বাংলাদেশ, শুক্রবার, ০১ মে ২০২৬
১৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ | সময়:
admin
২২ ডিসেম্বর ২০২৪, ৭:১৩ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

সামাজিক ও মানবিক কাজে বিশেষ অবদান রাখায় সংবর্ধনা

সুলতান শাহাজান, শ্যামনগর: সামাজিক ও মানবিক কাজে বিশেষ অবদান রাখা স্বেচ্ছাসেবীদের সংবর্ধনা দিয়েছে আনজার গ্রুপ।

রোববার (২২ ডিসেম্বর) বেলা ১১টায় শ্যামনগর উপজেলার মাজাট অনন্তপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে কালিগঞ্জ ও শ্যামনগর উপজেলার স্বেচ্ছাসেবীদের নিয়ে আয়োজিত অনুষ্ঠানে তাদের এই সংবর্ধনা দেওয়া হয়।

আনজার গ্রুপের প্রতিনিধি ও ভূরুলিয়া ইয়ুথ সোসাইটির নির্বাহী পরিচালক রুহুল আমিন এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা-৪ আসনের সাবেক সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম।

এসময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা ছাত্র শিবিরের সাবেক সভাপতি ও জেলা জামায়াতের অফিস সম্পাদক রুহুল আমিন, শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের সভাপতি সামিউল মনির, ভূরলিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মাওলানা ফারুক হোসাইন, দরগাপুর নকিমুদ্দিন দারুস সুন্নত ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মোঃ ইউনুস আলী ও শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি আবু কওসার।

এসময় সাউদান চ্যারিটি ফাউন্ডেশন, উৎসর্গ সোসাইটি, মানবসেবা সোসাইটি, সাতক্ষীরা অনলাইন ব্লাড ব্যাংক, শ্যামনগর ব্লাড ব্যাংক, শ্যামনগর মানব কল্যাণ ফাউন্ডেশন, উপকূলীয় যুব উন্নয়ন সংস্থা, আল খিদমাহ ফাউন্ডেশন, সিডিও ইয়ুথ টিম, শ্যামনগর অনলাইন ব্লাড ব্যাংক, স্বরুপ ইয়ুথ টিম, হিউম্যানিটি ফার্স্ট, ফারহাদ কামরুল ফাউন্ডেশন, স্টুডেন্ট কেয়ার সোসাইটি, জনকল্যাণ সংস্থা, মানব যুব কল্যাণ সংঘ, রিডো, রিভারাইন ডেভেলপমেন্ট অর্গানাইজেশন, পিপিলিকা ইয়ুথ টিম, আটুলিয়া ইউনিয়ন রক্তদান সংস্থা, মাহাব্বাহ এইড, মথুরেজ পুর ব্লাড ফাউন্ডেশন, সুন্দরবন রক্তদান সংস্থা, ম্যানগ্রোভ স্টুডেন্ট সোসাইটি, হরিনগর স্বেচ্ছায় রক্তদান সংস্থা, কুড্ডো ইয়ুথ টিম, মানিকখালী স্বপ্নচূড়া ফাউন্ডেশন, মৌতলা ব্লাড ফাউন্ডেশন, আস্থা রক্তদান সংস্থা, আহবান সোসাইটি, নাহার আক্তার সমাজ কল্যাণ ফাউন্ডেশন, সহযোগিতার সিঁড়ি, দক্ষিণ কৈখালী সংঘ, মানব সেবা সোসাইটি, নিজদেবপুর মানব কল্যাণ ফাউন্ডেশন, চালিতাঘাটা সেবার আলো সংগঠন, রায়পুর নিজদেবপুর উন্নয়ন ফাউন্ডেশন, নাগবাটি সবুজ বাংলা ফাউন্ডেশনের প্রতিনিধিদের সংবর্ধনা প্রদান করা হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আজ মহান মে দিবস: শ্রমিকের মজুরি মূল্যস্ফীতির নাগাল পায় না

পাতাখালি ফাউন্ডেশনের উদ্যোগে মৃত ব্যক্তির দাফন ও গোসলের প্রয়োজনীয় সামগ্রী বিতরণ

দেবহাটায় কেমিক্যাল দিয়ে পাকানো ৪৮ ক্যারেট আম বিনষ্ট

ভ্যান চুরি করতে গিয়ে হাতেনাতে দুই যুবক আটক

শ্যামনগরে ৭৭টি পানির ট্যাংক ও সেটিং উপকরণ বিতরণ

দেবহাটায় দক্ষতা বৃদ্ধির তিন মাসব্যাপী প্রশিক্ষণ শুরু

মানহানির প্রতিবাদে বুধহাটা দারুল উলুম মাদ্রাসার মুহতামিমের সংবাদ সম্মেলন

কবে দেশে ফিরছেন জানালেন সাকিব

খোলা ভোজ্য তেল স্বাস্থ্যের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ

আশাশুনিতে আইন-শৃঙ্খলা কমিটির সভা

১০

খুলনা প্রেসক্লাবের সভাপতি মোস্তফা, সম্পাদক তরিকুল

১১

আশাশুনিতে নদী ভাঙনের ভয়াবহতা স্বচক্ষে দেখলেন পাউবোর নির্বাহী প্রকৌশলী তাজকিয়া

১২

৯ মে লন্ডন যাচ্ছেন রাষ্ট্রপতি

১৩

প্রাইজবন্ডের ১২৩তম ড্র অনুষ্ঠিত, পুরস্কার পেল যেসব নম্বর

১৪

আশাশুনিতে বজ্রাঘাতে ঘের ব্যবসায়ীর মৃত্যু!

১৫

‘৭১-এর ভুল স্বীকারে বাধা কোথায়?’ জামায়াতকে গয়েশ্বর

১৬

কালিগঞ্জে পানি নিষ্কাশনের পথ বন্ধের অভিযোগ, জলাবদ্ধতা

১৭

নতুন কর্মসূচি ঘোষণা দিল বিএনপি

১৮

প্রথমবার ঢাকায় একসঙ্গে নারী ডিসি ও এসপি নিয়োগ

১৯

দেশের কোথায় কখন কালবৈশাখী তাণ্ডব চালাবে, জানালেন আবহাওয়াবিদ

২০
error: Content is protected !!
Deprecated: htmlspecialchars(): Passing null to parameter #1 ($string) of type string is deprecated in /home/bcglobal/te.bcgloballtd.com/wp-includes/formatting.php on line 4705