বাংলাদেশ, সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬
২৩ ভাদ্র ১৪৩৩ | সময়:
admin
২৮ আগস্ট ২০২৩, ৭:১৩ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

দেবহাটায় ভাইয়ে-ভাইয়ে দ্বন্দ্ব, মারপিটে দু’পক্ষের আহত ৭

দেবহাটা প্রতিনিধি: জমিজমা সংক্রান্ত বিষয়ে ভাইয়ে ভাইয়ে বিরোধের জের ধরে মারপিটের ঘটনায় দু’পক্ষের অন্তত ৭জন আহত হয়েছেন।

সোমবার দুপুর আড়াইটার দিকে উপজেলার চাঁদপুর শেখপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। আহতরা বর্তমানে দেবহাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

প্রত্যক্ষদর্শীরা জানায়, চাঁদপুরের মৃত শেখ আবুল ফজলের চার ছেলের মধ্যে বড় ছেলে শেখ রিয়াজুল ইসলাম ও মেজ ছেলে শেখ আবু সাঈদের সাথে অপর দুই ছোটভাই শেখ আনারুল ইসলাম এবং শেখ খায়রুল ইসলামের পৈত্রিক জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। রিয়াজুল ইসলাম ও আবু সাঈদ বসতবাড়ির যে স্থানে যাতায়াতের পথ দাবি করে আসছিলেন, সেই একই স্থান নিজেদের অংশ দাবি করে প্রাচীর দিচ্ছিলেন অপর দুই ভাই আনারুল ও খায়রুল। সোমবার দুপুরে এনিয়ে তাদের মধ্যে বাক বিতন্ডতা দেখা দেয়। একপর্যায়ে তারা লাঠিসোঠা ও ধারালো অস্ত্র নিয়ে মারপিটে জড়িয়ে পড়ে। এসময় প্রতিপক্ষের মারপিটে চার ভাইসহ তাদের স্ত্রী-সন্তান, বোন ও এক প্রতিবন্ধী ভাগ্নে গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাদেরকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে দেবহাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে দেবহাটা থানা পুলিশ। এদিকে মারপিটের ঘটনায় এ রিপোর্ট লেখা পর্যন্ত উভয় পক্ষের তরফ থেকে একে অপরকে বিবাদী করে দেবহাটা থানায় লিখিত অভিযোগ দায়েরের প্রক্রিয়া চলছিল বলে জানা গেছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এক লাখ টাকা করে পুরস্কার পাবেন ১০০ শিক্ষক

খোলপেটুয়া নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন, জরিমানা

শ্যামনগর মহসীন কলেজে আইসিটি ল্যাব উদ্বোধন

ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের নির্দেশ

প্রিয় নবীজি (সা.)-এর অনন্য ১০ বৈশিষ্ট্য

‘মিস ওয়ার্ল্ড ২০২৬’-এর মুকুট জিতলেন জোহেইরি মোলা

মাথাপিছু ঋণ ১ লাখ ২৯ হাজার ২৩৯ টাকা

আবারও আর্জেন্টিনার জার্সিতে দেখা যেতে পারে মেসিকে

হাম: ২৪ ঘণ্টায় আরও ৩ শিশুর মৃত্যু

ঠাকুরগাঁওয়ে পৌঁছেছেন রাষ্ট্রপতি

১০

সাতক্ষীরায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

১১

কালিগঞ্জে ২০ কৃষকের মাঝে বিনামূল্যে লেবুর চারা ও সার বিতরণ

১২

সাতক্ষীরা ও শ্যামনগরে পৃথক ঘটনায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুইজনের মৃত্যু

১৩

কলারোয়ায় পৌঁছালো লেবাননে নিহত শুভ দাসের মরদেহ, স্বজনদের আজাহারী

১৪

নতুন বিশ্ব মানচিত্র গ্রহণে জাতিসংঘের ভোট

১৫

সাজাভোগ করে ভারত থেকে দেশে ফিরল শিশুসহ ৯ বাংলাদেশি

১৬

অসুস্থ গরু জবাই ও বাইরে থেকে মাংস আনার প্রতিবাদে মানববন্ধন

১৭

স্বামী হারিয়েও থামেননি, জীবিকার লড়াইয়ে ঘুরে দাঁড়াচ্ছেন বাঘ বিধবারা

১৮

সাতক্ষীরায় মুফাসসির সম্মেলন: মনিরুল বেলালী সভাপতি, মনিরুল ফারুকী সেক্রেটারি

১৯

স্থানীয় নির্বাচন: মিছিল, পোস্টার, এআই কনটেন্টে নিষেধাজ্ঞা ইসির

২০
error: Content is protected !!