বাংলাদেশ, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
২ আশ্বিন ১৪৩৩ | সময়:
The Editors
১৭ সেপ্টেম্বর ২০২৬, ৩:৫২ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

সাতক্ষীরার শাল্যে আদর্শ দাখিল মাদ্রাসার ১৬ ছাত্রীর বাল্যবিবাহ, অভিভাবকদের তলব

ডেস্ক রিপোর্ট: বাল্য বিয়ের শিকার হয়েছে সাতক্ষীরা শহরতলীর শাল্যে আদর্শ দাখিল মাদ্রাসার ১৬ জন ছাত্রী।

২০২৬ শিক্ষা বর্ষের ১০ম, ৯ম ও ৮ম শ্রেণীর এসব ছাত্রীর বাল্য বিবাহ সংত্রান্ত অভিযোগের প্রেক্ষিতে তাদের অভিভাবকদের আগামী ২১ সেপ্টেম্বর সকাল ১০টায় মহিলা বিষয়ক অধিদপ্তর, সাতক্ষীরায় তলব করা হয়েছে।

মহিলা বিষয়ক অধিদপ্তর, সাতক্ষীরার প্রোগ্রাম অফিসার ফাতেমা জোহরা স্বাক্ষরিত নেটিশে বলা হয়েছে, আপনাদের অপ্রাপ্ত বয়স্ক কন্যাদের বাল্যবিবাহ দিয়েছেন। বাল্যবিবাহ নিরোধ আইন ২০১৭ অনুযায়ী, এটি একটি গুরুতর অপরাধ। বাল্যবিয়ের অভিযোগের প্রেক্ষিতে আগামী ২১ সেপ্টেম্বর ২০২৬ সোমবার সকাল ১০টার সময় স্বাক্ষীসহ বিবাহ সংগঠিত ছেলে-মেয়েদের জন্মসনদ, আপনার ও আপনার স্ত্রীর এনআইডি কার্ডের ফটোকপি, বিয়ের কাগজপত্র এবং প্রয়োজনীয় তথ্য নিয়ে উপজেলা নির্বাহী অফিসার সাতক্ষীরা সদর, সাতক্ষীরার নির্দেশে উপজেলা নির্বাহী অফিসারের সভাকক্ষে উপস্থিত হয়ে পৃথক পৃথক বক্তব্য পেশ করার জন্য বলা হলো।

অভিযোগকারী হিসেবে জেলা বাল্য বিবাহ প্রতিরোধ কমিটির সদস্য মো. সাকিবুর রহমান বাবলার নাম নোটিশে উল্লেখ করা হয়েছে।

নোটিশপ্রাপ্ত অভিভাবকরা হলেন, পারশাল্যে গ্রামের মো: জাহাঙ্গীর হোসেন, মাছখোলার ইসমাইল হোসেন ও হারুন অর রশিদ, শাল্যে গ্রামের আব্দুল গফুর গাজী, মাছখোলা গ্রামের মো: শাহাজান, শাল্যে গ্রামের আব্দুল্লাহ, মাছখোলা গ্রামের শাহাজান মোল্লা, শাল্যে গ্রামের বকুল হোসেন, হাবিবুল্লাহ, সিরাজুল ইসলাম, শরিফুল ইসলাম, মাখফুর রহমান, কামরুল ইসলাম, আলমগীর হোসেন, পারশাল্যে গ্রামের আশরাফুল ইসলাম ও শাল্যে গ্রামের ইবাদুল ইসলাম।

নোটিশে অভিভাবকসহ বাল্যবিবাহ সংগঠিত ছেলে ও মেয়েদের প্রয়োজনীয় কাগজপত্রসহ উপস্থিতি নিশ্চিত করার জন্য ব্রহ্মরাজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও শাল্যে আদর্শ দাখিল মাদ্রাসার সুপারকে অনুরোধ জানানো হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জবির বাসে সিট দখল বন্ধে নতুন সিদ্ধান্ত, র‍্যাগিং বন্ধে কঠোর নিদর্শনা

সবুজ বাংলাদেশ বিনির্মাণে নবায়নযোগ্য জ্বালানি প্রসারে গুরুত্ব দিতে হবে

আশাশুনিতে ইয়াবা সেবনের দায়ে যুবকের কারাদণ্ড

কয়রায় মোটরসাইকেল দুর্ঘটনা, প্রাণ গেল পথচারীর, আহত ৩

দেবহাটায় গ্রামবাসীর ধাওয়ায় চুরি করা মালামাল ফেলে পালালো চোরেরা

জবি ছাত্রদলের দুই যুগ্ম আহ্বায়ককে শোকজ

সাতক্ষীরার শাল্যে আদর্শ দাখিল মাদ্রাসার ১৬ ছাত্রীর বাল্যবিবাহ, অভিভাবকদের তলব

৫৯ লাখ সুবিধাভোগীকে টিসিবি থেকে বাদ দেওয়া হয়েছে: বাণিজ্যমন্ত্রী

ভুঁইফোড় সংবাদমাধ্যমের ফটোকার্ড ও অপপ্রচার রোধে আইনমন্ত্রীর সতর্কবার্তা

সরকারি মাধ্যমিকের সহকারী শিক্ষকদের জন্য বড় সুখবর

১০

ফিলিপাইনে যাত্রীবাহী জাহাজে আগুন, প্রাণহানি বেড়ে ৭৭

১১

৫ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস, কমবে তাপমাত্রা

১২

ইউপি ভোটের তারিখে আসছে পরিবর্তন

১৩

যুক্তরাষ্ট্রের পার্লামেন্টে বিল পাস, ১০০ শতাংশ রপ্তানি শুল্কের মুখে ভারত

১৪

সুদানে স্বর্ণখনি ধসে নিহত ৮২, ধ্বংসস্তূপে বহু শ্রমিক

১৫

সিগারেটের দাম বাড়িয়ে প্রজ্ঞাপন জারি

১৬

বৃষ্টিতে ম্যাচ পরিত্যক্ত, না খেলেই সেমিফাইনালে বাংলাদেশ

১৭

ইন্টার মায়ামিতে মেসির শততম গোল, জিতলেন আরও এক শিরোপা

১৮

স্থানীয় ভোট নিয়ে ইসির বৈঠক দুপুরে

১৯

ইরানের সঙ্গে সরাসরি কথা হচ্ছে, যুদ্ধ শেষের পথে: ট্রাম্প

২০
error: Content is protected !!