বাংলাদেশ, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬
২২ কার্তিক ১৪৩৩ | সময়:
admin
৫ সেপ্টেম্বর ২০২৪, ৬:৩৪ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

ড. ইউনূসের সরকারের প্রতি ১৯৮ বিশ্বনেতার দৃঢ় সমর্থন

আন্তর্জাতিক ডেস্ক: বাংলাদেশের সাধারণ মানুষ ও প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের প্রতি দৃঢ় সমর্থন জানিয়েয়েছেন ১৯৮ বিশ্বনেতা। তাদের মধ্যে রয়েছেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামাসহ অন্তত ৯২ জন নোবেলবিজয়ী। বুধবার (৪ সেপ্টেম্বর) মার্কিন যুক্তরাষ্ট্রের প্রভাবশালী সংবাদমাধ্যম ওয়াশিংটন পোস্টের এক প্রতিবেদনে ওই ১৯৮ বিশ্বনেতার স্বাক্ষরসহ একটি বিবৃতি প্রকাশ করা হয়েছে।

এতে ড. মুহাম্মদ ইউনূস নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার ও বাংলাদেশের জনগণের প্রতি সমর্থন জানিয়ে বিশ্বনেতারা বলেছেন, “আমরা প্রকাশ্যে নোবেল বিজয়ী বাংলাদেশের অন্তর্বর্তী সরকার প্রধান মুহাম্মদ ইউনূসের প্রতি সমর্থন ও শুভেচ্ছা জানাচ্ছি।’’

তারা বলেন, ‘‘বাংলাদেশের অন্যান্যদের মতো অধ্যাপক ইউনূসও স্বৈরাচারের দ্বারা নির্যাতনের শিকার হয়েছেন। একটি গণতান্ত্রিক ও শিক্ষার্থীদের নেতৃত্বাধীন আন্দোলনের মাধ্যমে স্বৈরতন্ত্রের স্থলাভিষিক্ত হয়েছে আশা; যেমনটা অধ্যাপক ইউনূস বলেছেন, বাংলাদেশ তার দ্বিতীয় স্বাধীনতা উপভোগ করছে।”

“আমরা বছরের পর বছর ধরে অধ্যাপক ইউনূসকে সমর্থন দিতে পেরে গর্বিত। এটা বাংলাদেশে নতুন সূর্যোদয়ের সূচনা। আমরা সামনের দিনগুলোতে বাংলাদেশের সাধারণ মানুষের শান্তি এবং সাফল্য কামনা করছি।”

“আমরা খুবই আনন্দিত যে বাংলাদেশকে উন্নয়নের দিকে নেওয়ার কাজ করতে অধ্যাপক ইউনূস এখন মুক্ত। যেটি গত ছয় দশক ধরে তিনি বলে আসছেন। যেভাবে দেশের তরুণ সমাজ ইউনূসকে অনুপ্রাণিত করেছে। আমরা জানি তিনিও একটি নতুন উজ্জ্বল বাংলাদেশের নেতৃত্বে তরুণদের অনুপ্রাণিত করতে পারবেন। আমরা নিশ্চিত তিনি পুরো বিশ্বের লাখ লাখ তরুণকে অনুপ্রাণিত করবেন। যার মধ্যে রয়েছেন প্রবাসী বাংলাদেশিরা।”

বিশ্বনেতারা বলেছেন, “বাংলাদেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচন ফিরিয়ে আনা এবং গণতন্ত্রের উন্নয়নের যে প্রতিশ্রুতি অন্তর্বর্তী সরকার দিয়েছে আমরা সেটিকে সাধুবাদ জানাই। আমরা বিশ্বকে একটি নতুন এবং উন্নত সভ্যতার দিকে নিয়ে যেতে বাংলাদেশ এবং অন্তর্বর্তী সরকারের সব প্রচেষ্টাকে যে কোনোভাবে সমর্থন জানাতে প্রস্তুত আছি। কারণ অধ্যাপক ইউনূস এই বিষয়ে বারবার আমাদের প্রতি আহ্বান জানিয়েছেন।’’

