বাংলাদেশ, বুধবার, ২৯ জুলাই ২০২৬
১৪ শ্রাবণ ১৪৩৩ | সময়:
admin
৩১ মে ২০২৪, ৫:২৮ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

স্মার্ট শিক্ষক তৈরি হতে প্রশিক্ষণের বিকল্প নেই: এমপি সেঁজুতি

{"capture_mode":"AutoModule","faces":[]}

ডেস্ক রিপোর্ট: স্মার্ট শিক্ষক তৈরি হতে প্রশিক্ষণের কোনো বিকল্প নেই বলে মন্তব্য করেছেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য লায়লা পারভীন সেঁজুতি।

শুক্রবার (৩১ মে) দুপুরে তিনি সাতক্ষীরা সরকারি কলেজে শিক্ষকদের ১০ দিনব্যাপী আইসিটি ট্রেনিংয়ের সমাপনী ও সার্টিফিকেট প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এই মন্তব্য করেন।

তিনি বলেন, শিক্ষা জাতির মেরুদণ্ড। শিক্ষকরা এই মেরুদণ্ড গঠনের সবচেয়ে বড় অংশীদার। একজন দক্ষ, স্মার্ট শিক্ষক হতে প্রশিক্ষণের কোনো বিকল্প নেই। আগামীর স্মার্ট বাংলাদেশ গড়তে শিক্ষকদের যেমন স্মার্ট হতে হবে, তেমনি স্মার্ট শিক্ষার্থী, স্মার্ট ক্লাসরুম ও অভিভাবকদেরও স্মার্ট হতে হবে।

সাতক্ষীরা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর আমানউল্লাহ আল হাদীর সভাপতিত্বে ও সহকারী অধ্যাপক অলিউর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন, কলারোয়া সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর এস এম আনোয়ারুজ্জামান, সাতক্ষীরা সরকারি কলেজের উপাধ্যক্ষ প্রফেসর আল মুস্তানসির বিল্লাহ, কোর্স প্রশিক্ষক সহকারী অধ্যাপক কাজী আসাদুল ইসলাম ও আইসিটি বিষয়ের প্রভাষক দেবাশীষ দাশ।

সিইডিপি প্রজেক্টের প্রোগ্রাম অফিসার আব্দুস সালাম অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন।

সিইডিপির সহযোগিতায় ও বিশ্ব ব্যাংকের অর্থায়নে আয়োজিত প্রশিক্ষণ সমাপনী অনুষ্ঠানে প্রশিক্ষণার্থীদের মধ্যে বক্তব্য দেন, কলারোয়া সরকারি কলেজের প্রভাষক আক্তার বানু ও শ্যামনগর সরকারি কলেজের প্রভাষক রাজু হোসেন।

প্রশিক্ষণে ৩০ জন শিক্ষক অংশগ্রহণ করেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সুষ্ঠু বিচার নিয়ে হিউম্যান রাইটস ওয়াচের উদ্বেগ

লাবসায় জলাবদ্ধতা কবলিত এলাকা পরিদর্শনে ইউএনও অর্ণব দত্ত

পুরান ঢাকার ‘শ্রমিক মিরাজ’ পরিচয়ে সীমান্ত পার হতে চেয়েছিল ডেভিড ইমন

সুষ্ঠু তদন্ত নিশ্চিত করে অপরাধীদের আইনের আওতায় আনার নির্দেশ

তারেক রহমানের ভারত সফরের অপেক্ষায় আছি: দীনেশ ত্রিবেদী

গুলশান থেকে লতিফ সিদ্দিকী গ্রেপ্তার

ব্রাজিল জাতীয় দলকে বিদায় বলে দিলেন নেইমার

সড়ক দুর্ঘটনা হ্রাসকল্পে সাতক্ষীরায় বিআরটিএ’র রোড শো

দেবহাটায় বিশেষ চাহিদাসম্পন্ন ৫০ প্রশিক্ষণার্থীর মাঝে সনদ বিতরণ

দেবহাটায় আইন-শৃঙ্খলা ও উন্নয়ন সমন্বয় কমিটির সভা

১০

আব্দুল্লাহ ছিল অন্ধকার জগতের মুকুটহীন সম্রাট

১১

রাস্তাটি ক্রয়কৃত দাবি করে দখলের অভিযোগ খণ্ডালেন জামায়াত নেতা ওমর ফারুক

১২

সাতক্ষীরায় নিম্ন আয়ের মানুষের স্বাস্থ্য ও পুষ্টি সুরক্ষায় ফ্রি মেডিকেল ক্যাম্প

১৩

দেবহাটায় অপদ্রব্য পুশকৃত ১০০ কেজি চিংড়ি বিনষ্ট

১৪

শ্যামনগরে সংলাপ: বাঘ সংরক্ষণে স্থানীয় জনগণের দায়িত্বশীল অংশগ্রহণ নিশ্চিত করতে হবে

১৫

সামাজিক অবক্ষয় ও জাগরণ || ‎তারিক ইসলাম

১৬

মোংলায় বিশ্ব বাঘ দিবস পালিত

১৭

বাঘ সংরক্ষণে স্থানীয় জনগণ || আশিকুজ্জামান

১৮

দেবহাটায় দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্কে বিবিএমপি ইনস্টিটিউশন চ্যাম্পিয়ন

১৯

সুন্দরবনে বাঘের সংখ্যা ১২৫ টি

২০
error: Content is protected !!