বাংলাদেশ, সোমবার, ১০ আগস্ট ২০২৬
২৬ শ্রাবণ ১৪৩৩ | সময়:
admin
২২ ডিসেম্বর ২০২৪, ৭:০৫ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

বিটিভির প্রিভিউ কমিটি থেকে আরশ খানের পদত্যাগের সিদ্ধান্ত

বিনোদন ডেস্ক | বাংলাদেশ টেলিভিশনের মহাপরিচালককে সভাপতি করে ১৫ সদস্য নিয়ে টেলিভিশনটির ‘প্যাকেজ প্রিভিউ কমিটি’ পুনর্গঠিত হয়। গেল ১০ ডিসেম্বর তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপসচিব (টিভি) মুহাম্মদ শরিফুল হক স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এমনটা জানানো হয়।

কমিটির প্রথম সদস্য হিসেবে আছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপ-সচিব। সদস্য সচিব হিসেবে তালিকায় সবার শেষে আছেন বাংলাদেশ টেলিভিশনের অনুষ্ঠান ও পরিকল্পনা পরিচালক।

এছাড়াও সংস্কৃতি অঙ্গনের ১২ জনকে এই কমিটিতে অন্তর্ভুক্ত করা হয়েছে যেখানে নাম রয়েছে এই সময়ের অভিনেতা আরশ খানেরও। যা ভালোভাবে নেননি অনেকে। প্রিভিউ কমিটিতে আরশের নাম থাকায় সমালোচনায় মেতে উঠেন অনেকে।

এবার আরশ নিজেই সেই কমিটি থেকে সরে যাবার সিদ্ধান্ত নিয়েছেন। এক ফেসবুক স্ট্যাটাসে এমনটা জানিয়েছেন আরশ নিজেই।

রোববার (২২ ডিসেম্বর) ফেসবুক স্ট্যাটাসে আরশ খান লেখেন, বর্তমান প্রেক্ষাপটে আমার পদত্যাগ করাটাই সবচেয়ে বড় দায়িত্ব বলে মনে করছি। আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিকট। বাংলাদেশ টেলিভিশন এবং মহাপরিচালক মহাদয়ের নিকট এবং উক্ত বিষয়ে জড়িত সকল ব্যক্তিবর্গের নিকট। আমি আপ্লুত। এ সম্মান বয়ে বেড়াব সারাজীবন।

এরপর এই অভিনেতা লেখেন, কিন্তু আমার শিল্পী পরিচয়ের পর আরও একট বড় পরিচয় আমজনতা। আমার শক্তি ও সাহসের উৎস এটাই। আমাকে দেওয়া সম্মান বা সদস্য পদের জন্য আমি এখনও যোগ্য হয়ে উঠতে পারিনি। শিখছি, আরও শিখতে চাই। আমি খুব খুশি এবং উপকৃত হব আমার সদস্যপদ বাতিল করে আমার অগ্রজ কোনো যোগ্য ব্যক্তিকে তা প্রদান করা হলে।

তিনি আরও লেখেন, আমি আরশ মহান সৃষ্টি কর্তাকে সাক্ষী মেনে কথা দিচ্ছি আমার দেশ ও দেশের মানুষের জন্য সবসময় নিয়জিত থাকব একজন শিল্পী হিসেবে একজন মানুষ হিসেবে এবং দেশের আমজনতা হিসেবে যেকোনো ক্রান্তিলগ্নে দেশের মানুষের পক্ষে থাকব।

বিটিভির প্যাকেজ প্রিভিউ কমিটিতে আরশ ছাড়া আরও রয়েছেন অভিনেত্রী ইলোরা গওহর, নির্মাতা রাজীব সালেহীন, অভিনেতা শাহেদ শরীফ খান, নৃত্যশিল্পী ফারহানা চৌধুরী বেবী, অভিনেত্রী তানজিকা আমিন, সাংবাদিক আহমেদ তেপান্তর, লেখক-নাট্যকার ও সাংবাদিক অপূর্ণ রুবেল, অভিনেতা শাহেদ আলী, নির্মাতা ও অভিনেতা নিশক তারেক আজিজ, অভিনেতা রাশেদ মামুন অপু, নাট্যনির্মাতা মাইদুল ইসলাম রাকিব।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাতক্ষীরা জেলা সাইবার অপরাধ প্রতিরোধ কমিটির সভা

ব্রহ্মরাজপুরে মাদকবিরোধী অভিযান

ভোক্তা অধিকারের সাথে পানি ব্যবসায়ী মালিক সমিতির মতবিনিময়

ভুয়া নার্স সাজিয়ে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন

কয়রায় আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত

কেশবপুরে ফ্যামিলি কার্ড শুমারির কর্মী নিয়োগে রাজনৈতিক পক্ষপাতিত্বের অভিযোগ

বিদেশ ভ্রমণ প্যাকেজের মূল্য দেওয়া যাবে বাংলাদেশি টাকায়

শাকিরা-পিকের প্রাসাদসম বাড়ি কিনছেন ইয়ামাল, দাম ১৫৭ কোটি

সাতক্ষীরায় আইন-শৃঙ্খলা বিষয়ক সভা, প্রশাসনিক পদক্ষেপ গ্রহণের সিদ্ধান্ত

হেফাজতে ইসলামের আমিরের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ, চাইলেন দোয়া

১০

ফরহাদ মজহারের ‘আমেরিকান ষড়যন্ত্রতত্ত্ব’ নিয়ে প্রশ্ন তুললেন রিফাত

১১

সালমান শাহ হত্যা মামলা: কারাগারে ডন

১২

রাষ্ট্রপতি পদে বিএনপি থেকে মির্জা ফখরুল মনোনীত

১৩

২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৬ শিশুর মৃত্যু

১৪

বৃক্ষমেলায় দর্শনার্থীদের দৃষ্টি কাড়ছে সিদ্দিকীস গ্রীন টেকনোলজি

১৫

শিক্ষামন্ত্রীর সঙ্গে শাজাহান খানের পুরোনো ছবি, পাটওয়ারীর পোস্ট ঘিরে তোলপাড়

১৬

মসজিদের মাইকে ঘোষণায় ৭ গরু রেখে পালালো চোরেরা

১৭

বৃদ্ধ মাকে বাড়ি থেকে বের করে দেওয়ার অভিযোগ, প্রতিবাদে ছেলের সংবাদ সম্মেলন

১৮

‘আমার সঙ্গে বিয়ে নয়, হয়তো স্বপ্নের বাসর হয়েছিল’

১৯

রাষ্ট্রপতি পদে ১১ দলীয় ঐক্যের প্রার্থী এলডিপির কর্নেল (অব.) অলি আহমদ

২০
error: Content is protected !!