বাংলাদেশ, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬
২২ কার্তিক ১৪৩৩ | সময়:
The Editors
২০ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৬ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

বিজনেস অ্যান্ড লিডারশিপ অ্যাওয়ার্ড পেলেন সাতক্ষীরার সুদীপ্ত

ডেস্ক রিপোর্ট: সামাজিক কর্মকাণ্ডে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে ‘বিজনেস অ্যান্ড লিডারশিপ অ্যাওয়ার্ড ২০২৬’ পেয়েছেন সাতক্ষীরার তরুণ সমাজকর্মী সুদীপ্ত দেবনাথ। ইয়ুথ লিডার ক্যাটাগরিতে তাকে এ সম্মাননা দেওয়া হয়।

শনিবার (১৯ সেপ্টেম্বর) রাজধানীর বিজয়নগরের ইআরএফ অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে তার হাতে এ পুরস্কার তুলে দেওয়া হয়।

ইন্টারন্যাশনাল বিজনেস কমিউনিকেশন ফোরাম (আইবিসিএফ) ও স্টার বাংলাদেশ মিডিয়ার যৌথ উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সুদীপ্ত দেবনাথ ২০২২ সাল থেকে শিশুদের শিক্ষা নিশ্চিতকরণ, বাল্যবিয়ে প্রতিরোধ, শিশু নির্যাতন রোধসহ বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে কাজ করে আসছেন। এসব কর্মকাণ্ডে অবদানের স্বীকৃতি হিসেবে তিনি এবার ‘ইয়ুথ লিডার’ ক্যাটাগরিতে এই পুরস্কার পেলেন। এর আগে সুদীপ্ত আন্তর্জাতিক শিশু শান্তি পুরস্কার ২০২৫-এর জন্যও নমুনেশন পেয়েছিলেন।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, ব্যবসা-বাণিজ্য ও সমাজের বিভিন্ন ক্ষেত্রে অবদানের স্বীকৃতি হিসেবে এবারের আয়োজনে দেশের ৩০ জনকে ‘বিজনেস অ্যান্ড লিডারশিপ অ্যাওয়ার্ড ২০২৬’ দেওয়া হয়েছে। পাশাপাশি সমাজ পুনর্গঠন ও উন্নয়নে বিশেষ ভূমিকার জন্য দুজনকে ‘বিজনেস লিডারশিপ লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড-২০২৬’ দেওয়া হয়।

শোবিজ, সংস্কৃতি, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, মিডিয়া ও সাংবাদিকতা, রিয়েল এস্টেট, ম্যানুফ্যাকচারিং, রপ্তানি ব্যবস্থাপনা, আইন ও মানবাধিকার, শিক্ষা, চিকিৎসা, ফ্রিল্যান্সিং ও কনটেন্ট ক্রিয়েশনসহ বিভিন্ন ক্ষেত্রে অবদানের স্বীকৃতি হিসেবে এ সম্মাননা দেওয়া হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সড়ক দুর্ঘটনায় ৫ লাখ টাকা পর্যন্ত সহায়তা, আবেদন যেভাবে

১

নতুন দায়িত্বে ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী

২

মাদক ইভটিজিং জুয়া ও বাল্যবিবাহ প্রতিরোধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান

৩

পঞ্চম বর্ষে পদার্পণ অনুষ্ঠানে প্রত্যাশা: বস্তুনিষ্ঠ সাংবাদিকতায় এগিয়ে যাক হৃদয় বার্তা

৪

এনসিপিতে যোগ দিতে যাওয়া ফারজানা আমার স্ত্রী নন: রনি

৫

‘ডিসেম্বরেই মালয়েশিয়ায় বিনা খরচে কর্মী পাঠানোর ফ্লাইট শুরু’

৬

ডা. এম আর খানের ১০ম মৃত্যুবার্ষিকী পালিত

৭

৭ নভেম্বর দেশের সব পোশাক কারখানায় সাধারণ ছুটি

৮

ঢাবিতে ভর্তি আবেদন শুরু ১১ নভেম্বর

৯

সাংবাদিকদের সঙ্গে কুশুলিয়ার জামায়াত মনোনীত চেয়ারম্যান প্রার্থী সিরাজুলের মতবিনিময়

১০

ভারতীয় ভিসা আবেদনে নতুন নির্দেশনা

১১

কালিগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ উদ্বোধন

১২

চুলে নজরকাড়া সাজ, পূর্ণিমা যেন অষ্টাদশী তরুণী!

১৩

৭ নভেম্বরকে সামনে রেখে কালিগঞ্জে কৃষকদলের প্রস্তুতি সভা

১৪

পারুলিয়ায় শিশু পাচার ও শোষণ প্রতিরোধে সভা

১৫

আঞ্চলিক ও বৈশ্বিক নিরাপত্তায় সামরিক সহযোগিতা জোরদারে বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের অঙ্গীকার

১৬

এনসিপি ছাড়লেন সামান্তা শারমিন

১৭

২৪ সিনেমার ১৯টিতে ফ্লপ পরীমনি, ৫টিতে গড়পড়তা

১৮

সাংবাদিকের ফোন কেড়েছেন, ট্রাইপড ভেঙেছেন পরীমনি

১৯

অতিরিক্ত সময়ে ২ গোল হজম করেও পাকিস্তানকে হারাল ভারত

২০