্তূপে বহু শ্রমিক

সিগারেটের দাম বাড়িয়ে প্রজ্ঞাপন জারি

বৃষ্টিতে ম্যাচ পরিত্যক্ত, না খেলেই সেমিফাইনালে বাংলাদেশ

১০

ইন্টার মায়ামিতে মেসির শততম গোল, জিতলেন আরও এক শিরোপা

১১

স্থানীয় ভোট নিয়ে ইসির বৈঠক দুপুরে

১২

ইরানের সঙ্গে সরাসরি কথা হচ্ছে, যুদ্ধ শেষের পথে: ট্রাম্প

১৩

রাফিনিয়ার হ্যাটট্রিক, প্রতিপক্ষের জালে বার্সেলোনার ৭ গোল

১৪

এসআরবির আনুষ্ঠানিক যাত্রা শুরু, স্বচ্ছতা-জবাবদিহিতার নির্দেশ

১৫

নেপালের বিপক্ষে সিরিজ খেলবে বাংলাদেশ, চূড়ান্ত সূচি প্রকাশ

১৬

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে বর্ণাঢ্য আয়োজনে ছাত্রদলের নবীন বরণ

১৭

তালায় গ্রামীণ সড়কের মাস্টারপ্ল্যান প্রণয়ন বিষয়ক কর্মশালা

১৮

মথুরেশপুর ইউনিয়ন বিএনপির সম্পাদক হেমায়েত বহিষ্কার

১৯

ভারতে সাজাভোগ শেষে দেশে ফিরল শিশুসহ ১৮ বাংলাদেশি

২০
error: Content is protected !!