বাংলাদেশ, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
৫ অগ্রহায়ণ ১৪৩৩ | সময়:
admin
৭ জুন ২০২৩, ৬:১২ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

সাতক্ষীরা আদালত চত্বর থেকে হত্যা মামলার বাদী ও সাক্ষীদের অপহরণের চেষ্টা!

ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরার শ্যামনগরের গালিব হত্যা মামলার বাদী ও সাক্ষীদের অপহরণের চেষ্টার অভিযোগ পাওয়া গেছে।

ফলে বুধবার (৭ জুন) গালিব হত্যা মামলার ধার্য দিনে বাদী ও সাক্ষীরা সাতক্ষীরা আদালত চত্বরে পৌঁছেও হাজিরা ও সাক্ষ্য দিতে পারেননি।

মামলার বাদী এবাদত হোসেন জানান, বুধবার গালিব হত্যা মামলায় আমি ও সাক্ষী নজরুল ইসলাম, এবিএম মজিবুল্লাহ সাতক্ষীরা জজকোর্ট চত্বরে উপস্থিত ছিলাম। সকাল ১০টার দিকে আমাদের অপহরণ করার উদ্দেশ্যে মামলার ২নং আসামী রবিউল জোয়ার্দ্দার, ১নং আসামী আব্দুল মজিদের ছেলে সালাউদ্দীন লিটন এবং লিটনের ভাড়াটে সন্ত্রাসী মাহমুদুলসহ ৩০-৩৫ জন কোর্ট চত্বর থেকে আমাদের অপহরণের চেষ্টা করে। এক পর্যায়ে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে কর্মরত আনসার সদস্যের হস্তক্ষেপে অপহরণকারীরা ব্যর্থ হয়ে দ্রুত পালিয়ে যায়। বিষয়টি তাৎক্ষণিক সাতক্ষীরা সদর থানায় অবহিত করলে এসআই হাদিয়ুল ইসলামসহ সঙ্গীয় ফোর্স ঘটনাস্থলে যায় এবং ঘটনার সত্যতা পেয়ে বিষয়টি কোর্ট ওসিকে অবহিত করেন।

এ ব্যাপারে সাতক্ষীরার পুলিশ সুপারসহ প্রশাসনের কর্মকর্তাদের হস্তক্ষেপ কামনা করেছেন মামলার বাদী ও সাক্ষীরা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কলারোয়ায় প্রতিবন্ধী শিশুকে ধর্ষণের দা‌য়ে যুব‌কের যাবজ্জীবন কারাদণ্ড

১

সাতক্ষীরার সাত উপজেলার কোন ইউনিয়নে কবে ভোট?

২

তালায় সমবায়ের মাধ্যমে টেকসই কর্মসংস্থান নিশ্চিতে সভা

৩

কেশবপুরে বিএনপি নেতার অফিসের সামনে ককটেল বিস্ফোরণ

৪

মুকসুদপুর থানায় আগুন দিলো কার্যক্রম নি/ষি/দ্ধ আ.লীগ

৫

গোপালগঞ্জে এমপি সেলিমের বাড়িতে অ×গ্নি×সংযোগ

৬

শ্যামনগরে মধ্যরাতে সাংবাদিককে বাড়ি থেকে তু‌লে নেওয়ার চেষ্টা, অভিযোগ ক্ষমতাসীনদের বিরুদ্ধে

৭

দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদার, সর্বোচ্চ সতর্কতা

৮

কপ৩১-এ লিডার্স’র সাইড ইভেন্ট: স্থানীয় জনগোষ্ঠীর নেতৃত্বে খাদ্যব্যবস্থা গড়ে তুলতে অর্থায়ন বাড়ানোর আহ্বান

৯

সাত জেলায় ৯৬ প্লাটুন বিজিবি মোতায়েন

১০

আশাশুনিতে খোলপেটুয়া নদীর বেড়িবাঁধে ফের ভাঙন, আতংকে স্থানীয়রা

১১

‘ফ্যাসিস্টদের বিষদাঁত জনগণ ভেঙে দেবে’, এক মঞ্চে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

১২

খুলনা থেকে ঢাকাগামী বাস চলাচল বন্ধ

১৩

আ.লীগের সাবেক এমপি হাবিবে মিল্লাতের বাড়িতে আগুন

১৪

তালায় বিএনপির বিক্ষোভ মিছিল

১৫

দেবহাটায় নতুন কুঁড়ি স্পোর্টসের উপজেলা পর্যায়ের প্রতিযোগিতা উদ্বোধন

১৬

দেবহাটায় শিশু পাচার ও শোষণ প্রতিরোধে অ্যাডভোকেসি সভা

১৭

সাংবাদিক আলতাফ হোসেন বাবুর পিতার দাফন সম্পন্ন

১৮

বিকট বিস্ফোরণে কাঁপলো সৌদির রাজধানী

১৯

বনদস্যুদের রসদ সরবরাহের অভিযোগে আটক ২

২০