ড. মুহাম্মদ ইউনূস নেতৃত্বাধীন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রতি সমর্থন জানিয়ে বিবৃতিতে সই করা বিশ্বনেতাদের মধ্যে আছেন নরওয়ের সাবেক প্রধানমন্ত্রী গ্রো ব্রুন্ডল্যান্ড, রোমানিয়ার সাবেক প্রেসিডেন্ট এমিল কনস্টান্টিনেস্কু, জাতিসংঘের সাবেক মহাসচিব বান কি মুন, বিশ্বব্যাংকের সাবেক ভাইস প্রেসিডেন্ট ম্যাটস কার্লসন-সহ প্রমুখ।

এছাড়া শান্তি, অর্থনীতি, সাহিত্য, চিকিৎসা, রসায়ন ও পদার্থবিজ্ঞানে নোবেলজয়ী অন্তত ৯২ জনও আছেন ওই তালিকায়। তাদের মধ্যে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা, ইরানের শিরিন এবাদি, কলম্বিয়ার হুয়ান ম্যানুয়েল সান্তোস, পূর্ব তিমুরের রামোস-হোর্তা, মার্কিন-অস্ট্রিয়ান রসায়নবিদ মার্টিন কার্প্লাসসহ অনেকে আছেন।

‘বাংলাদেশের জনগণ ও পুরো বিশ্বের শুভবুদ্ধির নাগরিকদের জন্য বার্তা’ শিরোনামে যুক্তরাষ্ট্রের প্রভাবশালী দৈনিক ওয়াশিংটন পোস্টের পুরো পৃষ্ঠাজুড়ে বিজ্ঞাপন আকারে বিবৃতিটি প্রকাশ করা হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সড়ক দুর্ঘটনায় ৫ লাখ টাকা পর্যন্ত সহায়তা, আবেদন যেভাবে

১

নতুন দায়িত্বে ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী

২

মাদক ইভটিজিং জুয়া ও বাল্যবিবাহ প্রতিরোধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান

৩

পঞ্চম বর্ষে পদার্পণ অনুষ্ঠানে প্রত্যাশা: বস্তুনিষ্ঠ সাংবাদিকতায় এগিয়ে যাক হৃদয় বার্তা

৪

এনসিপিতে যোগ দিতে যাওয়া ফারজানা আমার স্ত্রী নন: রনি

৫

‘ডিসেম্বরেই মালয়েশিয়ায় বিনা খরচে কর্মী পাঠানোর ফ্লাইট শুরু’

৬

ডা. এম আর খানের ১০ম মৃত্যুবার্ষিকী পালিত

৭

৭ নভেম্বর দেশের সব পোশাক কারখানায় সাধারণ ছুটি

৮

ঢাবিতে ভর্তি আবেদন শুরু ১১ নভেম্বর

৯

সাংবাদিকদের সঙ্গে কুশুলিয়ার জামায়াত মনোনীত চেয়ারম্যান প্রার্থী সিরাজুলের মতবিনিময়

১০

ভারতীয় ভিসা আবেদনে নতুন নির্দেশনা

১১

কালিগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ উদ্বোধন

১২

চুলে নজরকাড়া সাজ, পূর্ণিমা যেন অষ্টাদশী তরুণী!

১৩

৭ নভেম্বরকে সামনে রেখে কালিগঞ্জে কৃষকদলের প্রস্তুতি সভা

১৪

পারুলিয়ায় শিশু পাচার ও শোষণ প্রতিরোধে সভা

১৫

আঞ্চলিক ও বৈশ্বিক নিরাপত্তায় সামরিক সহযোগিতা জোরদারে বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের অঙ্গীকার

১৬

এনসিপি ছাড়লেন সামান্তা শারমিন

১৭

২৪ সিনেমার ১৯টিতে ফ্লপ পরীমনি, ৫টিতে গড়পড়তা

১৮

সাংবাদিকের ফোন কেড়েছেন, ট্রাইপড ভেঙেছেন পরীমনি

১৯

অতিরিক্ত সময়ে ২ গোল হজম করেও পাকিস্তানকে হারাল ভারত

২০