বাংলাদেশ, বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬
২১ কার্তিক ১৪৩৩ | সময়:
The Editors
১৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪১ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

রাফিনিয়ার হ্যাটট্রিক, প্রতিপক্ষের জালে বার্সেলোনার ৭ গোল

ডেস্ক রিপোর্ট: বার্সেলোনা মানেই যেন গোল উৎসব! চলতি মৌসুমে কোচ হানস ডিয়েটার ফ্লিকের দল মাঠে নামছেই যেন প্রতিপক্ষকে গোলবানে ভাসাতে। রাসিং সান্তান্দেরের বিপক্ষেও তার ব্যত্যয় ঘটল না। এবার দলটা নিজেদেরও ছাপিয়ে গেল যেন! রাফিনিয়া করলেন হ্যাটট্রিক, তারও আগে জোয়াও কানসেলো করলেন দুটি অসাধারণ গোল; সবকিছুর মিশেলে রাসিং সান্তান্দারকে ৭-২ গোলে গুঁড়িয়ে দিয়েছে বার্সেলোনা।

অষ্টম মিনিটেই এগিয়ে যায় বার্সেলোনা। লামিন ইয়ামালের আড়াআড়ি পাস পেয়ে যান কানসেলো। এরপর ২০ গজ দূর থেকে অসাধারণ একটি কার্লিং শট করেন, বল ক্রসবার ছুঁয়ে জালে আটকায়।

এরপর পেদ্রো ফেলিপের ফাউলে পেনাল্টি পান রাফিনিয়া। সেটি নিচের ডানদিকে জালে পাঠিয়ে দিয়ে ব্যবধান দ্বিগুণ করেন ব্রাজিলিয়ান তারকা। ৩০তম মিনিটে মাগেত গুয়ে গোল করে ব্যবধান কমালেও কানসেলো আবার দূর থেকে গোলের ওপরের বাম কোণে শট মেরে বার্সাকে দুই গোলের লিড ফিরিয়ে দেন। এই গোলটিও ছিল দেখার মতো।

বিরতির আগেই রাফিনিয়া তার দ্বিতীয় গোলটি করেন। দানি ওলমোর চমৎকার পাস পেয়ে নিচু শটে বল জালে পাঠান তিনি। এরপর আদেয়েমিকে ফেলে দেওয়ায় আরেকটি পেনাল্টি পায় বার্সা। রাফিনিয়া সেবার পেনাল্টির দায়িত্ব ইয়ামালকে দিলেও গোলকিপার আগিরেজাবালা তা ঠেকিয়ে দেন।

বিরতির পর বিকল্প হিসেবে নামা ভয়চেখ শেজনির ভুলের সুযোগে ইয়াসির জাবিরি গোল করে ব্যবধান কমান। কিন্তু মাত্র দুই মিনিটের মধ্যে আদেয়েমিকে ফাউল করায় পেনাল্টি পেয়ে রাফিনিয়া তার হ্যাটট্রিক পূরণ করেন।

এরপর গ্যাব্রিয়েল জেসুস ওপরের ডান কোণে বল পাঠিয়ে স্কোর করেন। আর ৮৯তম মিনিটে আদেয়েমির কাছ থেকে পাস পেয়ে ইয়ামাল ফার্স্ট-টাইম শটে গোল করে ম্যাচ শেষ করেন।

এই মৌসুমে এটি বার্সেলোনার ছয়তম টানা লা লিগা জয়। এই শতাব্দীতে ষষ্ঠবার প্রথম ছয় ম্যাচ জিতে শুরু করল তারা। আগের পাঁচবারের মধ্যে চারবারই মৌসুম শেষে চ্যাম্পিয়ন হয়েছিল বার্সা।

ফ্লিকের দল এখন পর্যন্ত ২৮ গোল করেছে, যা লা লিগায় সবচেয়ে বেশি। দ্বিতীয় স্থানে থাকা রিয়াল মাদ্রিদের চেয়ে ১১ গোল বেশি। এই সাফল্যের কেন্দ্রে রয়েছেন রাফিনিয়া। ফ্লিকের ডাকে ফলস নাইন হিসেবে খেলে ছয় ম্যাচে নয় গোল ও তিনটি অ্যাসিস্ট করেছেন তিনি।

কানসেলোর দুটি লংরেঞ্জ গোলের মোট এক্সপেক্টেড গোল (এক্সজি) ছিল মাত্র ০.০৪৭, যা বোঝায় এই গোলগুলো কতটা অবিশ্বাস্য ছিল। পুরো ম্যাচে বার্সার এক্সজি ছিল ৬.৬৫, আর রাসিংয়ের মাত্র ১.৮৬।

ইয়ামালও শেষমেশ গোল পেয়েছেন। ক্যারিয়ারে প্রথমবার টানা চার লা লিগা ম্যাচে গোল করলেন স্প্যানিশ তারকা। এই মৌসুমে এখন তার মোট গোল সাত।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সড়ক দুর্ঘটনায় ৫ লাখ টাকা পর্যন্ত সহায়তা, আবেদন যেভাবে

১

নতুন দায়িত্বে ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী

২

মাদক ইভটিজিং জুয়া ও বাল্যবিবাহ প্রতিরোধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান

৩

পঞ্চম বর্ষে পদার্পণ অনুষ্ঠানে প্রত্যাশা: বস্তুনিষ্ঠ সাংবাদিকতায় এগিয়ে যাক হৃদয় বার্তা

৪

এনসিপিতে যোগ দিতে যাওয়া ফারজানা আমার স্ত্রী নন: রনি

৫

‘ডিসেম্বরেই মালয়েশিয়ায় বিনা খরচে কর্মী পাঠানোর ফ্লাইট শুরু’

৬

ডা. এম আর খানের ১০ম মৃত্যুবার্ষিকী পালিত

৭

৭ নভেম্বর দেশের সব পোশাক কারখানায় সাধারণ ছুটি

৮

ঢাবিতে ভর্তি আবেদন শুরু ১১ নভেম্বর

৯

সাংবাদিকদের সঙ্গে কুশুলিয়ার জামায়াত মনোনীত চেয়ারম্যান প্রার্থী সিরাজুলের মতবিনিময়

১০

ভারতীয় ভিসা আবেদনে নতুন নির্দেশনা

১১

কালিগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ উদ্বোধন

১২

চুলে নজরকাড়া সাজ, পূর্ণিমা যেন অষ্টাদশী তরুণী!

১৩

৭ নভেম্বরকে সামনে রেখে কালিগঞ্জে কৃষকদলের প্রস্তুতি সভা

১৪

পারুলিয়ায় শিশু পাচার ও শোষণ প্রতিরোধে সভা

১৫

আঞ্চলিক ও বৈশ্বিক নিরাপত্তায় সামরিক সহযোগিতা জোরদারে বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের অঙ্গীকার

১৬

এনসিপি ছাড়লেন সামান্তা শারমিন

১৭

২৪ সিনেমার ১৯টিতে ফ্লপ পরীমনি, ৫টিতে গড়পড়তা

১৮

সাংবাদিকের ফোন কেড়েছেন, ট্রাইপড ভেঙেছেন পরীমনি

১৯

অতিরিক্ত সময়ে ২ গোল হজম করেও পাকিস্তানকে হারাল ভারত

২০