বাংলাদেশ, মঙ্গলবার, ০৪ আগস্ট ২০২৬
২০ শ্রাবণ ১৪৩৩ | সময়:
admin
৩০ ডিসেম্বর ২০২৪, ১২:১১ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

শাকিব খান নয়, কার সঙ্গে অভিষেক হচ্ছে তিশার

বিনোদন ডেস্ক: বেশ কয়েকবার শোনা গিয়েছিল, ঢালিউড সুপারস্টার শাকিব খানের সঙ্গে বড়পর্দায় অভিষেক হচ্ছে তিশার। ছোটপর্দার অভিনেত্রী হিসেবে তানজিন তিশা জনপ্রিয় বটে। কিন্তু বড়পর্দার হিসেব-নিকেশ করা হয় ভিন্ন ক্যালকুলেটরে। সেখানকার অভিষেকে তারকা অভিনেতা কিংবা দুর্দান্ত গল্প ছাড়া ঝলসে ওঠা কঠিন। অন্তত একজন চৌকস নির্মাতা ছাড়া ক্যারিয়ারে নৌকাডুবির সম্ভাবনা থাকে। কী ঘটতে যাচ্ছে তিশার ক্ষেত্রে?

জানা গেছে, নতুন বছরে ঢালিউডে অভিষেক হতে যাচ্ছে অভিনেত্রী তানজিন তিশার। সেও এক অতারকা শিল্পীর সঙ্গে। যে শিল্পীর ঝুলিভরা সিনেমা, কিন্তু হইচই ফেলে না। টিকিট বিক্রি হয় কিন্তু ব্যবসাসফল হয় না। পুরস্কারের জন্য মনোনয়ন হয়, পুরস্কার আসে না। অভিনেতার নাম শরিফুল রাজ! তার সঙ্গেই জুটি বেঁধে ঢালিউডে পা রাখছেন ছোটপর্দার তারকা তানজিন তিশা।

কদিন আগে ওটিটিতে অভিষেক হয়েছে তিশার। কয়েকটি কাজ করে সে রকম আলোচনায় আসতে পারেননি তিনি, যেমনটি পেরেছিলেন টিভিনাটকে। তবে সিনেমার জন্য প্রস্তুতি নিয়ে ফেলেছেন অভিনেত্রী। জানা গেছে, এখনও চুক্তিপত্রে সই না করলেও নির্মাতাদের সঙ্গে কথা পাকা। দ্রুত চুক্তিসই ও টিজারের শুটিংয়ের জন্য ঘর থেকে বের হতে হবে তাকে। নাম ঠিক না হওয়া ছবিটি পরিচালনা করছেন সঞ্জয় সমাদ্দার।

আগেও সঞ্জয়ের সঙ্গে কাজ করেছেন তিশা। নির্মাতা সঞ্জয় ও অভিনেত্রী তিশার বোঝাপড়া চমৎকার। এই একটি দিক থেকে কিছুটা ঝুঁকিমুক্ত অভিনেত্রী। বাকিটা নির্ভর করছে গল্পের ওপর। জানা গেছে, সিনেমার গল্পও লিখেছেন সঞ্জয় সমাদ্দার, সঙ্গে ছিলেন নাজিব উদ দৌলা। যে কোনো সময় সিনেমার ঘোষণা দেবেন তারা। ফেব্রুয়ারি মাসে শুরু হবে শুটিং।

নতুন এ সিনেমা প্রসঙ্গে জানতে চাইলে সঞ্জয় সমাদ্দার বলেন, ‘এখনও কোনো চুক্তি হয়নি। প্রযোজক দেশের বাইরে। তিনি দেশে ফিরলে আনুষ্ঠানিকভাবে জানাতে পারবো।’ সিনেমার নাম জানতে চাইলে সঞ্জয় বলেন, ‘এখনো নাম ঠিক হয়নি।’

সিনেমা সংশ্লিষ্ট একাধিক সূত্রে জানা গেছে, এরই মধ্যে তিশা-রাজের সঙ্গে চুক্তি হয়ে গেছে। শুটিংয়ের আগেই সিনেমার নাম ঘোষণার মাধ্যমে টিজার প্রকাশ করা হবে। প্রস্তুতি প্রসঙ্গে জানতে যোগাযোগ করা হলে অবশ্য সাড়া দেননি হবু ঢালিউড নায়িকা তানজিন তিশা।

প্রসঙ্গত, চলতি বছর বেশ আলোচনায় ছিলেন ছোটপর্দার অভিনেত্রী তানজিন তিশা। অসুস্থতা, সাংবাদিককে হুমকি, প্রেম নিয়ে নানান খবরে বারবার শিরোনাম হয়েছিলেন তিনি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এসএসসির ফলের ভিত্তিতেই একাদশে ভর্তি

ধুলিহরে অসহায় পরিবারের পাশে জেলা প্রশাসন

ব্রেন টিউমারের চিকিৎসা শেষে দেশে ফিরলেন ইলিয়াস কাঞ্চন

তালা আইডিয়াল মহিলা কলেজের নবগঠিত গভর্নিং বডির সভা

স্বেচ্ছাসেবী সংস্থার অনুকূলে এককালীন অনুদানের চেক বিতরণ

নতুন কুঁড়ি স্পোর্টসের কোচ ও কৃতি খেলোয়াড়দের সংবর্ধনা

ভাদড়া সড়কে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন

দক্ষিণ শ্রীপুর কুশলিয়া উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের এডহক কমিটি অনুমোদন

আশাশুনিতে ৩শ পরিবারের মাঝে ১০ হাজার ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ

বেঁচে আছেন অং সান সু চি, দেখা গেল রেড ক্রস প্রতিনিধির সঙ্গে

১০

পাইকগাছা-কয়রার বিএনপি নেতাকর্মীদের সঙ্গে এমপি ফাহমিদা হকের মতবিনিময়

১১

শিক্ষার্থীদের দাবির মুখে ‘যুদ্ধাপরাধীদের’ বিলবোর্ড সরালো রাবি প্রশাসন

১২

কোদাল হাতে জয়া আহসানের যে ভিডিওতে মুগ্ধ ভক্তরা

১৩

মরক্কো থেকে সাঁতরে স্পেনে, প্রাণহানি বেড়ে ৭২

১৪

শ্যামনগরে বজ্রপাতে গৃহবধূ ও পুকুরে ডুবে কৃষকের মৃত্যু

১৫

যুবদল নেতার হাতের কবজি কাটল আ. লীগ নেতা

১৬

গুমে শাস্তি যাবজ্জীবন কারাদণ্ড, ভুক্তভোগী পাবে ক্ষতিপূরণ

১৭

দেশের সব ডিসির জন্য জরুরি নির্দেশনা

১৮

দেশব্যাপী নতুন কর্মসূচি ঘোষণা ইসলামী আন্দোলনের

১৯

পুলিশের ৮ কর্মকর্তাকে বদলি

২০
error: Content is protected !!