বাংলাদেশ, রবিবার, ০৪ অক্টোবর ২০২৬
১৯ আশ্বিন ১৪৩৩ | সময়:
admin
৩০ জুন ২০২৪, ৭:১৫ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

তালায় সফল উদ্যোক্তা সম্মাননা পেলেন ৬ চাষী

এস এম নাহিদ হাসান : তালায় কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ খাতে সফল উদ্যোক্তা সম্মাননা পেলেন ৬ উদ্যোক্তা।

রোববার (৩০ জুন) সকালে তালা শিল্পকলা একাডেমির হলরুমে পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) এর সহযোগিতায় বেসরকারি সংস্থা উন্নয়ন প্রচেষ্টার সমন্বিত কৃষি ইউনিটের আওতায় তাদের এই সম্মাননা প্রদান করা হয়।

অনুষ্ঠানে কৃষি খাতের বিশেষ অবদানের স্বীকৃতি স্বরূপ শিখা রাণী রায় ও লাল্টু কুমার ঘোষ, মৎস্য খাতে মন্টু মল্লিক ও আবু সাইদ মোড়ল, প্রাণিসম্পদ খাতে মোছা: রজিনা খাতুন ও মোছা: তাসলিমা খাতুনের হাতে সম্মাননা স্মারক, সনদ ও প্রাইজমানির চেক তুলে দেন অতিথিবৃন্দ।

উন্নয়ন প্রচেষ্টার পরিচালক সেখ ইয়াকুব আলীর সভাপতিত্বে ও সমন্বিত কৃষি ইউনিটের কৃষিবিদ নয়ন হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন তালা উপজেলা পরিষদ চেয়ারমান ঘোষ সনৎ কুমার।

বিশেষ অতিথি ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা সনজয় সরকার, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সিনগ্ধা খাঁ বাবলী, উপজেলা উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা পলাশ কান্তি রায়, তালা সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সরদার জাকির হোসেন, উন্নয়ন প্রচেষ্টার সমন্বয়কারী এ এস এম মুজিবুর রহমান প্রমুখ।

অনুষ্ঠানে সম্মাননা পাওয়া কৃষকরা তাদের সাফল্যের কথা দুশতাধিক কৃষকের মাঝে তুলে ধরেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাতক্ষীরা জেলা বাকশিস নির্বাচন: খলিলুর রহমান সভাপতি, নূর মোহাম্মদ পাড় সম্পাদক

১

শ্যামনগরে মাদক ব্যবসার বিরোধিতা করায় হামলা!

২

ধুলিহর চাঁদপুরে মাদক ব্যবসার অভিযোগে দুইটি বাড়ি ভাঙচুর, আটক ২

৩

কালিগঞ্জের চাঁচাই বৃক্ষ মেলা উদ্বোধন

৪

শ্রিম্প হ্যাচারি অ্যাসোসিয়েশনের মতবিনিময়: সমুদ্রের পানির ট্যাক্স মওকুফের দাবি

৫

কালিগঞ্জে আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা

৬

জবিতে মোরাল প্যারেন্টিং ট্রাস্টের ‘নৈতিক অভিভাবকত্ব’ বিষয়ক সেমিনার

৭

পাইকগাছায় জেলা পরিষদের এডিপির বরাদ্দপত্র হস্তান্তর

৮

দেবহাটায় ৬৯৬ বোতল উইনকোরেক্সসহ নারী আটক

৯

সাতক্ষীরা কাঁচা ও পাকা মাল ব্যবসায়ী সমিতির নব-নির্বাচিত কমিটির পরিচিতি সভা

১০

সাতক্ষীরায় আন্তর্জাতিক প্রবীণ দিবসের আলোচনা: প্রবীণরাই সমাজের আসল নোঙর

১১

২৪৮১ দিন পর ‘গোল্ডেন ডাক’ কোহলির

১২

সারাদেশের মোটরসাইকেল ও গাড়ি মালিক-চালকদের জরুরি নির্দেশনা

১৩

হইচইয়ে মুক্তি পাচ্ছে ‘প্রেশার কুকার’

১৪

ঐতিহাসিক ম্যাচে আজ ভারতের মুখোমুখি ব্রাজিল, কখন কীভাবে দেখবেন

১৫

শেখ হাসিনাকে নিয়ে ভারতের কাছে কোনো বিকল্প ছিল না: দিনেশ ত্রিবেদী

১৬

বিয়ে নিবন্ধনে আসছে বড় পরিবর্তন, কমবে বহুবিবাহের প্রবণতা!

১৭

জানুয়ারিতে নতুন বই, প্রাথমিকে দেওয়া হবে ইউনিফর্ম: শিক্ষামন্ত্রী

১৮

হাম উপসর্গে আরো ৮ জনের মৃত্যু

১৯

এবার ট্রাম্পের বিরুদ্ধে ২৬ অঙ্গরাজ্যের মামলা

২০