বাংলাদেশ, সোমবার, ১২ অক্টোবর ২০২৬
২৭ আশ্বিন ১৪৩৩ | সময়:
The Editors
২৬ জুন ২০২৫, ৩:৪৬ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

দুষ্টু কোকিলের ডাকে ঘর ভাঙলেন কনা

বিনোদন ডেস্ক: শ্রোতাপ্রিয় সংগীতশিল্পী দিলশাদ নাহার কনা দীর্ঘ ৭ বছর প্রেম করে ২০১৯ সালের ২১ শে এপ্রিল বিয়ে করেন গোলাম মো. ইফতেখার গহীনকে। তারা ৬ বছর সংসারও করেছেন। কিন্তু মন খারাপের খবর হচ্ছে তাদের বিবাহবিচ্ছেদ হয়ে গেছে।

‘তুফান’ ছবিতে কনার কণ্ঠে ‘দুষ্টু কোকিল’ গানটি দারুণ জনপ্রিয়তা পেয়েছিল। শোনা যাচ্ছে, শিল্পীর ব্যক্তি জীবনেও দুষ্টু কোকিলের আগমন ঘটেছে। সেই কোকিলের উদাসী ডাকে সাড়া দিয়েই ভাঙতে চলেছে কনার ৬ বছরের সংসার।

একটি সূত্রে জানা গেছে, বিবাহবহির্ভূত সম্পর্কে জড়িয়েছেন কনা। তিনি মো. শাহরিয়ার সাঈদ (শুভ্র) নামের এক গিটারিস্টের সঙ্গে চুটিয়ে প্রেম করছেন। দীর্ঘদিন ধরেই তাদের এই পরকীয়া সম্পর্ক চলমান। খুব শিগগিরই তারা বিয়েও করবেন বলে শোনা যাচ্ছে। অনেকেই বলছেন গানের ভুবনে তাদের প্রেম ‘ওপেন সিক্রেট’। বিষয়টি সংগীতাঙ্গনের প্রায় সবাই জানেন।

সূত্র জানাচ্ছে, কনার প্রেমিক শুভ্র তার সঙ্গে মঞ্চে গিটার বাজান। দীর্ঘ ৬ মাসেরও বেশি সময় ধরে তারা প্রেমের সম্পর্কে রয়েছেন। মো. শাহরিয়ার সাঈদের (শুভ্র) সংসার রয়েছে। তার একটি কন্যা সন্তানও রয়েছে। কনার সঙ্গে প্রেমের কারণে গিটারিস্টের সংসার ভাঙনের মুখে। কনা ও শুভ্র বিয়ের সিদ্ধান্ত নিয়েছেন। শিগগির তারা বিয়ে করবেন। এখন বিয়ের প্রস্তুতি চলছে- এমনটা জানা গেছে একটি ঘনিষ্ঠ সূত্রে।

কনার নতুন প্রেমিক শুভ্র এরই মধ্যে আমেরিকায় চলে গেছেন। শিগগিরই প্রেমিকের কাছে কনাও চলে যাবেন। গানের কাজের বাইরে অনেকবার তাদের দুজনকে বিভিন্ন জায়গায় ঘুরতে দেখা গেছে।
কনা ও শুভ্রর প্রেমের কথা শোবিজের অনেকে জানলেও এ নিয়ে কোনো কথা বলতে চাইছেন না কেউ।

একটি সূত্র জানাচ্ছে, শুভ্র এর আগে আরেকজন গায়িকার সঙ্গে প্রেম করেছেন। শুধু তাই নয়, বিনোদন ভুবনের একাধিকজনের সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন তিনি। এবার তিনি মন মজিয়েছেন কনার।

কনার ডিভোর্সের পোস্ট, ন্যান্সি বললেন শেয়াল রানির বাণী
২০০০ সাল থেকে গানের ভুবনে পা রাখা কনা চলচ্চি, নাটক, অ্যালবাম, বিজ্ঞাপনের জিঙ্গেল থেকে শুরু করে রেডিও, টিভি সব অঙ্গনেই কাজ করছেন। অসংখ্য মিষ্টি গান দিয়ে শ্রোতাদের হৃদয় জয় করেছেন তিনি।

কনার গাওয়া সবশেষ আলোচিত গান ‘দুষ্টু কোকিল’। এটি গত রোজার ঈদে ‘তুফান’ সিনেমায় সংযোজিত হয়। গানটি শ্রোতাদের মাঝে তুমুল সাড়া ফেলে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কালিগঞ্জে কাপড়ের দোকান লুট, ২৩ বস্তা মালামাল উদ্ধার

১

জবি হিউম্যান রাইটস ডিফেন্ডার সোসাইটির সভাপতি লাবিব-সম্পাদক রাকিবুল

২

নেপালে আকস্মিক বন্যায় ভেসে গেল ৪০ বাড়ি

৩

সাজেক ভ্যালি পর্যটনকেন্দ্র বন্ধ ঘোষণা

৪

মুশফিক-শান্তর সেঞ্চুরি মিস, তবু চালকের আসনে বাংলাদেশ

৫

‘আমার কোনো সঞ্চয় নেই, মেয়েরাই আমার সঞ্চয়’

৬

মাটির কন্যারা জাগলে সহনশীল হবে আগামী || মো: মামুন হাসান

৭

কালিগঞ্জে ড্রিংকিং ওয়াটার প্ল্যান্ট মালিক সমিতির সাধারণ সভা

৮

বাংলাদেশ জাসদ সাতক্ষীরা শাখার কাউন্সিল: ইদ্রিস সভাপতি, দিদারুল সম্পাদক

৯

আইনশৃঙ্খলা বিষয়ক সভায় চাঁদাবাজি বন্ধে কঠোর হওয়ার সিদ্ধান্ত

১০

জবি ছাত্রী হলে চুরি

১১

জনবল সংকটে কয়রা শিক্ষা অফিসে অচলাবস্থা!

১২

পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়ায় জরুরি অবস্থা জারি, মুখ্যমন্ত্রী গ্রেফতার

১৩

কালিগঞ্জে সড়কের মাঝখানে কালভার্ট ভেঙে দুর্ঘটনার শংকা!

১৪

গদাইপুরের চারার কদর দেশজুড়ে

১৫

কালিগঞ্জে মণ্ডপে মণ্ডপে দুর্গোৎসবের আমেজ, আমিয়ানে ব্যতিক্রমী আয়োজন

১৬

সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

১৭

আশাশুনিতে পূজামণ্ডপ পরিদর্শনে পুলিশ সুপার

১৮

এসএসসি অকৃতকার্যদের ৩ মাসের মধ্যে পরীক্ষা

১৯

আশাশুনিতে ৪র্থ শ্রেণীর ছাত্রীকে ধর্ষণের চেষ্টা, বৃদ্ধ আটক

২০