বাংলাদেশ, বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬
২৫ ভাদ্র ১৪৩৩ | সময়:
admin
১০ আগস্ট ২০২৪, ৭:৩১ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

সংখ্যালঘুদের সুরক্ষা নিশ্চিতের দাবিতে শাহবাগ অবরোধ

ডেস্ক রিপোর্ট: সংখ্যালঘু মন্ত্রণালয় ও সুরক্ষা নিশ্চিত করতে কমিশন গঠনসহ চার দফা দাবি আদায়ে রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করে বিক্ষোভ কর্মসূচি পালন করছে সংখ্যালঘু সম্প্রদায়।

শনিবার (১০ আগস্ট) বিকাল ৩টা থেকে রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করেন তারা।

এসময় আমি কে তুমি কে বাঙালি বাঙালি, আমার দেশ সবার দেশ বাংলাদেশ বাংলাদেশ, আমার মাটি আমার মা বাংলাদেশ ছাড়বো না, আমার ভাইয়ের রক্ত বৃথা যেতে দিবো না, সনাতনীর ওপর আক্রমণ মানি না মানবো না, প্রশাসন চুপ কেন জবাব চাই দিতে হবে, সনাতনীদের লড়াই থামবে না থামবে না,
কুরুক্ষেত্রের হাতিয়ার গর্জে উঠুক আরেক বার, রামায়ণের হাতিয়ার গর্জে উঠুক আরেকবার, লড়াই লড়াই লড়াই চাই লড়াই করে বাঁচতে চাই, আমার ঘরে হামলা কেন জবাব চাই, জবাব দাও, জেগেছে রে জেগেছে সনাতনী জেগেছে, রক্ত আগুন লেগেছে জেগেছে রে জেগেছে, তুমি কে, আমি কে সনাতনী সনাতনী, এই স্বাধীন বাংলায় কি সনাতনীদের ঠাঁই নাই, ভাঙতে যদি হয় বিরোধ, গড়ে তুলো প্রতিরোধ, বীর শিবাজির হাতিয়ার, গর্জে উঠুক আরেকবার, এগিয়ে এসো দাপটে সনাতনীদের বাঁচাতে, সনাতনীরা অস্ত্র ধর ধর্ম রক্ষায় নেমে পড়ো এসব স্লোগান দিতে থাকেন বিক্ষোভকারীরা।

দেশের বিভিন্ন স্থানে সনাতনীদের ওপর হামলার প্রতিবাদে বিভিন্ন ব্যানার ফেস্টুনও দেখা গেছে।

এর আগে, গতকাল শুক্রবার (৯ আগস্ট) বিকাল ৩টায় প্রেস ক্লাবের সামনে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন কর্মসূচি করার থাকলেও বিক্ষোভ মিছিল নিয়ে তারা শাহবাগে অবস্থান করেন। তার আগে এক প্রেস বার্তায় সনাতন ধর্মাবলম্বীরা জানান, গণআন্দোলন ও জনরোষের মুখে ৫ আগস্ট শেখ হাসিনা পদত্যাগ করে ভারতের যাওয়ার দিন থেকেই সারা দেশে সহিংসতা ছড়িয়ে পড়ে। অন্যান্যদের পাশাপাশি আক্রান্ত হয় সংখ্যালঘু হিন্দুদের ঘরবাড়ি, ব্যবসা প্রতিষ্ঠান ও মন্দির।

বিভিন্ন জেলায় আওয়ামী লীগের কার্যালয়, দলটির নেতাদের ঘরবাড়ি, অফিস ও ব্যবসা প্রতিষ্ঠান ভেঙে দেওয়া হয়, কোথাও কোথাও আগুন দেওয়া হয়। এসবের মধ্যে আওয়ামী লীগের হিন্দু নেতাদের সহায়-সম্পত্তিও রয়েছে।

যশোর, সাতক্ষীরা, নোয়াখালী, ফেনী, শেরপুর, ঢাকা, পটুয়াখালী, নাটোর, মেহেরপুর, দিনাজপুর, চাঁদপুর, শরিয়তপুর, খুলনা, ফরিদপুর, রংপুরসহ আরও কিছু জেলায় হিন্দুদের স্থাবর সম্পত্তি ও উপসানালয়ে হামলা হয়েছে বলেও দাবি জানান তারা। এই পরিস্থিতিতে নিরাপত্তা চেয়ে ৪ দফা দাবি নিয়ে রাস্তায় এসে দাঁড়িয়েছেন সনাতন ধর্মাবলম্বীরা।

দাবিগুলো হলো- সংখ্যালঘু মন্ত্রণালয় গঠন করতে হবে। সংখ্যালঘু সুরক্ষা কমিশন গঠন করতে হবে। সংখ্যালঘুদের বিরুদ্ধে সংঘটিত সকল প্রকার হামলা প্রতিরোধে কঠোর আইন প্রণয়ন ও বাস্তবায়ন করতে হবে। সংখ্যালঘুদের জন্য ১০ শতাংশ সংসদীয় আসন বরাদ্দ করতে হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চট্টগ্রামে ফিল্ড ফায়ারিং অনুশীলনে দুর্ঘটনায় ২ সেনা নিহত

পরিবেশদূষণ নিয়ন্ত্রণে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে প্রথমবারের মতো ‘ই-জিপি’ প্রশিক্ষণ

রুল খারিজ, ছবি ছাড়া জাতীয় পরিচয়পত্র নয়

সাতক্ষীরায় ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ২৩

রূপপুর বিদ্যুৎকেন্দ্রে আগুন, ৪৮ ঘণ্টা পরও স্বাভাবিক হয়নি বিদ্যুৎ-ইন্টারনেট

সরকারি চাকরিতে ভাইভার নম্বর বাড়ানোর প্রতিবাদে জবিতে বিক্ষোভ মিছিল

যুক্তরাষ্ট্র-ইরানের পাল্টাপাল্টি হা/মলায় আবারও উত্তপ্ত মধ্যপ্রাচ্য

হা/মলার ঘটনায় ইতালিতে মামলা করলেন বাঁধন

স্কোয়াডে ৭ পরিবর্তনের ব্যাখ্যা পিসিবির কাছে চাইতে বললেন বাবর

১০

ভুলের সুযোগ নিয়ে ইন্টারকে হারিয়ে চ্যাম্পিয়নস লিগে রিয়ালের জয়

১১

ইতালিতে অভিনেত্রী বাঁধনের ওপর হামলাকারী কয়েকজনের পরিচয় মিলেছে

১২

ইরানের হাতে আটক মার্কিন সাবমেরিন

১৩

দুই দিনে ৫৮১ কোটি টাকা ফেরত নিলেন সম্মিলিত ইসলামী ব্যাংকের গ্রাহকরা

১৪

কৃষি গুচ্ছের ভর্তি পরীক্ষা ২ জানুয়ারি

১৫

দেশের যেসব অঞ্চলে বজ্রসহ বৃষ্টি হতে পারে

১৬

আমিরাতকে হারিয়ে সেমিফাইনালে বাংলাদেশ, সামনে ভারত

১৭

আশাশুনিতে ৩০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

১৮

অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি হচ্ছে জবি ক্যাফেটেরিয়ায় খাবার, স্বাস্থ্যঝুঁকি!

১৯

তালায় পুকুরে ডুবে শিশুর মৃত্যু

২০
error: Content is protected !!