বাংলাদেশ, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
৫ আশ্বিন ১৪৩৩ | সময়:
shimulsheikh862@gmail.com
১৯ সেপ্টেম্বর ২০২৬, ৭:২৩ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

শাহজালালের মাজারের দানবাক্সে মিললো ৮৯ লাখ টাকা

ডেস্ক রিপোর্ট: হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের দানবাক্সে ৩৪ দিনে জমা পড়েছে ৮৮ লাখ ৯২ হাজার ৯৬৬ টাকা। এ সময় দানবাক্স থেকে ১৫ দেশের বৈদেশিক মুদ্রা এবং এক ভরি ৯ আনা ২ রতি স্বর্ণালংকারও পাওয়া গেছে।

শনিবার (১৯ সেপ্টেম্বর) জেলা প্রশাসনের সিলগালাকৃত তিনটি ডেগসহ পাঁচটি দানবাক্স খুলে দিনব্যাপী প্রকাশ্যে টাকা গণনা করা হয়। সন্ধ্যায় গণনা শেষে অর্থের পরিমাণ জানানো হয়।

এ নিয়ে গত ২২ জুন থেকে চার দফায় মাজারের দানবাক্সে পাওয়া নগদ অর্থের পরিমাণ দাঁড়িয়েছে ২ কোটি ২৯ লাখ ৫৭ হাজার ৩৪২ টাকা। নতুন ব্যবস্থাপনায় নির্দিষ্ট সময় পরপর দানবাক্স খুলে অর্থ গণনা করায় মাজারের দানের অর্থের হিসাব এখন প্রকাশ্যে আসছে।

শনিবারের গণনায় নগদ অর্থ ও স্বর্ণালঙ্কারের পাশাপাশি যুক্তরাজ্যের ৫ পাউন্ড, ভারতের ৩ হাজার ৯৯৪ রুপি, থাইল্যান্ডের ৫ বাত, সৌদি আরবের ৯৯ রিয়াল ২৫ পয়সা, মালয়েশিয়ার ২৯ রিঙ্গিত, যুক্তরাষ্ট্রের ৮ ডলার ২ সেন্ট, ওমানের ৯০৩ বায়সা, সংযুক্ত আরব আমিরাতের ৫৭ দিরহাম ২৫ ফিলস, ইরাকের ১ দিনার, কাতারের ২১ রিয়াল ৫০ পয়সা, ইউরোপের ৩০ ইউরো ১০ সেন্ট, বাহরাইনের ০.০২৫ দিনার, পাপুয়া নিউগিনির ৫০ কিনা, চীনের ১৫ ইউয়ান এবং ইন্দোনেশিয়ার ৫ হাজার রুপিয়াহ পাওয়া যায়।

এ ছাড়া মানতের অর্থের পাশাপাশি মাজারের ডেগে শেখ হাসিনাকে ফিরিয়ে আনার আহ্বান জানিয়ে লেখা একটি চিঠি, সাবেক ডিসি সারওয়ার আলমের ফেসবুকে দেওয়া স্ট্যাটাসের স্ক্রিনশট, ছাত্রলীগের কমিটি-সংক্রান্ত কাগজপত্র এবং ‘খোকন মামু’র নামে খোলা চিঠিও পাওয়া যায়।

গণনাকালে উপস্থিত ছিলেন সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী এবং মাজার পরিচালনা কমিটির সদস্য রেজাউল হাসান কয়েস লোদী।

এর আগে গত ১৫ আগস্ট তৃতীয় দফায় দানবাক্সের টাকা গণনা করে ৭০ লাখ ৮৮ হাজার ৬৭২ টাকা পাওয়া যায়। পাশাপাশি বিভিন্ন দেশের মুদ্রা ও স্বর্ণালঙ্কারও পাওয়া যায়।

দ্বিতীয় দফায় গত ১১ জুলাই দানবাক্স খুলে গণনা করা হলে ৪৭ লাখ ১০ হাজার ১৫৩ টাকা পাওয়া যায়। এ সময়ও বৈদেশিক মুদ্রা ও স্বর্ণালঙ্কার পাওয়া যায়।

এর আগে গত ২২ জুন প্রথম দফায় দানবাক্স খুলে ১৭ লাখ ৬৫ হাজার ৫৪৯ টাকা পাওয়া যায়। পরে জেলা প্রশাসনের তহবিল থেকে আরও ৫ লাখ টাকা যোগ করে মোট অর্থের পরিমাণ দাঁড়ায় ২২ লাখ ৬৫ হাজার ৫৪৯ টাকা।

মাজার পরিচালনা কমিটির সদস্য রেজাউল হাসান কয়েস লোদী বলেন, ‘দানবাক্সের অর্থ গণনার বিষয়টি জেলা প্রশাসনকে জানানো হয়েছে। গণনা শেষে পাওয়া টাকা জেলা প্রশাসনের তত্ত্বাবধানে পরিচালিত মাজারের ব্যাংক হিসাবে রাখা হবে।’

সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজারে প্রতিদিন দেশ-বিদেশ থেকে আসা ভক্ত-আশেকানরা দানবাক্সে নগদ অর্থের পাশাপাশি বৈদেশিক মুদ্রা ও স্বর্ণালঙ্কার দান করেন। অনেকে গরু-ছাগলসহ বিভিন্ন সামগ্রী মানত হিসেবেও দেন।

মাজারের দীর্ঘদিনের আর্থিক ব্যবস্থাপনা নিয়ে অতীতে নানা প্রশ্ন ও অভিযোগ থাকলেও এসব দানের অর্থের পূর্ণাঙ্গ হিসাব সংরক্ষণ করা হয়েছে কি না, তা নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে।

স্থানীয় সূত্র ও সংশ্লিষ্টদের অভিযোগ, অতীতে মাজারের দান ও মানতের অর্থ, স্বর্ণালঙ্কার এবং অন্যান্য সামগ্রী ব্যবস্থাপনায় স্বচ্ছতার ঘাটতি ছিল। এসব অর্থ ও সামগ্রী বিভিন্নভাবে সংশ্লিষ্টদের মধ্যে বণ্টন করা হতো বলেও অভিযোগ রয়েছে। তবে এসব অভিযোগের বিষয়ে স্বাধীনভাবে যাচাই করা তথ্য এ প্রতিবেদনে পাওয়া যায়নি।

জানা গেছে, গত ১১ জুন মাজার কর্তৃপক্ষের সঙ্গে বৈঠক করে দানের অর্থের হিসাব চান জেলা প্রশাসক মো. সারওয়ার আলম। ওই সময় মাজারের আর্থিক ব্যবস্থাপনার পূর্ণাঙ্গ হিসাব উপস্থাপন করা সম্ভব হয়নি বলে সংশ্লিষ্ট সূত্রে জানা যায়।

এর পরিপ্রেক্ষিতে জেলা প্রশাসন নতুন দানবাক্স স্থাপন, পুরোনো দানের ডেগ সিলগালা এবং মাজারের অর্থ সংরক্ষণের জন্য ব্যাংক হিসাব খোলার উদ্যোগ নেয়।

গত ১৮ জুন জেলা প্রশাসনের উদ্যোগে নতুন দানবাক্স স্থাপন করা হয়। ২২ জুন প্রথমবার দানবাক্স খুলে অর্থ গণনা করা হয়। এরপর নির্দিষ্ট সময় পরপর দানবাক্স খুলে প্রকাশ্যে অর্থ গণনার প্রক্রিয়া চালু রয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শাহজালালের মাজারের দানবাক্সে মিললো ৮৯ লাখ টাকা

নির্যাতন ও শোষণের শিকার ব্যক্তিদের আইনগত সহায়তা নিশ্চিতে সমন্বয় জোরদারের আহ্বান

সাতক্ষীরায় ৭ দফা দাবিতে দলিল লেখকদের সমাবেশ

দেশে প্রথম ‘ইমোশনাল ডোনার’ কিডনি প্রতিস্থাপন বিএমইউতে

দেশে ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৫ জনের মৃত্যু

গোপন বৈঠক থেকে গ্রেপ্তার ১২ সন্দেহভাজনের ৩ দিনের রিমান্ড

নতুন পে স্কেলে ৮ বছরেই উচ্চতর গ্রেড, বাড়ি ভাড়া বাড়বে ২০২৮ থেকে

আফগানিস্তানের বিপক্ষে টেস্ট স্কোয়াড ঘোষণা করল বিসিবি

বিশ্ববিদ্যালয়ের পাশেই মিলল কুবি শিক্ষকের নিখোঁজ ছেলের মরদেহ

মুন্সীগঞ্জে বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ৪

১০

বাঁকাল শেখ পাড়া জামে মসজিদে ইসলামী কুইজ ও সিরাত মাহফিল

১১

পাইকগাছা পৌর ভবন নির্মাণে স্থবিরতা, ৬ বছরে অগ্রগতি ৬৫ শতাংশ

১২

কালিগঞ্জে পুকুরে ডুবে বৃদ্ধার মৃত্যু

১৩

সাতক্ষীরা জেলা ফুটবল রেফারীজ অ্যাসোসিয়েশনের সাধারণ সভা

১৪

“দুর্গাপূজায় বিশৃঙ্খলা করলে যত বড় নেতা হোক, ছাড় নয়”

১৫

নবম পে-স্কেলের প্রজ্ঞাপন জারি, কার্যকর ১ জুলাই থেকে

১৬

শ্যামনগরে উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মাহবুব বাবু গ্রেপ্তার

১৭

১০ বছরেও চালু করা হয়নি সামেক হাসপাতালের এস্কেলেটর, বন্ধ আরও ৩টি প্যাসেঞ্জার লিফট

১৮

আজ দুপুরে পে স্কেলের প্রজ্ঞাপন প্রকাশের কথা জানালেন কর্মকর্তারা

১৯

ফিলিপাইনে স্কুলে বন্দুক হামলা, নিহত ৩

২০
error: Content is protected !!