বাংলাদেশ, বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬
২৫ ভাদ্র ১৪৩৩ | সময়:
admin
২১ এপ্রিল ২০২৩, ৯:৪৪ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

উৎক্ষেপণের পর মাঝ আকাশেই ধ্বংস মাস্কের ‘স্টারশিপ’

আন্তর্জাতিক ডেস্ক | উৎক্ষেপণের কিছু সময় পরই বিস্ফোরণে ধ্বংস হয়ে গেছে মহাকাশযান স্পেসএক্স-এর স্টারশিপ।

স্থানীয় সময় বৃহস্পতিবার (২০ এপ্রিল) সকালে দক্ষিণ টেক্সাসের বোকা চিকায় স্পেসএক্সের লঞ্চ প্যাড থেকে সফলভাবেই যাত্রা করেছিল মনুষ্যবিহীন রকেটটি।

রকেট উৎক্ষেপণের তিন মিনিটের মধ্যেই ওপরের অংশ থেকে বুস্টারটি বিচ্ছিন্ন হওয়ার কথা ছিল। তা না হয়ে, চার মিনিটের দিকে বিস্ফোরণ ঘটে। ধ্বংস হয়ে যায় স্টারশিপ।

যদিও এটিকে ব্যর্থতা মানতে নারাজ স্পেসএক্স। বিশাল মহাকাশযানটি যখন বিস্ফোরণে ধোঁয়ার কুণ্ডলীতে পরিণত হয়েছে, তখন সদর দফতরে চলছে উদযাপন।

তাদের বক্তব্য, মহাকাশযানটি যে মাটি থেকে ঠিকভাবে উৎক্ষেপণ করা গেছে, লঞ্চ প্যাডেই বিস্ফোরণে ধ্বংস হয়ে যায়নি, সেটাই বড় সাফল্য।

এদিকে স্পেসএক্সের কর্মীদের শুভেচ্ছা জানিয়েছেন সংস্থাটির মালিক ইলন মাস্ক। টুইটে তিনি লিখেছেন, ‘কয়েক মাসের মধ্যেই পরবর্তী পরীক্ষামূলক লঞ্চ। আর তার জন্য আজকের উৎক্ষেপণ থেকে অনেক কিছু শেখা সম্ভব হয়েছে। ’

প্রসঙ্গত, স্পেসএক্স এমন একটি মহাকাশযান তৈরি করতে চাচ্ছে, যা বার বার ব্যবহার করা যাবে। স্টারশিপের উচ্চতা ৩৯৪ ফুট, যা স্ট্যাচু অব লিবার্টির চেয়েও ৯০ ফুট বেশি উঁচু।

মহাকাশযানটিতে ৩৩টি শক্তিশালী র‍্যাপ্টর ইঞ্জিন রয়েছে। ২০২৫ সালের মধ্যে তিন মহাকাশচারীকে এই মহাকাশযানে করে চাঁদে পাঠানোর পরিকল্পনা রয়েছে নাসার।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নতুন অধিনায়কের নাম ঘোষণা করল আর্জেন্টিনা

স্পেনে আরেকটি ক্লাব কিনে নিচ্ছেন মেসি

হঠাৎ আশির দশকের ছবিতে মজেছেন নেটিজেনরা, জানুন ভাইরাল ট্রেন্ডের রহস্য

আত্মহ/ত্যার কথা ভেবেছিলেন শ্রাবন্তী!

পুলিশকে বেআইনি নির্দেশনা দেবে না ইসি: সিইসি

বিয়ের সাড়ে ৪ বছর পর মা হচ্ছেন নাফিজা জাহান

চট্টগ্রামে ফিল্ড ফায়ারিং অনুশীলনে দুর্ঘটনায় ২ সেনা নিহত

পরিবেশদূষণ নিয়ন্ত্রণে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে প্রথমবারের মতো ‘ই-জিপি’ প্রশিক্ষণ

রুল খারিজ, ছবি ছাড়া জাতীয় পরিচয়পত্র নয়

১০

সাতক্ষীরায় ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ২৩

১১

রূপপুর বিদ্যুৎকেন্দ্রে আগুন, ৪৮ ঘণ্টা পরও স্বাভাবিক হয়নি বিদ্যুৎ-ইন্টারনেট

১২

সরকারি চাকরিতে ভাইভার নম্বর বাড়ানোর প্রতিবাদে জবিতে বিক্ষোভ মিছিল

১৩

যুক্তরাষ্ট্র-ইরানের পাল্টাপাল্টি হা/মলায় আবারও উত্তপ্ত মধ্যপ্রাচ্য

১৪

হা/মলার ঘটনায় ইতালিতে মামলা করলেন বাঁধন

১৫

স্কোয়াডে ৭ পরিবর্তনের ব্যাখ্যা পিসিবির কাছে চাইতে বললেন বাবর

১৬

ভুলের সুযোগ নিয়ে ইন্টারকে হারিয়ে চ্যাম্পিয়নস লিগে রিয়ালের জয়

১৭

ইতালিতে অভিনেত্রী বাঁধনের ওপর হামলাকারী কয়েকজনের পরিচয় মিলেছে

১৮

ইরানের হাতে আটক মার্কিন সাবমেরিন

১৯

দুই দিনে ৫৮১ কোটি টাকা ফেরত নিলেন সম্মিলিত ইসলামী ব্যাংকের গ্রাহকরা

২০
error: Content is protected !!