বাংলাদেশ, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
৫ অগ্রহায়ণ ১৪৩৩ | সময়:
The Editors
১৯ সেপ্টেম্বর ২০২৬, ৭:১১ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

নির্যাতন ও শোষণের শিকার ব্যক্তিদের আইনগত সহায়তা নিশ্চিতে সমন্বয় জোরদারের আহ্বান

ডেস্ক রিপোর্ট: নির্যাতন ও শোষণের শিকার শিশু, কিশোর-কিশোরী ও যুবদের দ্রুত, সহজলভ্য, নিরাপদ ও ভুক্তভোগী বান্ধব আইনগত সহায়তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সরকারি প্রতিষ্ঠান, আইনগত সহায়তা প্রদানকারী সংস্থা, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, সিএসও/এনজিও এবং অন্যান্য সেবাদানকারী প্রতিষ্ঠানের মধ্যে সমন্বয় আরও জোরদারের আহ্বান জানানো হয়েছে।

শনিবার (১৯সেপ্টেম্বর) সকালে সাতক্ষীরার এল্লারচরের চিংড়ী প্রশিক্ষণ কেন্দ্রের কনফারেন্স রুমে ‘নির্যাতন ও শোষণের শিকার ব্যক্তিদের সুরক্ষা ও ন্যায় বিচার নিশ্চিতকরণে জেলা আইনগত সহায়তা কমিটি ও সংশ্লিষ্ট অংশীজনদের মতবিনিময়’ শীর্ষক সভায় বক্তারা এসব কথা বলেন।

বক্তারা আরো বলেন, বর্তমান সময়ে শিশু ও যুবরা অনলাইন ও অফলাইন উভয় পরিবেশেই নির্যাতন, শোষণ, যৌন হয়রানি ও নির্যাতন, সাইবার বুলিং, প্রতারণা, পাচার, বাল্যবিবাহসহ বিভিন্ন ধরনের সহিংসতার ঝুঁকির মুখোমুখি হচ্ছে। বিশেষ করে ডিজিটাল প্রযুক্তি বিস্তারের ফলে মত প্রকাশ ও তথ্য প্রাপ্তির সুযোগের পাশাপাশি অনলাইন যৌন শোষণ ও নির্যাতনসহ নতুন ধরনের ঝুঁকিও বৃদ্ধি পেয়েছে। নির্যাতন ও শোষণের শিকার ব্যক্তিদের ক্ষেত্রে আইনগত সহায়তা শুধু মামলা পরিচালনার মধ্যে সীমাবদ্ধ না রেখে তাদের নিরাপত্তা, মর্যাদা, গোপনীয়তা এবং সর্বোত্তম স্বার্থকে গুরুত্ব দিয়ে প্রদান করা প্রয়োজন। একই সঙ্গে সরকারি আইনগত সহায়তা সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করা প্রয়োজন বলে বক্তারা জানান।

বেসরকারি উন্নয়ন সংস্থা ব্রেকিং দ্য সাইলেন্স বাস্তবায়নকৃত স্পিক আপ প্রজেক্ট এর উদ্যোগে এবং জেলা লিগ্যাল এইড কমিটির সহযোগিতায় এই সভা আয়োজন করা হয়।

সভায় সরকারি আইনগত সহায়তা পাওয়ার সুযোগ, যোগ্যতা ও প্রক্রিয়া, ভুক্তভোগী বান্ধব ও লিঙ্গ-সংবেদনশীল আইনগত সহায়তা এবং বিদ্যমান সেবা ব্যবস্থার চ্যালেঞ্জ নিয়ে আলোচনা করা হয়।

পাশাপাশি জরুরি ও গুরুতর কেসে দ্রুত আইনি প্রক্রিয়া নিশ্চিত করা এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর মধ্যে কার্যকর সমন্বয় বৃদ্ধির ওপর গুরুত্ব দেওয়া হয়।

ব্রেকিং দ্য সাইলেন্স এর সাতক্ষীরা অফিস ইনচার্জ শরিফুল ইসলামের সঞ্চালনায় সভায় প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, কারিগরি শিক্ষা অধিদপ্তরের পরিচালক (যুগ্ম সচিব) মো. হোসাইন শওকত। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাতক্ষীরার চিফ লিগ্যাল এইড অফিসার (যুগ্ম জেলা ও দায়রা জজ) মো. মোস্তাফিজুর রহমান। সভায় সমাপনী বক্তব্য প্রদান করেন, ব্রেকিং দ্য সাইলেন্স এর উপ-পরিচালক ড. মো. তারেকুজ্জামান।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘ফ্যাসিস্টদের বিষদাঁত জনগণ ভেঙে দেবে’, এক মঞ্চে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

১

খুলনা থেকে ঢাকাগামী বাস চলাচল বন্ধ

২

আ.লীগের সাবেক এমপি হাবিবে মিল্লাতের বাড়িতে আগুন

৩

তালায় বিএনপির বিক্ষোভ মিছিল

৪

দেবহাটায় নতুন কুঁড়ি স্পোর্টসের উপজেলা পর্যায়ের প্রতিযোগিতা উদ্বোধন

৫

দেবহাটায় শিশু পাচার ও শোষণ প্রতিরোধে অ্যাডভোকেসি সভা

৬

সাংবাদিক আলতাফ হোসেন বাবুর পিতার দাফন সম্পন্ন

৭

বিকট বিস্ফোরণে কাঁপলো সৌদির রাজধানী

৮

বনদস্যুদের রসদ সরবরাহের অভিযোগে আটক ২

৯

শ্যামনগরে কুড়িয়ে পাওয়া শাক-পাতার মেলা

১০

পোশাক খাতের মজুরি ১৮,৫৭৮ থেকে ২৪,২০৪ টাকা নির্ধারণের প্রস্তাব সিপিডির

১১

ঢাবিসহ সব বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের

১২

সিলভার জুবিলি মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কৃতি শিক্ষার্থীদের বর্ণাঢ্য সংবর্ধনা

১৩

জরিমানা ছাড়াই অনলাইনে যেভাবে রিটার্ন দাখিল করা যাবে জানালো এনবিআর

১৪

‘ক্লিক ফর পিস’ প্রতিযোগিতায় প্রথম হলো মাহফুজের ছবি

১৫

শুটিংয়ে অংশ নিতে ঢাকায় বলিউড অভিনেতা মুকেশ ঋষি

১৬

মুস্তাফিজকে ছেড়ে দিল কলকাতা, নিলামের আগে বড় পরিবর্তন আইপিএলে

১৭

সংসদ ভবনে সৌরবিদ্যুৎ স্থাপনের উদ্যোগ, পঞ্চম অধিবেশনের আগেই চালুর সিদ্ধান্ত

১৮

প্রবল হচ্ছে ঘূর্ণিঝড় ‘আকভান’, দেশের যেসব অঞ্চলে বৃষ্টির সম্ভাবনা

১৯

প্রথম উইকেটকিপার হিসেবে লিটন দাসের বিশ্বরেকর্ড

২০