বাংলাদেশ, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
২ কার্তিক ১৪৩৩ | সময়:
admin
২৩ ডিসেম্বর ২০২৪, ১২:৫১ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

বিশ্বজুড়ে কত আয় করেছে ‘পুষ্পা-২’

বিনোদন ডেস্ক: দক্ষিণী সিনেমার সুপারস্টার আল্লু অর্জুন অভিনীত ‘পুষ্পা-২’ দেশ বিদেশে ব্যাপক ব্যবসা করছে। শুধু তাই নয়, একের পর এক ইতিহাস সৃষ্টি করে যাচ্ছে এটি। সিনেমাটি মুক্তির ১৬ দিনে বিশ্বজুড়ে ১৫০০ কোটি রুপি ব্যবসা করেছে। বক্স অফিসে ‘পুষ্পা-২’ দারুণ হিট সিনেমা হিসেবে আলোড়ন তুলেছে।

‘পুষ্পা-২’ প্রিমিয়ারে এক নারীর পদপিষ্ট হয়ে মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে আইনি জটিলতায় পড়েছেন আল্লু অর্জুন। তবে এরই মধ্যে এ সিনেমাটি ওটিটিতে মুক্তির ব্যাপারে জল্পনা-কল্পনা শুরু হয়েছে। এ নিয়ে সিনেমা টিমের পক্ষ থেকে এক্স হ্যান্ডলে একটি আপডেট দেওয়া হয়েছে, বলা হয়েছে ঠিক কবে ওটিটিতে মুক্তি পাবে এ সিনেমা।

গত শুক্রবার প্রযোজনা সংস্থা মৈত্রী মুভিজের পক্ষ থেকে তাদের সামাজিক যোগাযোগমাধ্যমে অনুরাগীদের উদ্দেশে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে সিনেমা মুক্তির ৫৬ দিন না হলে কোনোভাবেই এ সিনেমা ওটিটিতে আনা যাবে না।

সিনেমাটির প্রিমিয়ারে এক নারীর পদপিষ্ট হয়ে মৃত্যুর কারণে আল্লু অর্জুনের নামে মামলা হয়েছে। এতে তাকে এক রাত জেলও খাটতে হয়েছে। আর এতেই ঝড়ের গতিতে বেড়েছে ‘পুষ্পা-২: দ্য রুল’ সিনেমার আয়। বিশেষ করে ভারতের প্রেক্ষাগৃহে উপচেপড়া দর্শক দেখা যাচ্ছে। সারাবিশ্বের আয়ের বিচারে আগেই হাজার কোটি রুপির ক্লাব ছাড়িয়েছে দক্ষিণী সিনেমা। এবার ভারতে ৪০০ কোটি রুপির বেশি ব্যবসা করেছে। শুধুমাত্র হিন্দি ভাষায় সিনেমার

গত ৪ ডিসেম্বর হায়দারাবাদের সন্ধ্যা প্রেক্ষাগৃহে ছিল এ সিনেমা প্রদর্শন। উপস্থিত ছিলেন আল্লুও। উপচেপড়া ভিড়ে সেদিন পদপিষ্ট হয়ে মৃত্যু হয় এক নারীর। দক্ষিণী তারকার বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়। ঘটনায় গ্রেফতারও করা হয় আল্লুকে। তবে সেই দিনই তাকে অন্তর্বর্তী জামিন দেয় তেলেঙ্গানা হাইকোর্ট।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

লালন সাঁইয়ের তিরোধান দিবসে ছেঁউড়িয়ায় বসেছে সাধুর হাট

১

কক্সবাজারে টুপটুপ রিসোর্টে আগুন, নিহত ৫

২

‎সুন্দরবনের ‘সুন্দরী’ কি হারিয়ে যাবে? || ‎তারিক ইসলাম

৩

কামালনগর কবরস্থান সম্প্রসারণে জমি ক্রয়ের জন্য মতবিনিময়: আর্থিক সহযোগিতার আহ্বান

৪

‘আগে ভালো ছিলাম’-জনজীবনের দীর্ঘশ্বাস, রাষ্ট্রের জন্য সতর্কবার্তা || গাজী মুহাম্মাদ আসাদুল্লাহ

৫

নেত্রকোনায় সাংবাদিককে গুলি করে হত্যা: শরীরে ৬ গুলির চিহ্ন

৬

আশাশুনিতে দুর্গাপূজার নিরাপত্তায় আনসারদের সতর্ক থাকার নির্দেশ

৭

ঢাকা-সৌদি রুটে ১০৭ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৬ হাজারের বেশি যাত্রী

৮

যুব উন্নয়নের প্রশ্নফাঁসে জড়িত ৫ সরকারি কর্মচারীসহ গ্রেপ্তার ৭

৯

কৃষি পরিবেশ ও প্রাণবৈচিত্র্য রক্ষায় উপকূলের ২৫ নারীকে সম্মাননা

১০

কালিগঞ্জে সপ্তম শ্রেণীর ছাত্রীকে অপহরণের অভিযোগ!

১১

রাতের আধারে মুন্সিগঞ্জ বাসস্ট্যান্ড সংলগ্ন মালঞ্চ নদীর চরের জমি দখল!

১২

আলোচনায় অপু বিশ্বাসের ‘প্রিয় বন্ধু’, কে তিনি?

১৩

দক্ষতার দুই ডানায় ভর করে নতুন অর্থনীতি || মো. মামুন হাসান

১৪

জলবায়ু অভিযোজনের নামে ক্ষতিগ্রস্ত দেশগুলোকে ঋণের ফাঁদে ফেলা চলবে না

১৫

মোংলায় প্রয়াত কবি রুদ্র মুহম্মদ শহীদুল্লাহ’র ৭০তম জন্মবার্ষিকী পালিত

১৬

তালায় মাছ চুরির অভিযোগে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার অভিযোগ

১৭

শামীমকে হত্যার উস্কানিদাতা ফজলুল হককে ধরিয়ে দিতে লেখক মহিউদ্দিন মোহাম্মদের পুরস্কার ঘোষণা

১৮

বিশ্ব মেরুদণ্ড দিবসে আলোচনা : উন্নত চিকিৎসায় সরকারি হাসপাতালে স্পাইন ইউনিট চালুর দাবি

১৯

সাতক্ষীরায় সাংবাদিকতায় কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার নিয়ে অভিজ্ঞতা বিনিময় অধিবেশন

২০