বাংলাদেশ, রবিবার, ০২ আগস্ট ২০২৬
১৮ শ্রাবণ ১৪৩৩ | সময়:
admin
৭ এপ্রিল ২০২৫, ২:৩২ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

গাজায় ইসরায়েলি বাহিনীর গ-ণ-হ-ত্যা-র প্রতিবাদে সাতক্ষীরায় বিক্ষোভ

ডেস্ক রিপোর্ট: গাজায় ইসরায়েলি বাহিনীর গণহত্যার প্রতিবাদে সাতক্ষীরায় বিক্ষোভ করেছে ছাত্র-জনতা।

সোমবার (৭ এপ্রিল) বেলা ১১টায় সাতক্ষীরা শহরের খুলনা রোড এলাকায় গাজাবাসীর জন্য ‘নো ওয়ার্ক, নো স্কুল’ কর্মসূচির আওতায় সাতক্ষীরা-খুলনা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করেন তারা।

পরে মিছিল নিয়ে শহরের নিউ মার্কেট মোড়স্থ শহীদ স ম আলাউদ্দীন চত্বরে গিয়ে সাতক্ষীরা-শ্যামনগর আঞ্চলিক সড়ক অবরোধ করেন তারা। এতে সড়কের দুই পাশে তীব্র যানজট সৃষ্টি হয়।

এসময় সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সাতক্ষীরা জেলার আহবায়ক আরাফাত হোসাইন, সাতক্ষীরা সদর উপজেলা ছাত্রদলের আহবায়ক মনজুরুল আলম বাপ্পী, ছাত্র অধিকার পরিষদ সাতক্ষীরা জেলা শাখার সাবেক সভাপতি আল ইমরান ইমু, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখপাত্র মোহিনী তাবাসসুম, সদস্য সালেহা জান্নাত, মাহফুজ আহমেদ সাগর এবং সরকারি কলেজ ছাত্রদল নেতা আনারুল ইসলাম সান প্রমুখ।

বক্তারা বলেন, গাজায় ইসরায়েলি হামলা ও হত্যাযজ্ঞ মানবতাবিরোধী অপরাধ। এটা বন্ধে বিশ্ব সম্প্রদায়ের উচিত এখনই নির্দিষ্ট ও কার্যকর ভূমিকা রাখা।

বিক্ষোভ মিছিল শেষে গাজাবাসীর জন্য শান্তি ও সহমর্মিতা কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।

কর্মসূচিতে জাতীয়তাবাদী ছাত্রদল, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, ছাত্র অধিকার পরিষদ, জেলা ওলামা পরিষদ, ইসলামী ছাত্রশিবিরসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন একযোগে অংশগ্রহণ করেন। #

৭.৪.২৫

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকাস্থ দেবহাটা উপজেলা সমিতির নেতৃত্বে খাইরুল-হিরু-সুমন

সাতক্ষীরায় জলাবদ্ধতা নিরসনে নদী-খাল পুনরুদ্ধারের দাবি

টানা পঞ্চমবারের মতো সাফের সভাপতি কাজী সালাউদ্দিন

প্রাথমিকে ১৪ হাজার ৩৮৪ শিক্ষকের যোগদান শুরু অক্টোবরে

জাতীয় অধ্যাপক ডা. এম আর খানের ৯৮তম জন্মবার্ষিকী পালিত

নাগরিক অধিকার সুরক্ষা নেটওয়ার্কের সাধারণ সভা

কক্সবাজারে প্যারাসেইলিং থেকে ছিটকে পড়ে পর্যটকের মৃত্যু

কয়রায় সোনালী ব্যাংকের এটিএম বুথ উদ্বোধন

অভিযুক্ত হাসিনাসহ ৫০, সত্যতা মেলেনি ৪৯ জনের বিরুদ্ধে

গুরুতর আহত রাশমিকা

১০

৫০ দেশের জন্য স্থায়ী হলো মার্কিন ভিসা বন্ড, তালিকায় কি বাংলাদেশ আছে?

১১

কালিগঞ্জে কুকুরের কামড়ে শিক্ষার্থীসহ ৫ জন আহত

১২

বাংলাদেশ সফরে আসছে যুক্তরাষ্ট্রের ২৫টি প্রতিষ্ঠানের শীর্ষ প্রতিনিধিদল: মাহদী আমিন

১৩

সাতক্ষীরা জেলা জামায়াতের মজলিশে শুরার বৈঠক, আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ

১৪

সাফ চ্যাম্পিয়নশিপের ড্র অনুষ্ঠিত, বাংলাদেশের গ্রুপে কারা?

১৫

আশাশুনিতে ১৫০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

১৬

শেষ মুহূর্তে অস্ট্রেলিয়া সফরের দলে লিটন

১৭

ভারী বৃষ্টিপাত নিয়ে নতুন বার্তা দিল আবহাওয়া অফিস

১৮

মিরপুরের পর এবার ফার্মগেটে মেট্রো স্টেশনে চটের বস্তা ঘিরে বোমাতঙ্ক

১৯

রাষ্ট্রায়ত্ত সব বন্ধ কারখানা চালুর উদ্যোগ নিয়েছে সরকার : প্রতিমন্ত্রী

২০
error: Content is protected !!