বাংলাদেশ, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
২ কার্তিক ১৪৩৩ | সময়:
admin
১৬ মে ২০২৩, ৬:৪৭ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

আসছে ‘ফাস্ট এক্স’, ট্রেলারেই বিশ্বজুড়ে আলোচনা

বিনোদন ডেস্ক: আগামী ১৯ মে মহাসমারোহে মুক্তি পেতে যাচ্ছে ‘ফাস্ট এন্ড ফিউরিয়াস’ ফ্রাঞ্চাইজির দশম সিনেমা ‘ফাস্ট এক্স’। ট্রেলার প্রকাশের পর থেকে রীতিমতো হৈ চৈ পড়ে গেছে বিশ্বজুড়ে ‘ফাস্ট এন্ড ফিউরিয়াস’ ভক্তদের মাঝে।
যার ছোঁয়া লেগেছে বাংলাদেশেও।

বিশ্বের অন্যান্য দেশের সঙ্গে একই দিনে বাংলাদেশের স্টার সিনেপ্লেক্সে মুক্তি পাবে বহুল আলোচিত সিনেমাটি।

এ উপলক্ষে বৃহস্পতিবার (১৮ মে) সন্ধ্যায় স্টার সিনেপ্লেক্সের এসকেএস টাওয়ার শাখায় জমকালো আয়োজনে সিনেমাটির প্রিমিয়ার শো অনুষ্ঠিত হবে। শুধু তাই নয়, ‘ফাস্ট এক্স’ সিনেমায় ব্যবহৃত বিভিন্ন গাড়ির প্রদর্শনীও হবে সেখানে।

বিশ্বজুড়ে তুমুল জনপ্রিয় ‘ফাস্ট এন্ড ফিউরিয়াস’ ফ্রাঞ্চাইজির আগের সবগুলো সিনেমা দর্শক মাতিয়েছে। পুরা ‘ফাস্ট এন্ড ফিউরিয়াস’ ফ্রাঞ্চাইজির সবচেয়ে বড় বাজেটের সিনেমা এটি। এবারের সিনেমার পরিচালক ‘ক্ল্যাশ অফ দ্য টাইটানস’ এবং ‘দ্য ইনক্রেডিবল হাল্ক’ খ্যাত নির্মাতা লুই লেটারিয়ার।

অভিনয়শিল্পীদের মধ্যে আগের পর্বগুলোর মতো এ সিনেমাতেও থাকছেন মিশেল রদ্রিগেজ, টাইরেস গিবসন, ক্রিস লুডাক্রিস ব্রিজস, নাথালি এমমানুয়েল, জর্দানা ব্রুস্টার, সুং ক্যাং, জেসন স্ট্যাথাম, জন সিনা স্কট ইস্টউড, অস্কার বিজয়ী হেলেন মিরেন এবং চার্লিজ থেরন।

আগের চরিত্রগুলোকে ফিরিয়ে আনার মাধ্যমে ‘ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস’ অধ্যায়টি বন্ধ করাকে আরো বেশি আকর্ষনীয় করার চেষ্টা করছেন নির্মাতারা। ‘ফাস্ট এক্স’ সিনেমায় এই ফ্র্যাঞ্চাইজির ফিরে আসা অভিনেতাদের মধ্যে রয়েছে হেলেন মিরেন, জন সিনা, চার্লিজ থেরন এবং জেসন স্ট্যাথাম। পুরনো এই তারকাদের সঙ্গে ‘ফাস্ট এক্স’ সিনেমায় যোগ দিচ্ছেন নবাগত জেসন মোমোয়া এবং ব্রি লারসেন।

‘ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস’ ফ্র্যাঞ্চাইজির এখন পর্যন্ত নয়টি সিনেমা মুক্তি পেয়েছে। এই নয়টি পর্বে সিরিজের অনেকগুলো চরিত্র বিভিন্ন ঘটনায় হারিয়ে গিয়েছিল। দশম পর্বের মাধ্যমে সেই চরিত্রগুলোকে আবারো ফিরিয়ে আনছেন এর নির্মাতারা।

‘ফাস্ট এক্স’ ট্রেলারে ‘অ্যাভেঞ্জার্স : এন্ডগেম’-এর মতো ‘ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস’ ফ্র্যাঞ্চাইজির স্মৃতিগুলো ফিরিয়ে আনার ইঙ্গিত দিয়েছেন নির্মাতারা। এই মুহুর্তে সিনেমাটি নিয়ে দর্শকদের আগ্রহ আকাশচুম্বী।

আগেই জানা গিয়েছিল, ‘ফাস্ট এক্স’ সিনেমার প্রধান খলনায়ক চরিত্রে অভিনয় করছেন ‘অ্যাকুয়াম্যান’খ্যাত তারকা জেসন মোমোয়া। সিনেমাটিতে তার চরিত্রের নাম দান্তে। দান্তে এই ফ্র্যাঞ্চাইজির পুরনো খলনায়ক সাইফার (চার্লিজ থেরন) এর সঙ্গে কাজ করতে দেখা যাবে।

ডমিনিক টোরেটো (ভিন ডিজেল) এবং তার ‘ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস’ পরিবারকে ধ্বংস করার জন্য দান্তের ব্যক্তিগত প্রতিশোধের বিষয়টি রয়েছে। দান্তে (মোমোয়া) আসলে ‘ফাস্ট ফাইভ’ সিনেমাটির খলনায়ক হার্নান রেযয়েসের পুত্র।

