বাংলাদেশ, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬
৪ কার্তিক ১৪৩৩ | সময়:
The Editors
১৪ এপ্রিল ২০২৫, ১১:১১ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

সম্প্রীতির বার্তায় ধুলিহর-ব্রহ্মরাজপুর গার্লস স্কুলে বর্ষবরণ

ডেস্ক রিপোর্ট: শান্তি ও সম্প্রীতির বার্তা ছড়িয়ে সাতক্ষীরা সদর উপজেলার ধুলিহর-ব্রহ্মরাজপুর (ডি. বি) মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে উদযাপিত হয়েছে প্রাণের উৎসব বাংলা নববর্ষ ১৪৩২।

বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে বিদ্যালয়ের পক্ষ থেকে গ্রহণ করা হয় নানা কর্মসূচি। কর্মসূচির মধ্যে ছিল জাতীয় পতাকা উত্তোলন, জাতীয় সংগীত পরিবেশন, ‘এসো হে বৈশাখ’ বিশ্ব সংগীত পরিবেশন, বৈশাখ বন্দনায় পুঁথি পাঠ, সাংস্কৃতিক অনুষ্ঠান, কুইজ প্রতিযোগিতা, আলোচনা সভা, হালখাতা মহরত ও পান্তাভোজন।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ এমাদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ সাতক্ষীরা জেলা শাখার সাবেক কমান্ডার, ব্রহ্মরাজপুর ইউপির সাবেক চেয়ারম্যান ও বিদ্যালয়ের সাবেক সভাপতি স ম শহিদুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি সরফরাজ নেওয়াজ সাগর, সাবেক বিদ্যোৎসাহী সদস্য আব্দুল হামিদ বাবু, সাবেক অভিভাবক সদস্য রবিন্দ্র কর্মকার, সমাজ সেবক ও শিক্ষানুরাগী মোঃ জাহাঙ্গীর কবির, বিডিএফ প্রেসক্লাবের সভাপতি শাহাদাত হোসেন বাবু, সাংবাদিক আরশাদ আলী, জিএম আমিনুল হক ও মেহেদী হাসান শিমুল। সহকারী শিক্ষক এস এম শহীদুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন শিক্ষক প্রতিনিধি মোঃ হাফিজুল ইসলাম, সহকারী প্রধান শিক্ষক অনুজিৎ কুমার মন্ডল, সহকারী শিক্ষক মোঃ নজিবুল ইসলাম, শামীমা আক্তার, গীতা রানী সাহা, খালেদা খাতুন, আজহারুল ইসলাম, আসমাতারা জাহান, দেবব্রত ঘোষ, কনক কুমার ঘোষ, ভানুবতী সরকার, মৃনাল কুমার বিশ্বাস প্রমুখ।

অনুষ্ঠানে শিক্ষার্থীদের মধ্যে সংগীত পরিবেশন করেন ঝিলিক সরকার, আয়ুশী মল্লিক, তিশা আফসানাসহ অন্যরা। বৈশাখ বন্দনায় পুঁথি পাঠ করেন সহকারী শিক্ষক এসএম শহীদুল ইসলাম।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাতক্ষীরায় অনূর্ধ্ব-১৪, ১৬ ও ১৮ বয়সভিত্তিক ক্রিকেটার বাছাই ২৫ অক্টোবর

১

কালিগঞ্জে পূজামণ্ডপ পরিদর্শনে জেলা প্রশাসক কাউসার আজিজ

২

ইশরাকের পদত্যাগ: বিএনপির ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন তুলছেন কর্মীরা

৩

আশাশুনিতে দুর্গাপূজা উপলক্ষে শাড়ি ও অনুদানের চেক বিতরণ

৪

পাইকগাছায় দুর্গাপূজা উপলক্ষে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের শাড়ি বিতরণ

৫

মুন্সিগঞ্জে পূজামণ্ডপ পরিদর্শনে কৃষ্ণপদ পরমান্য

৬

তালায় পূজামণ্ডপ পরিদর্শনে বিএনপি নেতা রেজাউল ইসলাম

৭

সৌদিতে মৃত্যুদণ্ড: নজরুল-সুইটির সম্পর্ক নিয়ে যা জানালো পরিবার

৮

৪০০ রানে ইতিহাস গড়লেন ভারতীয় ব্যাটার

৯

পদত্যাগ করলেন ইশরাক

১০

‎ফররুখ আহমদের কবিমানস ও বাঙালি মুসলিম নবজাগরণ || ‎তারিক ইসলাম

১১

তালায় দুর্গাপূজা উপলক্ষে শাড়ি ও নগদ অর্থ বিতরণ

১২

লালনের আখড়াবাড়িতে টাইম বোমা, বিজিবি মোতায়েন

১৩

১ এপ্রিল থেকে জাপানে বাংলাদেশি কর্মী নিয়োগ শুরু

১৪

বাংলা চলচ্চিত্রের ইতিহাসে নতুন রেকর্ড গড়ল ‘নিশি’

১৫

ইশরাক পদত্যাগ করবেন দুপুরে

১৬

শ্যামনগরে পূজামণ্ডপ পরিদর্শনে বিএন‌পি নেতা সৈয়দ ইফতেখার আলী

১৭

মন্ত্রিসভা থেকে ইশরাককে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর

১৮

মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের নাম পরিবর্তন

১৯

আশাশুনিতে পূজামণ্ডপ পরিদর্শনে কাজী আলাউদ্দীন

২০