বাংলাদেশ, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
২ কার্তিক ১৪৩৩ | সময়:
admin
৬ ডিসেম্বর ২০২৪, ৮:৪৭ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

‘পুষ্পা-২’ সিনেমা প্রথম দিনে কত আয় করেছে

বিনোদন ডেস্ক: ভারতজুড়ে সিনেমাপ্রেমীরা এখন ‘পুষ্পা-২’র মুগ্ধতায় ডুবে আছে। আল্লু অর্জুন, রাশমিকা মান্দানা অভিনীত এ সিনেমা মুক্তি পেয়েছে ৫ ডিসেম্বর। এটি শুরু থেকেই রেকর্ড গড়ে যাচ্ছে।

‘পুষ্পা-২’ মুক্তির প্রথম দিনেই আয় করেছে ১৭৫ কোটি রুপি। যা বাংলাদেশি মুদ্রায় ২২১ কোটি টাকারও বেশি। স্যাকনিক ডট কমের তথ্য অনুসারে, ‘পুষ্পা-২’ তেলেগু ভাষায় ৯৫ কোটি ১ লাখ, হিন্দিতে ৬৭ কোটি তামিল ভাষায় ৭ কোটি কন্নড় ভাষায় ১ কোটি মালায়লাম ভাষায় প্রথম দিনেই ৫ কোটি রুপি আয় করেছে। প্রথম দিনের আয়ের দিক থেকে ‘পুষ্পা-২’ বিশাল ব্যবধানে ‘আরআরআর’ সিনেমাটিকে টপকে গেছে। রাম চরণ, জুনিয়র এনটিআর অভিনী এ সিনেমা প্রথম দিনে ১৩৩ কোটি রুপি আয় করেছে।

‘পুষ্পা’ সিনেমাটি মুক্তির ৩ বছর পরে মুক্তি পেয়েছে এর সিকুয়াল ‘পুষ্পা-২’। এটির মুক্তির পর থেকেই ভারতের বিভিন্ন প্রেক্ষাগৃহে দর্শকদের ঢল দেখা গেছে। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে প্রেক্ষাগৃহ পূর্ণ হওয়ার একাধিক ভিডিও। অনেকেই এসেছেন আল্লু অর্জুনের শাড়ি পরা লুকের মতো মেক আপ করে। কেউ আবার এসেছেন আল্লু অর্জুনের প্ল্যাকার্ড, ছবি হাতে নিয়ে।

অগ্রিম বুকিংয়ের আলোকে অনেক রেকর্ড ভেঙেছে ‘পুষ্পা-২’। মুক্তির দিন সকাল ৮টা পর্যন্ত এ সিনেমা বক্স অফিসে ২১.০৪ কোটি রুপি ব্যবসা করেছে। ভারতের সিনেমা সংশ্লিষ্টরা আশা করছেন এ সিনেমা বক্স অফিসে নতুন রেকর্ড গড়বে।

তেলুগু ভাষার পাশাপাশি তামিল, কন্নড়, মালয়ালাম, হিন্দি, এমনকি বাংলাতেও মুক্তি পেয়েছে ‘পুষ্পা-২’। সিনেমাটি মুক্তির আগেই রেকর্ড গড়েছে। কয়েকদিন আগেই খুলে গিয়েছিল অগ্রিম বুকিং। আর সেই বুকিং কাউন্টার খোলার পরেই বিক্রি হয়ে গিয়েছিল রেকর্ড পরিমাণ টিকিট। জানা গেছে, ভারতজুড়ে অগ্রিম বুকিং খোলার প্রথম ১০ ঘণ্টার মধ্যে হিন্দি ভাষায় ‘পুষ্পা-২’ দেখার জন্য বিক্রি হয়েছিল ৫৫ হাজার টিকিট। হিন্দি সিনেমার ইতিহাসে এত তাড়াতাড়ি বিশাল পরিমাণ টিকিট বিক্রি হওয়ার রেকর্ড খুব কম রয়েছে।