প্রকাশিত ট্রেলারে ‘ফাস্ট ফাইভ’ সিনেমার একটি দৃশ্যে পঞ্চম পর্বে ব্রাজিলের মাদক মাফিয়া হার্নান রেযয়েসের ভোল্ট ছিনতাইয়ের সময় সেখানে দান্তেকে দাড়িয়ে থাকতে দেখা গেছে। এছাড়া সেটি উদ্ধারের জন্য ডম এবং ব্রায়ানকে ধাওয়াও করেছিলেন মামোয়া। কিন্তু শেষ পর্যন্ত পানিতে পড়ে গিয়ে প্রাণে বেঁচে যায় দান্তে। আর এখান থেকেই নিজের পরিবারের ক্ষতির প্রতিশোধ নিতে ডমের পরিবারকে ধ্বংস করার মিশনে নামে দান্তে।

এছাড়া ট্রেলারে সিনেমাটির আরো কয়েকটি পর্বের অ্যাকশনের পুনরাবৃত্তি দেখা গেছে। উল্লেখ্য, ফাস্ট এক্স-এর পর আরেকটি সিনেমা নির্মিত হবে যেটি হতে যাচ্ছে এ ফ্র্যাঞ্চাইজির শেষ সিনেমা-এমনটাই জানিয়েছেন নির্মাতারা।

শেষ কিস্তিটিকে আরো বিস্তৃত করার জন্য দুটি ভাগে ভাগ করা হবে, যা সিনেমার গল্পকে একটি সন্তোষজনক সমাপ্তির দিকে নিয়ে যাবে। ফ্র্যাঞ্চাইজির মূল তারকা ভিন ডিজেল, টাইরেস গিবসন, লুডাক্রিস, সুং ক্যাং, মিশেল রদ্রিগেজ এবং শার্লিজ থেরন পুনরায় পর্দায় আসবেন। তবে ভক্তদের জন্য দুঃখের বিষয় হচ্ছে, ‘ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস’ এই পর্বে রক খ্যাত ডোয়াইন জসসন থাকছে না।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

‎সুন্দরবনের ‘সুন্দরী’ কি হারিয়ে যাবে? || ‎তারিক ইসলাম

১

কামালনগর কবরস্থান সম্প্রসারণে জমি ক্রয়ের জন্য মতবিনিময়: আর্থিক সহযোগিতার আহ্বান

২

‘আগে ভালো ছিলাম’-জনজীবনের দীর্ঘশ্বাস, রাষ্ট্রের জন্য সতর্কবার্তা || গাজী মুহাম্মাদ আসাদুল্লাহ

৩

নেত্রকোনায় সাংবাদিককে গুলি করে হত্যা: শরীরে ৬ গুলির চিহ্ন

৪

আশাশুনিতে দুর্গাপূজার নিরাপত্তায় আনসারদের সতর্ক থাকার নির্দেশ

৫

ঢাকা-সৌদি রুটে ১০৭ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৬ হাজারের বেশি যাত্রী

৬

যুব উন্নয়নের প্রশ্নফাঁসে জড়িত ৫ সরকারি কর্মচারীসহ গ্রেপ্তার ৭

৭

কৃষি পরিবেশ ও প্রাণবৈচিত্র্য রক্ষায় উপকূলের ২৫ নারীকে সম্মাননা

৮

কালিগঞ্জে সপ্তম শ্রেণীর ছাত্রীকে অপহরণের অভিযোগ!

৯

রাতের আধারে মুন্সিগঞ্জ বাসস্ট্যান্ড সংলগ্ন মালঞ্চ নদীর চরের জমি দখল!

১০

আলোচনায় অপু বিশ্বাসের ‘প্রিয় বন্ধু’, কে তিনি?

১১

দক্ষতার দুই ডানায় ভর করে নতুন অর্থনীতি || মো. মামুন হাসান

১২

জলবায়ু অভিযোজনের নামে ক্ষতিগ্রস্ত দেশগুলোকে ঋণের ফাঁদে ফেলা চলবে না

১৩

মোংলায় প্রয়াত কবি রুদ্র মুহম্মদ শহীদুল্লাহ’র ৭০তম জন্মবার্ষিকী পালিত

১৪

তালায় মাছ চুরির অভিযোগে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার অভিযোগ

১৫

শামীমকে হত্যার উস্কানিদাতা ফজলুল হককে ধরিয়ে দিতে লেখক মহিউদ্দিন মোহাম্মদের পুরস্কার ঘোষণা

১৬

বিশ্ব মেরুদণ্ড দিবসে আলোচনা : উন্নত চিকিৎসায় সরকারি হাসপাতালে স্পাইন ইউনিট চালুর দাবি

১৭

সাতক্ষীরায় সাংবাদিকতায় কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার নিয়ে অভিজ্ঞতা বিনিময় অধিবেশন

১৮

হাজার বছরের পথ বেয়ে পর্যটনের বাংলাদেশ || মো: মামুন হাসান

১৯

সাতক্ষীরায় দুর্গাপূজার নিরাপত্তায় ৩১ প্লাটুন বিজিবি মোতায়েন

২০