বাংলাদেশ, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
২ কার্তিক ১৪৩৩ | সময়:
admin
১৩ ডিসেম্বর ২০২৪, ৭:০৪ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

গ্রেফতারের ঘণ্টাখানেকের মধ্যেই জামিন পেলেন আল্লু অর্জুন

বিনোদন ডেস্ক: দক্ষিণী সিনেমার তারকা আল্লু অর্জুনকে কারাগারে প্রেরণের ঘণ্টাখানেকের মধ্যেই জামিন দেওয়া হয়েছে। তেলেঙ্গানা হাইকোর্ট তার এ জামিন মঞ্জুর করেছে। ‘হিন্দুস্তান টাইমস’ সূত্রে এ তথ্য জানা গেছে।

শুক্রবার (১৩ ডিসেম্বর) ভারতের হায়দারাবাদে গ্রেফতার করা হয়েছে দক্ষিণী সিনেমার সুপারস্টার আল্লুকে। জানা যায়, চিক্কাড়পল্লী থানায় নিয়ে যাওয়া হয় এ অভিনেতাকে। এ থানায় তার নামে অভিযোগ দায়ের করা হয়েছিল।

পুলিশ থানায় নিয়ে যাওয়ার আগে ওসমানিয়া হাসপাতালে আল্লু অর্জুনকে মেডিকেল চেকআপ করানোর জন্য নিয়ে যায়। সেখান থেকেই নামপল্লী আদালতে শুরু হয় শুনানি। এজলাসে আল্লু অর্জুনকে ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেন বিচারক।

আজ দিনভর আল্লু অর্জুনকে গ্রেফতারের ঘটনা সিনেমার গল্পকেও হার মানিয়েছে। চলতি মাসের ৪ তারিখ হায়দারাবাদের সন্ধ্যা থিয়েটারে ‘পুষ্পা-২’র প্রিমিয়ারে আল্লু অর্জুনকে দেখতে গিয়ে পদপিষ্ট হয়ে মৃত্যু হয় এক নারী অনুরাগীর। সেই অভিযোগেই তারকাকে গ্রেফতার করা হয়। পরে তাকে আদালতে তোলা হয়।

এদিকে আল্লুর গ্রেফতারের খবর শুনেই অভিনেতার চাচা রাজনীতিক পবণ কল্যাণ এবং চিরঞ্জিবী ছুটে যান জুবিলি হিলসের বাড়িতে। কিছুদিন আগে হায়োরাবাদে ‘পুষ্পা-২’ সিনেমার প্রিমিয়ারে এক নারী অনুরাগীর মৃত্যু হওয়ায় আল্লু অর্জুনের নামে থানায় অভিযোগ দায়ের করা হয়েছিল। সেই মামলাতেই তাকে গ্রেফতার করা হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আতরজান মহিলা কলেজে ব্যতিক্রমী উদ্যোগ: শিক্ষকদের দেয়া বই পেয়ে নারী শিক্ষায় অন্য জাগরণ

১

অদৃশ্য রপ্তানি ও অর্থনীতির বহুমুখীকরণে পর্যটন || মো: মামুন হাসান

২

শারদীয় দুর্গোৎসব: মহাসপ্তমীতে মণ্ডপে মণ্ডপে ভক্তদের আরাধনা

৩

লালন সাঁইয়ের তিরোধান দিবসে ছেঁউড়িয়ায় বসেছে সাধুর হাট

৪

কক্সবাজারে টুপটুপ রিসোর্টে আগুন, নিহত ৭

৫

‎সুন্দরবনের ‘সুন্দরী’ কি হারিয়ে যাবে? || ‎তারিক ইসলাম

৬

কামালনগর কবরস্থান সম্প্রসারণে জমি ক্রয়ের জন্য মতবিনিময়: আর্থিক সহযোগিতার আহ্বান

৭

‘আগে ভালো ছিলাম’-জনজীবনের দীর্ঘশ্বাস, রাষ্ট্রের জন্য সতর্কবার্তা || গাজী মুহাম্মাদ আসাদুল্লাহ

৮

নেত্রকোনায় সাংবাদিককে গুলি করে হত্যা: শরীরে ৬ গুলির চিহ্ন

৯

আশাশুনিতে দুর্গাপূজার নিরাপত্তায় আনসারদের সতর্ক থাকার নির্দেশ

১০

ঢাকা-সৌদি রুটে ১০৭ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৬ হাজারের বেশি যাত্রী

১১

যুব উন্নয়নের প্রশ্নফাঁসে জড়িত ৫ সরকারি কর্মচারীসহ গ্রেপ্তার ৭

১২

কৃষি পরিবেশ ও প্রাণবৈচিত্র্য রক্ষায় উপকূলের ২৫ নারীকে সম্মাননা

১৩

কালিগঞ্জে সপ্তম শ্রেণীর ছাত্রীকে অপহরণের অভিযোগ!

১৪

রাতের আধারে মুন্সিগঞ্জ বাসস্ট্যান্ড সংলগ্ন মালঞ্চ নদীর চরের জমি দখল!

১৫

আলোচনায় অপু বিশ্বাসের ‘প্রিয় বন্ধু’, কে তিনি?

১৬

দক্ষতার দুই ডানায় ভর করে নতুন অর্থনীতি || মো. মামুন হাসান

১৭

জলবায়ু অভিযোজনের নামে ক্ষতিগ্রস্ত দেশগুলোকে ঋণের ফাঁদে ফেলা চলবে না

১৮

মোংলায় প্রয়াত কবি রুদ্র মুহম্মদ শহীদুল্লাহ’র ৭০তম জন্মবার্ষিকী পালিত

১৯

তালায় মাছ চুরির অভিযোগে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার অভিযোগ

২০