মুক্তির আগেই ‘পুষ্পা-২’ সিনেমাটি ৩০ কোটি রুপি ব্যবসা করেছে। ভারতের তিনটি অন্যতম বড় ন্যাশানাল চেন, পিভিআর, আইনক্স ও সিনেপলিস-এ গত ২ ডিসেম্বরই বিক্রি হয়েছে ১ লাখ ৫২ হাজার ৫০০টির বেশি টিকিট। অন্যান্য চেনগুলোতে বিক্রি হয়েছে ৩১ হাজারেরও বেশি টিকিট। এ সিনেমাটি এরই মধ্যে ‘কল্কি’, ‘ফাইটার’, ‘আরআরআর’, ‘দৃশ্যম-২’র মতো সিনেমার রেকর্ড অতিক্রম করেছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

লালন সাঁইয়ের তিরোধান দিবসে ছেঁউড়িয়ায় বসেছে সাধুর হাট

১

কক্সবাজারে টুপটুপ রিসোর্টে আগুন, নিহত ৫

২

‎সুন্দরবনের ‘সুন্দরী’ কি হারিয়ে যাবে? || ‎তারিক ইসলাম

৩

কামালনগর কবরস্থান সম্প্রসারণে জমি ক্রয়ের জন্য মতবিনিময়: আর্থিক সহযোগিতার আহ্বান

৪

‘আগে ভালো ছিলাম’-জনজীবনের দীর্ঘশ্বাস, রাষ্ট্রের জন্য সতর্কবার্তা || গাজী মুহাম্মাদ আসাদুল্লাহ

৫

নেত্রকোনায় সাংবাদিককে গুলি করে হত্যা: শরীরে ৬ গুলির চিহ্ন

৬

আশাশুনিতে দুর্গাপূজার নিরাপত্তায় আনসারদের সতর্ক থাকার নির্দেশ

৭

ঢাকা-সৌদি রুটে ১০৭ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৬ হাজারের বেশি যাত্রী

৮

যুব উন্নয়নের প্রশ্নফাঁসে জড়িত ৫ সরকারি কর্মচারীসহ গ্রেপ্তার ৭

৯

কৃষি পরিবেশ ও প্রাণবৈচিত্র্য রক্ষায় উপকূলের ২৫ নারীকে সম্মাননা

১০

কালিগঞ্জে সপ্তম শ্রেণীর ছাত্রীকে অপহরণের অভিযোগ!

১১

রাতের আধারে মুন্সিগঞ্জ বাসস্ট্যান্ড সংলগ্ন মালঞ্চ নদীর চরের জমি দখল!

১২

আলোচনায় অপু বিশ্বাসের ‘প্রিয় বন্ধু’, কে তিনি?

১৩

দক্ষতার দুই ডানায় ভর করে নতুন অর্থনীতি || মো. মামুন হাসান

১৪

জলবায়ু অভিযোজনের নামে ক্ষতিগ্রস্ত দেশগুলোকে ঋণের ফাঁদে ফেলা চলবে না

১৫

মোংলায় প্রয়াত কবি রুদ্র মুহম্মদ শহীদুল্লাহ’র ৭০তম জন্মবার্ষিকী পালিত

১৬

তালায় মাছ চুরির অভিযোগে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার অভিযোগ

১৭

শামীমকে হত্যার উস্কানিদাতা ফজলুল হককে ধরিয়ে দিতে লেখক মহিউদ্দিন মোহাম্মদের পুরস্কার ঘোষণা

১৮

বিশ্ব মেরুদণ্ড দিবসে আলোচনা : উন্নত চিকিৎসায় সরকারি হাসপাতালে স্পাইন ইউনিট চালুর দাবি

১৯

সাতক্ষীরায় সাংবাদিকতায় কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার নিয়ে অভিজ্ঞতা বিনিময় অধিবেশন

২০