বাংলাদেশ, শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬
১৩ ভাদ্র ১৪৩৩ | সময়:
admin
১৬ জানুয়ারি ২০২৫, ৩:১৯ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

সাইফের উপর হামলা, আতঙ্কিত ভারতে যা বলছেন তারকারা

বিনোদন ডেস্ক: বলিউড অভিনেতা সাইফ আলি খান মুম্বাইয়ের তার বাড়িতে নির্মম হামলার শিকার হয়েছেন। সাইফ একাধিক আঘাত পেয়েছেন। যার মধ্যে একটি আঘাত তার মেরুদণ্ডের কাছাকাছি এবং অন্যটি গলায়। সাইফকে দ্রুত লীলাবতী হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তার অস্ত্রোপচার হয়েছে। তার টিম নিশ্চিত করেছে যে, সাইফ এখন স্থিতিশীল, তবে এই ঘটনা সবার মধ্যে গভীর উদ্বেগ সৃষ্টি করেছে।

এই ঘটনা বলিউডের শোবিজ জগৎকে স্তম্ভিত করে দিয়েছে। অভিনেতার স্বাস্থ্যের বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছেন তার অনুরাগী ও সহকর্মীরা। তার ‌‘দেভারা: পার্ট ১’ সহকর্মী জুনিয়র এনটিআর প্রতিক্রিয়া জানিয়ে সাইফের দ্রুত সুস্থতার জন্য শুভকামনা জানিয়েছেন।

জুনিয়র এনটিআর সোশ্যাল মিডিয়ায় শোক ও দুঃখ প্রকাশ করে লেখেন, ‘সাইফ স্যারের ওপর আক্রমণের খবর শুনে অবাক হয়েছি ও দুঃখিত। তার দ্রুত সুস্থতা ও ভালো স্বাস্থ্যের জন্য প্রার্থনা করছি।’

অভিনেত্রী পূজা ভাট দেশের আইন-শৃঙ্খলার বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি প্রশ্ন করেছেন, ‘আইন ও শৃঙ্খলা কোথায়? আমাদের আইন আছে… শৃঙ্খলা কী?’

অন্যদিকে অভিনেতা চিরঞ্জীবী এই ঘটনার বিষয়ে গভীরভাবে ব্যথিত হয়েছেন দাবি করে বলেন, ‘সাইফের দ্রুত সুস্থতার জন্য প্রার্থনা করছি।’

অভিনেতা ও সাংসদ রবি কিশান এ ঘটনায় গভীর দুঃখ প্রকাশ করেছেন। তিনি পিটিআইকে একটি ভিডিও সাক্ষাৎকারে বলেন, ‘খুবই দুঃখজনক ঘটনা। আমাদের বন্ধু এবং সহকর্মী সাইফ। তার উপর এমন আঘাত মেনে নেয়া যায় না। পুলিশ কর্মকর্তারা অবশ্যই তদন্ত করবেন এবং চোর অবশ্যই ধরা পড়বে বলে আমি বিশ্বাস করি। মুম্বাই পুলিশের উপর আমার পূর্ণ বিশ্বাস রয়েছে।’

তিনি আরও বলেন, ‘অভিনেতাদের নিরাপত্তার উপর আরও মনোযোগ দেওয়া উচিত। এটি খুব দুঃখজনক দৃষ্টান্ত। আমি মহাদেবের কাছে প্রার্থনা করব যাতে সাইফ দ্রুত সুস্থ হয়ে উঠেন। তার পরিবারকে আশ্বস্ত করব যে সরকার এবং পুলিশ তাদের পাশে রয়েছে।’

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শার্শা সীমান্তে বিদেশি পিস্তল ও ম্যাগজিন উদ্ধার

চাঁপাইনবাবগঞ্জে নদীতে ডুবে ৫ শিশুর মৃত্যু

গণমানুষের ভালোবাসায় সিক্ত হয়ে চিরনিদ্রায় শায়িত হলেন দৈনিক দৃষ্টিপাত সম্পাদক নুর ইসলাম

সাতক্ষীরার দায়িত্ব পেলেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান

এখন জামিন চাই না, বাসায় যাওয়ার তাড়া নেই: ট্রাইব্যুনালে দীপু মনি

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল: সিইসি

সালিশে পুলিশের উপস্থিতিতে হত্যার হুমকির অভিযোগ

কালিগঞ্জে গবাদিপশুর রোগ প্রতিরোধ ও খামারিদের সচেতনতা বৃদ্ধিতে উঠান বৈঠক

কালিগঞ্জে সার ব্যবস্থাপনা আইন লঙ্ঘনে জরিমানা

সাতক্ষীরায় জাসাস’র সাংগঠনিক আলোচনা

১০

আশাশুনিতে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা

১১

নেপালে বন্যায় নিহত বেড়ে ৩৫৯

১২

দৃষ্টিপাত সম্পাদক জিএম নুর ইসলামের মৃত্যুতে তালা প্রেসক্লাবের শোক

১৩

কয়রায় ইউনিয়ন পরিষদের বাজেট মনিটরিং সভা

১৪

দ্রব্যমূল্য, আইন-শৃঙ্খলা, বিদ্যুৎ সংকট নিয়ে সংসদে রুমিন ফারহানার ক্ষোভ

১৫

সাতক্ষীরা ডিবি গার্লস হাইস্কুলে পবিত্র ঈদ-ই মিলাদুন্নবী (সা.) উদযাপন

১৬

জমির বিরোধ মেটাতে শালিস, পরে চেয়ারম্যানসহ ৬ জনের বিরুদ্ধে মামলা

১৭

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যে উত্তপ্ত সংসদ, ভবিষ্যত নিয়ে চিন্তিত স্পিকার

১৮

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সাতক্ষীরায় প্রস্তুতি সভা

১৯

দৃষ্টিপাত সম্পাদক জিএম নুর ইসলামের মৃত্যুতে সাতক্ষীরা সাংবাদিক কেন্দ্রের শোক

২০
error: Content is protected !!