বাংলাদেশ, শনিবার, ১৩ জুন ২০২৬
৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ | সময়:
admin
৬ জানুয়ারি ২০২৫, ৭:৫১ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

রেকর্ড ৩১ ছক্কা, হেলসের সেঞ্চুরিতে দাপুটে জয় রংপুরের

ডেস্ক রিপোর্ট: শুরুতে ব্যাট করতে নেমে সিলেট স্ট্রাইকার্স তুললো দুইশ ছাড়ানো সংগ্রহ। হাফ সেঞ্চুরি পেলেন রনি তালুকদার ও জাকির হাসান।

শেষটা দারুণ করলেন অ্যারন জোন্স ও জাকের আলী। কিন্তু তাদের ওই রান যথেষ্ট হয়নি একদমই। অ্যালেক্স হেলসের সেঞ্চুরি ও সাইফ হাসানের ঝড়ে দাপুটে জয় তুলে নিয়েছে রংপুর রাইডার্স।

সোমবার বিপিএলের ম্যাচে সিলেট স্ট্রাইকার্সকে ৮ উইকেটের বড় ব্যবধানে হারিয়েছে রংপুর। শুরুতে ব্যাট করতে নেমে ৪ উইকেট হারিয়ে ২০৫ রান করে সিলেট। পরে ওই রান তাড়ায় নেমে এক ওভার আগেই জেতে রংপুর। এই ম্যাচে সবমিলিয়ে ৩১টি ছক্কার দেখা মিলেছে। যেখানে সিলেট মেরেছে ১৬টি ও রংপুরের ছক্কা ১৫টি। যা বিপিএলে এক ম্যাচে সর্বোচ্চ ছক্কার রেকর্ড। এর আগে ২৯ ছক্কার দেখা মিলেছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স-কুমিল্লা ভিক্টোরিয়ান্স (২০২৪) ও ফরচুন বরিশাল-দুর্বার রাজশাহীর (২০২৪) ম্যাচে।

সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নেমে ৪৭ রানের উদ্বোধনী জুটি পায় সিলেট স্ট্রাইকার্স। ১২ বলে ১৮ রান করে জর্জ মানসি ফিরলে এই জুটি ভেঙে যায়। পাওয়ার প্লের ছয় ওভারে ১ উইকেট হারিয়ে ৫৫ রান করে সিলেট।

হাফ সেঞ্চুরি তুলে নেন ওপেনার রনি তালুকদার। ৩২ বলে ৭ চার ও ৩ ছক্কায় ৩২ বলে ৫৪ রান করে মাহেদী হাসানের বলে এলবিডব্লিউ হন তিনি। জাকির হাসানকে সঙ্গে নিয়ে ২৩ বলে ৪১ রানের জুটি গড়েছিলেন ডানহাতি এই ওপেনার।

জাকিরও পরে হাফ সেঞ্চুরি পান। ৪ ছক্কার ইনিংসে ৩৮ বলে ৫০ রান করে মোহাম্মদ সাইফউদ্দিনের শিকার হন তিনি। সিলেটের হয়ে শেষটা দারুণ করেন অ্যারন জোন্স ও জাকের আলী। ১৯ বলে ১ চার ও ৪ ছক্কায় ১৯ বলে ৩৮ রান করেন জোন্স। ৫ বলের তিনটিই ছক্কা হাঁকিয়ে জাকের করেন ২০ রান। দলের রানও ছাড়িয়ে যায় দুইশ।

রান তাড়ায় নেমে শুরুটা ভালো হয়নি রংপুরের। আগের ম্যাচে বিপিএলে অভিষিক্ত আজিজুল হাকিম তামিম ব্যর্থ হন আরও একবার। ৫ বলে শূন্য রানে তানজিম হাসান সাকিবের বলে তার হাতেই ক্যাচ দিয়ে আউট হন তিনি।

এরপর বড় জুটি গড়েন হেলস ও সাইফ হাসান। ১০১ বলে ১৮৬ রানের জুটিতে ম্যাচ একদম মুঠোয় নিয়ে আসেন তারা। ৩ চার ও ৭ ছক্কায় ৪৯ বলে ৮০ রান করে ১৮তম ওভারে গিয়ে তানজিম সাকিবের শিকার হন সাইফ। হেলসের সঙ্গে তার জুটিটি বিপিএলে দ্বিতীয় উইকেটে দ্বিতীয় সর্বোচ্চ।

তবে হেলস শেষ পর্যন্ত থাকেন অপরাজিত। ১০ চার ও ৭ ছক্কার ইনিংসে ৫৬ বলে ১১৩ রান করেন এই ইংলিশ ওপেনার। এদিকে চার ম্যাচের সবগুলোতে জিতে শীর্ষেই আছে রংপুর।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মিঠাপানি সংকটে উপকূলের ভবিষ্যৎ: সমাধানের খোঁজে কর্মশালা

বহিষ্কারাদেশ প্রত্যাহারের পরই সাক্ষীকে হুমকি যুবদল নেতার

কয়রায় স্টার্টআপ সায়েন্স প্রজেক্ট অ্যান্ড ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম

নিষেধাজ্ঞার মধ্যেও সুন্দরবনে মধু আহরণ, ১ হাজার কেজি মধুসহ ১১ মৌয়াল আটক

বাংলাদেশের নতুন সরকারের সাথে ভারতের সম্পর্ক আরো গভীর হবে: দীনেশ ত্রিবেদী

ভোমরায় ১১ দলীয় জোটের বিক্ষোভ সমাবেশ

আশাশুনিতে স্টার্টআপ সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম

কেশবপুরে বিজ্ঞান ও উদ্ভাবনী প্রদর্শনী: তরুণদের মেধা বিকাশে জোর

বড় বিভ্রাটের কবলে ফেসবুক

খুলনায় বাড়ির পাশে বিএনপিকর্মীকে গুলি করে হত্যা

১০

অবাস্তব ভিত্তির গতানুগতিক বাজেট: সিপিডি

১১

মেধা ও উদ্ভাবনে খুদে বিজ্ঞানীদের চমক: সাতক্ষীরায় বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী প্রদর্শনী

১২

তালায় স্টার্টআপ বিজ্ঞান প্রকল্প এবং উদ্ভাবনী ধারণা প্রদর্শন

১৩

সম্পদ-বিবরণী প্রকাশ না করলে মিলবে না পে-স্কেল শর্ত চায় টিআইবি

১৪

সমুচা কিনতে না পারা সেই বস্তির ছেলেটি এখন ২০ হাজার কোটির মালিক

১৫

২৪ ঘণ্টার পর্যবেক্ষণে মিরাজ

১৬

খুলনা সিটি মেডিকেলে ভয়াবহ আগুন

১৭

নূরনগরে জামায়াতের চেয়ারম্যান প্রার্থী ঘোষণাকে কেন্দ্র করে হট্টগোল

১৮

মুক্তিপণ দিয়ে বাড়ি ফিরলেন সুন্দরবনে অপহৃত ৪ জেলে

১৯

তালায় খামারীদের সক্ষমতা বৃদ্ধিতে জলবায়ু বিপন্নতা বিষয়ক প্রশিক্ষণ

২০