বাংলাদেশ, সোমবার, ১২ অক্টোবর ২০২৬
২৭ আশ্বিন ১৪৩৩ | সময়:
shimulsheikh862@gmail.com
৬ জুলাই ২০২৫, ৬:১৩ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

স্বপ্ন পূরণের কথা জানালেন ফারিয়া

বিনোদন ডেস্ক: দর্শকপ্রিয় অভিনেত্রী শবনম ফারিয়া সোশ্যাল মিডিয়াতেও বেশ সক্রিয়। এখন অভিনয় কমিয়ে দিয়েছেন, কারণ ফারিয়া চাকরি নিয়ে ব্যস্ত আছেন। দেশের একটি বেসরকারি প্রতিষ্ঠানে কয়েক মাস ধরে যুক্ত আছেন তিনি। এর মধ্যে সুযোগ পেয়ে ঘুরতে গেলেন শ্রীলঙ্কা। দেশটির গলের বিভিন্ন স্থানে ঘোরাঘুরি করছেন।

শবনম ফারিয়ার ফেসবুকে পোস্ট করা ছবিতে দেখা গেছে, সমুদ্রের পাড়ে দাঁড়িয়ে আছেন ফারিয়া, মুখে মিষ্টি হাসি, কালো পোশাকে একদম স্বতঃস্ফূর্ত। ছোট কাঁধে ঝোলানো ব্যাগ আর নিখাদ ভ্রমণ উদ্দীপনায় যেন আরও উজ্জ্বল হয়ে উঠেছেন তিনি।

কোকোনাট হিলের প্রাকৃতিক সৌন্দর্য ফারিয়াকে মুগ্ধ করেছে। ক্যাপশনে তিনি লিখেছেন, ‘একটা স্বপ্নের জায়গা “কোকোনাট হিল, মিরিসা” যেখানে আকাশ সোনালি আভায় জ্বলে উঠে, নারিকেল গাছেরা বাতাসে গোপন কথা বলে, আর সূর্য ধীরে ধীরে হারিয়ে যায় সেই অসীম নীলের মাঝে।’

এ ভ্রমণকে ফারিয়া তার স্বপ্ন পূরণের অংশ হিসেবে উল্লেখ করেছেন। তিনি আরও লেখেন, ‘আরেকটা স্বপ্ন পূরণ হলো, তালিকা থেকে মুছে ফেলেছি ঠিকই, কিন্তু হৃদয়ে গেঁথে রইল চিরদিনের মতো।’

ভ্রমণের ছবিগুলোতে মুগ্ধ হয়ে পড়েছেন অনুরাগীরাও। একজন লিখেছেন, ‘আমার পছন্দের অভিনেত্রী, আপনি এখন নাটক করেন না কেন?’ আরেকজন মন্তব্য করেছেন, ‘সুন্দর জায়গায় সুন্দর মেয়ে।’ এভাবেই কমেন্ট বক্স ভরে উঠছে ভালোবাসায়।

এক যুগের অভিনয় জীবন শবনম ফারিয়ার। দীর্ঘ ক্যারিয়ারে বিভিন্ন ধরনের চরিত্রে অভিনয় করেছেন। উপহার দিয়েছেন অনেক নাটক ও টেলিছবি। সেই সঙ্গে সিনেমাতেও কাজ করেছিলেন এ অভিনেত্রী। বেশ কিছু খণ্ডনাটক ও ধারাবাহিক নাটক উপহার দিয়েছেন ফারিয়া। তার অভিনীত উল্লেখযোগ্য একক নাটকের মধ্যে রয়েছে ‘বুক ভরা ভালোবাসা’, ‘তবু ভালোবাসি তোমায়’, ‘কালো বরফ’, ‘মাকে আমার পরে না মনে’, ‘মাছ পাখি ও তুমি’। ধারাবাহিকের মধ্যে রয়েছে ‘সোনার সেকল’, ‘দোস্ত দুশমন’, ‘ফ্যামিলি ক্রাইসিস’, ‘বকুলপুর’, ‘শান্তিপুরীতে অশান্তি’ইত্যাদি।

ফারিয়া ‘দেবী’ সিনেমায় অভিনয় করেছেন। এতে তাকে নিলু চরিত্রে দেখা গেছে। এ চরিত্রটি দর্শকদের কাছে ব্যাপক প্রশংসিত হয়েছিল। ২০১৯ সালের ফেব্রুয়ারি মাসে বিয়ে করেছিলেন ফারিয়া। ২০২০ সালের ২৭ নভেম্বর তাদের জীবনের পথ ভিন্ন পথে বেঁকে যায়। ফারিয়া এখন নিজের মতো যাপন করছেন তার জীবন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কালিগঞ্জে কাপড়ের দোকান লুট, ২৩ বস্তা মালামাল উদ্ধার

১

জবি হিউম্যান রাইটস ডিফেন্ডার সোসাইটির সভাপতি লাবিব-সম্পাদক রাকিবুল

২

নেপালে আকস্মিক বন্যায় ভেসে গেল ৪০ বাড়ি

৩

সাজেক ভ্যালি পর্যটনকেন্দ্র বন্ধ ঘোষণা

৪

মুশফিক-শান্তর সেঞ্চুরি মিস, তবু চালকের আসনে বাংলাদেশ

৫

‘আমার কোনো সঞ্চয় নেই, মেয়েরাই আমার সঞ্চয়’

৬

মাটির কন্যারা জাগলে সহনশীল হবে আগামী || মো: মামুন হাসান

৭

কালিগঞ্জে ড্রিংকিং ওয়াটার প্ল্যান্ট মালিক সমিতির সাধারণ সভা

৮

বাংলাদেশ জাসদ সাতক্ষীরা শাখার কাউন্সিল: ইদ্রিস সভাপতি, দিদারুল সম্পাদক

৯

আইনশৃঙ্খলা বিষয়ক সভায় চাঁদাবাজি বন্ধে কঠোর হওয়ার সিদ্ধান্ত

১০

জবি ছাত্রী হলে চুরি

১১

জনবল সংকটে কয়রা শিক্ষা অফিসে অচলাবস্থা!

১২

পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়ায় জরুরি অবস্থা জারি, মুখ্যমন্ত্রী গ্রেফতার

১৩

কালিগঞ্জে সড়কের মাঝখানে কালভার্ট ভেঙে দুর্ঘটনার শংকা!

১৪

গদাইপুরের চারার কদর দেশজুড়ে

১৫

কালিগঞ্জে মণ্ডপে মণ্ডপে দুর্গোৎসবের আমেজ, আমিয়ানে ব্যতিক্রমী আয়োজন

১৬

সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

১৭

আশাশুনিতে পূজামণ্ডপ পরিদর্শনে পুলিশ সুপার

১৮

এসএসসি অকৃতকার্যদের ৩ মাসের মধ্যে পরীক্ষা

১৯

আশাশুনিতে ৪র্থ শ্রেণীর ছাত্রীকে ধর্ষণের চেষ্টা, বৃদ্ধ আটক

২০