বাংলাদেশ, শনিবার, ২৫ এপ্রিল ২০২৬
১২ বৈশাখ ১৪৩৩ | সময়:
admin
২২ ডিসেম্বর ২০২৪, ৩:৪৮ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

খানবাহাদুর আহ্ছানউল্লার ১৫১তম জন্মবার্ষিকী উপলক্ষে সেমিনার বইমেলা ও চিকিৎসা ক্যাম্প

ডেস্ক রিপোর্ট: বিশিষ্ট শিক্ষাবিদ ও সুফি সাধক খানবাহাদুর আহছানউল্লার (র.) ১৫১তম জন্মজয়ন্তী উপলক্ষে রাজধানীর উত্তরায় নলতা শরীফ কেন্দ্রীয় আহ্ছানিয়া মিশন প্রাঙ্গণে বিনামূল্যে চিকিৎসা ক্যাম্পের পাশাপশি বইমেলা ও সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২১ ডিসেম্বর) অনুষ্ঠিত সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট লেখক ও গবেষক অধ্যাপক ড. তসিকুল ইসলাম রাজা।

অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, একদিকে একজন আধ্যাত্মিক মহাপুরুষ হিসেবে খানবাহাদুর আহ্ছানউল্লা যেমন সর্বজনবিদিত অন্যদিকে ব্রিটিশভারতের অবিভক্ত বাংলায় মুসলিম রেনেসাঁয় তাঁর ভূমিকা অবিসংবাদিত। বিশেষ করে ভারতবর্ষের শিক্ষাপদ্ধতি ও শিক্ষাব্যবস্থায় তাঁর অভিনব দর্শন ছিল।

বর্তমান শিক্ষাসংস্কারে হজরত খানবাহাদুর আহ্ছানউল্লার শিক্ষাচিন্তা ও কর্মের প্রায়োগিক বাস্তবতা নিয়ে তিনি কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে তিনি বলেন, আহছানউল্লার জন্ম বঙ্গীয় মুছলমানের ইতিহাসে একটি অবিস্মরণীয় ঘটনা।

ঊনবিংশ ও বিংশ শতাব্দীতে তাঁর জীবন ও কর্ম বিস্তৃত হলেও একবিংশ শতাব্দিতে তাঁর জীবনাদর্শ আরো প্রবলভাবে প্রবাহিত।

নলতা কেন্দ্রীয় আহ্ছানিয়া মিশনের সহ-সম্পাদক মো. রফিকুল ইসলামের সভাপতিত্বে সেমিনারে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন টাইমস্ ইউনিভার্সিটি বাংলাদেশের সাবেক উপাচার্য অধ্যাপক ড. জাহানারা বেগম, ঢাকা টিচারস্ ট্রেনিং কলেজের অধ্যাপক ড. শেখ শাহবাজ রিয়াদ, খানবাহাদুর আহ্ছানউল্লা ইনস্টিটিউটের মহাপরিচালক এএফএম এনামুল হক, এটিএন বাংলার সিনিয়র ভাইস প্রেসিডেন্ট সফিকুল ইসলাম, ঢাকা মহানগর শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক শেখ মোহাম্মদ প্রমুখ।

আলোচনায় বক্তাগণ আহ্ছানিয়া মিশনের প্রতিষ্ঠাতা খানবাহাদুর আহ্ছানউল্লার জীবন, কর্ম, দর্শন ও অবদানের নানা প্রসঙ্গ উপস্থাপন করে তাঁর প্রতি শ্রদ্ধার্ঘ নিবেদন করেন।

সেমিনারের পাশাপাশি এতিমখানা প্রাঙ্গনে দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসা শিবির অনুষ্ঠিত হয়। এতে হার্ট, মেডিসিন, গাইনী, অর্থোপেডিকসহ বিভিন্ন বিভাগের বিশেষজ্ঞ চিকিৎসকগণ চিকিৎসা সেবা প্রদান করেন।

এছাড়া একই দিনে উত্তরায় দিনব্যাপী বইমেলা অনুষ্ঠিত হয়। বিভিন্ন বয়সী বইপ্রেমীদের আগমনে বইমেলা প্রাণোচ্ছ্বল হয়ে ওঠে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নেত্রকোনায় জামায়াত এমপির গাড়িতে হামলা-ভাঙচুর

হাম ও হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু

তালার প্রয়াত সাংবাদিকদের রুহের মাগফেরাত কামনায় আলোচনা

টিকার অভাবে হামের উচ্চ ঝুঁকিতে বাংলাদেশ: বিশ্ব স্বাস্থ্য সংস্থা

কালিগঞ্জে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী হা-ডু-ডু

তেহরানের খোমেনি বিমানবন্দর থেকে আন্তর্জাতিক ফ্লাইট পুনরায় চালু হচ্ছে!

সাতক্ষীরায় ২টি স্বর্ণের বারসহ নারী আটক

যশোরেশ্বরী মন্দিরে মোদীর দেওয়া মুকুট চুরি: ১৮ মাস পর চার্জশিট, মূল আসামি অধরা

ওয়াসিম-বোল্টের রেকর্ডে ভাগ বসালেন মুস্তাফিজ, সামনে কেবল স্টার্ক

সুখী দাম্পত্যের রহস্য: স্ত্রীকে প্রতিদিন তিন বার ‘সরি’ বলেন অভিষেক!

১০

জুলাই সনদের কিছু অংশে প্রতারণার আশ্রয় নেওয়া হয়েছে : আইনমন্ত্রী

১১

হরমুজ প্রণালিতে ‘বন্ধুপ্রতিম’ দেশগুলোর জন্য ফি মওকুফ করলো ইরান

১২

কালিগঞ্জে রাসায়নিক মিশ্রিত ৩৩৬০ কেজি গোবিন্দভোগ আম জব্দ

১৩

সাতক্ষীরা জেলা আইনজীবী সহকারী সমিতি: বাবলু সভাপতি ও বাবু সম্পাদক নির্বাচিত

১৪

আশাশুনিতে ভুল বালাইনাশক ব্যবহার করে ৮০ লক্ষাধিক টাকা ক্ষতির মুখে তরমুজ চাষী

১৫

রাতের আধারে বাড়ির গেটে ঝুলিয়ে রাখা হলো ‘বোমা সদৃশ’ ৩ বস্তু, আতঙ্ক

১৬

শার্শায় পুরাতন সিলেবাসে পরীক্ষা, বিপাকে ১২ শিক্ষার্থী

১৭

কালিগঞ্জে ছেলেধরা গুজব, শেষ পর্যন্ত যা জানা গেল

১৮

ভার্চুয়াল কোর্ট বন্ধের দাবিতে সুপ্রিম কোর্টে আইনজীবীদের কালো পতাকা মিছিল

১৯

কালিগঞ্জে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু

২০
Deprecated: htmlspecialchars(): Passing null to parameter #1 ($string) of type string is deprecated in /home/bcglobal/te.bcgloballtd.com/wp-includes/formatting.php on line 4705