বাংলাদেশ, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
৫ অগ্রহায়ণ ১৪৩৩ | সময়:
The Editors
১৯ সেপ্টেম্বর ২০২৬, ৬:২৯ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

বাঁকাল শেখ পাড়া জামে মসজিদে ইসলামী কুইজ ও সিরাত মাহফিল

ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরা পৌরসভার বাঁকাল শেখপাড়া জামে মসজিদে ইসলামী কুইজ প্রতিযোগিতা ও সিরাত মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

দুই দিনব্যাপী এই আয়োজনে প্রথম দিনে (১৭ সেপ্টেম্বর) মোজাম্মেল হক এর সভাপতিত্বে ৮০জন প্রতিযোগীর অংশগ্রহণে ইসলামী কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

কুইজ প্রতিযোগিতায় বিচারক হিসাবে দায়িত্ব পালন করেন হাফেজ আনোয়ার হোসেন, শেখ জাকির হোসেন, শেখ মারুফ আহম্মেদ, অ্যাড. শেখ জাহিদুর রহমান ও সাইফুল ইসলাম বাবু।

এছাড়া শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বাদ মাগরিব শেখ জাফরুল্লাহ এর সভাপতিত্বে পুরস্কার বিতরণ ও সিরাত মাহফিল অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা থানা মসজিদের ইমাম মাওলানা মাহমুদুল হাসান।

অনুষ্ঠানে মেয়েদের ২টি গ্রুপ ও ছেলেদের ৩টি গ্রুপে ১ম, ২য় ও ৩য় স্থান অধিকারীদের পুরস্কার প্রদান করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হাফেজ আনোয়ার হোসেন, মাওলানা শাহাদাত হোসাইন, শেখ মোখলেস আলী, রবিউল আক্তার, জাকির হোসেন, মোর্শেদ হোসেন, মারুফ আহম্মেদ, শেখ শাহিনুর রহমান বাবু, মফিজুর রহমান, আরিফুর রহমান উজ্জল, শামীম, আতাহার সায়েম, ফুয়াদ, রিফাত, আজিম, রিয়াজুল প্রমুখ।

অনুষ্ঠান সঞ্চালনা করেন সাগর ও মোয়াজ্জেম বাবু এবং সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন শেখ মোস্তাক আহম্মেদ বাবলু ও মনির হোসেন মানিক।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তালায় সমবায়ের মাধ্যমে টেকসই কর্মসংস্থান নিশ্চিতে সভা

১

কেশবপুরে বিএনপি নেতার অফিসের সামনে ককটেল বিস্ফোরণ

২

মুকসুদপুর থানায় আগুন দিলো কার্যক্রম নি/ষি/দ্ধ আ.লীগ

৩

গোপালগঞ্জে এমপি সেলিমের বাড়িতে অ×গ্নি×সংযোগ

৪

শ্যামনগরে মধ্যরাতে সাংবাদিককে বাড়ি থেকে তু‌লে নেওয়ার চেষ্টা, অভিযোগ ক্ষমতাসীনদের বিরুদ্ধে

৫

দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদার, সর্বোচ্চ সতর্কতা

৬

কপ৩১-এ লিডার্স’র সাইড ইভেন্ট: স্থানীয় জনগোষ্ঠীর নেতৃত্বে খাদ্যব্যবস্থা গড়ে তুলতে অর্থায়ন বাড়ানোর আহ্বান

৭

সাত জেলায় ৯৬ প্লাটুন বিজিবি মোতায়েন

৮

আশাশুনিতে খোলপেটুয়া নদীর বেড়িবাঁধে ফের ভাঙন, আতংকে স্থানীয়রা

৯

‘ফ্যাসিস্টদের বিষদাঁত জনগণ ভেঙে দেবে’, এক মঞ্চে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

১০

খুলনা থেকে ঢাকাগামী বাস চলাচল বন্ধ

১১

আ.লীগের সাবেক এমপি হাবিবে মিল্লাতের বাড়িতে আগুন

১২

তালায় বিএনপির বিক্ষোভ মিছিল

১৩

দেবহাটায় নতুন কুঁড়ি স্পোর্টসের উপজেলা পর্যায়ের প্রতিযোগিতা উদ্বোধন

১৪

দেবহাটায় শিশু পাচার ও শোষণ প্রতিরোধে অ্যাডভোকেসি সভা

১৫

সাংবাদিক আলতাফ হোসেন বাবুর পিতার দাফন সম্পন্ন

১৬

বিকট বিস্ফোরণে কাঁপলো সৌদির রাজধানী

১৭

বনদস্যুদের রসদ সরবরাহের অভিযোগে আটক ২

১৮

শ্যামনগরে কুড়িয়ে পাওয়া শাক-পাতার মেলা

১৯

পোশাক খাতের মজুরি ১৮,৫৭৮ থেকে ২৪,২০৪ টাকা নির্ধারণের প্রস্তাব সিপিডির

২০