বাংলাদেশ, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
৫ আশ্বিন ১৪৩৩ | সময়:
admin
৩০ এপ্রিল ২০২৪, ৪:১২ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

নির্বাচনে অনিয়ম হলে কর্মকর্তাদের চাকরিচ্যুত করা হবে: ইসি আহসান হাবিব

শহীদুজ্জামান শিমুল: নির্বাচনে কোনো অনিয়ম হলে দায়িত্বরত কর্মকর্তাদের চাকরিচ্যুত করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মোঃ আহসান হাবিব খান।

মঙ্গলবার (৩০ এপ্রিল) সাতক্ষীরা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষে সাতক্ষীরা ও যশোর জেলার রিটার্নিং অফিসার, সহকারী রিটার্নিং অফিসার, আইনশৃংখলা বাহিনীসহ নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তা ও উপজেলা নির্বাচনে অংশগ্রহণকারী প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের সাথে মতবিনিময় শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে একথা বলেন তিনি।

ইসি আহসান হাবিব আরো বলেন, কে কোন দলের প্রার্থী এটা বড় কথা নয়, বড় কথা হচ্ছে জনগণ যাকে চাবেন, ভোট দিবেন, তিনিই নির্বাচিত হবেন, তিনিই জনপ্রতিনিধি হবেন।

তিনি বলেন, আমরা চাই নির্বাচনে সকল দল অংশগ্রহণ করুক, যত বেশী অংশগ্রহণ করবে ততবেশী প্রতিযোগিতা পূর্ণ নির্বাচন অনুষ্ঠিত হবে। তিনি এ সময় ব্রাজিল ও আর্জেন্টিনার খেলা সবাই দেখেন এবং উপভোগ করেন বলেও মন্তব্য করেন।

তিনি আরো বলেন, নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে নির্বাচন কমিশন বদ্ধপরিকর। এ জন্য মাঠ পর্যায়ের সরকারি কর্মকর্তাদের সততা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করতে হবে। নির্বাচনে কোনো পক্ষপাতমূলক আচরণের সুযোগ নেই।

এ সময় সেখানে উপস্থিত ছিলেন, সাতক্ষীরার জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির, যশোর জেলা প্রশাসক আবরাউল হাসান মজুমদার, সাতক্ষীরার পুলিশ সুপার মো. মতিউর রহমান সিদ্দিকী, যশোরের পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ার্দার, সাতক্ষীরা জেলা নির্বাচন কর্মকর্তা আতিকুল ইসলাম, যশোর নির্বাচন অফিসের সিনিয়র কর্মকর্তা মো. আনিসুর রহমানসহ সাতক্ষীরা ও যশোর জেলার রিটার্নিং অফিসার, সহকারী রিটার্নিং অফিসার, আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যসহ নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তা ও প্রতিদ্বন্দ্বী প্রার্থীগণ উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাতক্ষীরা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম দ্রুত চালুর দাবি

সাতক্ষীরা জেলা ফুটবল রেফারীজ অ্যাসোসিয়েশনের নির্বাচনে জয় পেল যারা

সাতক্ষীরা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে দ্রুততম সময়ে ভিসি নিয়োগের দাবি

‘লকডাউন’ কর্মসূচির প্রতিবাদে জবি ছাত্রদলের বিক্ষোভ

বিজনেস অ্যান্ড লিডারশিপ অ্যাওয়ার্ড পেলেন সাতক্ষীরার সুদীপ্ত

আলিপুর ইউনিয়ন আ’লীগের যুগ্ম সম্পাদক আমিনুল ইসলাম মন্টু গ্রেফতার

কেঁড়াগাছি ইউপির সাবেক চেয়ারম্যান ডা. আনিছুর রহমানের ৫ম মৃত্যুবার্ষিকী আজ

শাহজালালের মাজারের দানবাক্সে মিললো ৮৯ লাখ টাকা

নির্যাতন ও শোষণের শিকার ব্যক্তিদের আইনগত সহায়তা নিশ্চিতে সমন্বয় জোরদারের আহ্বান

সাতক্ষীরায় ৭ দফা দাবিতে দলিল লেখকদের সমাবেশ

১০

দেশে প্রথম ‘ইমোশনাল ডোনার’ কিডনি প্রতিস্থাপন বিএমইউতে

১১

দেশে ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৫ জনের মৃত্যু

১২

গোপন বৈঠক থেকে গ্রেপ্তার ১২ সন্দেহভাজনের ৩ দিনের রিমান্ড

১৩

নতুন পে স্কেলে ৮ বছরেই উচ্চতর গ্রেড, বাড়ি ভাড়া বাড়বে ২০২৮ থেকে

১৪

আফগানিস্তানের বিপক্ষে টেস্ট স্কোয়াড ঘোষণা করল বিসিবি

১৫

বিশ্ববিদ্যালয়ের পাশেই মিলল কুবি শিক্ষকের নিখোঁজ ছেলের মরদেহ

১৬

মুন্সীগঞ্জে বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ৪

১৭

বাঁকাল শেখ পাড়া জামে মসজিদে ইসলামী কুইজ ও সিরাত মাহফিল

১৮

পাইকগাছা পৌর ভবন নির্মাণে স্থবিরতা, ৬ বছরে অগ্রগতি ৬৫ শতাংশ

১৯

কালিগঞ্জে পুকুরে ডুবে বৃদ্ধার মৃত্যু

২০
error: Content is protected !!