বাংলাদেশ, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬
২২ কার্তিক ১৪৩৩ | সময়:
The Editors
১৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৬ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

বৃষ্টিতে ম্যাচ পরিত্যক্ত, না খেলেই সেমিফাইনালে বাংলাদেশ

ডেস্ক রিপোর্ট: মাঠে রোদ ফুটলেও ভেজা আউটফিল্ড শুকায়নি। ফলে চীনের বিপক্ষে কোয়ার্টার ফাইনাল ম্যাচটি পরিত্যক্ত হওয়ায় র‍্যাঙ্কিংয়ে এগিয়ে থাকার সুবাদে এশিয়ান গেমসের সেমিফাইনালে পৌঁছে গেছে বাংলাদেশ নারী ক্রিকেট দল।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) জাপানের নিশিনের কোরিগি অ্যাথলেটিক পার্কে নির্ধারিত সময় সকাল ৯টায় ম্যাচ শুরু হওয়ার কথা ছিল। বৃষ্টির পর রোদ ওঠায় ক্রিকেটাররা ঠিকঠাক ওয়ার্ম-আপ করলেও আগের ভারী বৃষ্টিতে আউটফিল্ড মারাত্মকভাবে ভিজে থাকে।

নির্ধারিত কিংবা সুপার ওভারের ম্যাচ আয়োজন সম্ভব না হওয়ায় নিয়ম অনুযায়ী বিবেচনা করা হয় দুই দলের আইসিসি টি-টোয়েন্টি র‍্যাঙ্কিং। বাংলাদেশের অবস্থান যেখানে ১০ম, সেখানে চীনের ৩৬তম। এই সুবিশাল ব্যবধানে এগিয়ে থেকে না খেলেই শেষ চার নিশ্চিত করল নিগার সুলতানা জ্যোতির দল।

আগামী ২০ সেপ্টেম্বর ফাইনালে ওঠার লড়াইয়ে নামবে টাইগ্রেসরা। সেমিফাইনালে তাদের সম্ভাব্য প্রতিপক্ষ এশিয়ার পরাশক্তি ভারত। শুক্রবার সকাল ১১টায় কোয়ার্টার ফাইনালে জাপানের মুখোমুখি হবে ভারতীয় মেয়েরা, যেখানে ভারতই নিরঙ্কুশ ফেবারিট।

উল্লেখ্য, এশিয়ান গেমসে এর আগে দুবার রূপা এবং একবার ব্রোঞ্জ জিতেছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। সাম্প্রতিক এশিয়া কাপের সেমিফাইনালে ভারতের কাছে হারের ব্যর্থতা ভুলে এবার এশিয়ান গেমসের মঞ্চেই ঘুরে দাঁড়াতে প্রস্তুত লাল-সবুজের প্রতিনিধিরা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সড়ক দুর্ঘটনায় ৫ লাখ টাকা পর্যন্ত সহায়তা, আবেদন যেভাবে

১

নতুন দায়িত্বে ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী

২

মাদক ইভটিজিং জুয়া ও বাল্যবিবাহ প্রতিরোধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান

৩

পঞ্চম বর্ষে পদার্পণ অনুষ্ঠানে প্রত্যাশা: বস্তুনিষ্ঠ সাংবাদিকতায় এগিয়ে যাক হৃদয় বার্তা

৪

এনসিপিতে যোগ দিতে যাওয়া ফারজানা আমার স্ত্রী নন: রনি

৫

‘ডিসেম্বরেই মালয়েশিয়ায় বিনা খরচে কর্মী পাঠানোর ফ্লাইট শুরু’

৬

ডা. এম আর খানের ১০ম মৃত্যুবার্ষিকী পালিত

৭

৭ নভেম্বর দেশের সব পোশাক কারখানায় সাধারণ ছুটি

৮

ঢাবিতে ভর্তি আবেদন শুরু ১১ নভেম্বর

৯

সাংবাদিকদের সঙ্গে কুশুলিয়ার জামায়াত মনোনীত চেয়ারম্যান প্রার্থী সিরাজুলের মতবিনিময়

১০

ভারতীয় ভিসা আবেদনে নতুন নির্দেশনা

১১

কালিগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ উদ্বোধন

১২

চুলে নজরকাড়া সাজ, পূর্ণিমা যেন অষ্টাদশী তরুণী!

১৩

৭ নভেম্বরকে সামনে রেখে কালিগঞ্জে কৃষকদলের প্রস্তুতি সভা

১৪

পারুলিয়ায় শিশু পাচার ও শোষণ প্রতিরোধে সভা

১৫

আঞ্চলিক ও বৈশ্বিক নিরাপত্তায় সামরিক সহযোগিতা জোরদারে বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের অঙ্গীকার

১৬

এনসিপি ছাড়লেন সামান্তা শারমিন

১৭

২৪ সিনেমার ১৯টিতে ফ্লপ পরীমনি, ৫টিতে গড়পড়তা

১৮

সাংবাদিকের ফোন কেড়েছেন, ট্রাইপড ভেঙেছেন পরীমনি

১৯

অতিরিক্ত সময়ে ২ গোল হজম করেও পাকিস্তানকে হারাল ভারত

২০