বাংলাদেশ, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬
২০ ভাদ্র ১৪৩৩ | সময়:
The Editors
১০ অক্টোবর ২০২৫, ৫:৪৩ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

অচেনা রূপে শাকিব, নতুন লুক নিয়ে কী বার্তা নায়কের?

বিনোদন ডেস্ক: মেগাস্টার শাকিব খানের বহুল প্রতীক্ষিত সিনেমা ‘সোলজার’-এর প্রথম টিজার প্রকাশের পর এবার এলো ছবিটির আরও একটি ঝলক। নতুন এই লুকে শাকিব খানকে দেখা গেছে একেবারেই নয়া এবং অচেনা এক অবতারে, যা নিয়ে ভক্তদের মধ্যে নতুন করে উন্মাদনা তৈরি হয়েছে।

শুক্রবার সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে সিনেমাটির নতুন পোস্টার প্রকাশ করেন শাকিব খান। সঙ্গে একটি বার্তা দিয়ে তিনি লিখেছেন, ইয়োর সোলজার অ্যাট ইওর সার্ভিস- অর্থাৎ, আপনার সৈনিক আপনার সেবায়!

সেই পোস্টারে শাকিবকে দেখা গেছে একজন রহস্যময়-দৃঢ়চেতা পুরুষ হিসেবে। তার ঠোঁটের ওপরে থাকা মোটা গোঁফ এবং চোখে-মুখে এক ধরনের তীক্ষ্ণ অভিব্যক্তি; সব মিলিয়ে লুকটি একদমই চিরচেনা শাকিব খানের থেকে আলাদা।

স্বাভাবিকভাবেই ছবিটি নিয়ে ভক্তদের মাঝে উন্মাদনা ছড়িয়েছে। নতুন এই ঝলকেও তার ব্যতিক্রম ঘটল না। তারকারা থেকে শুরু করে সাধারণ ভক্ত-অনুরাগীরা মন্তব্যের ঘরে তাদের উচ্ছ্বাস প্রকাশ করেছেন।

যেমন, অভিনেত্রী শাহনাজ খুশি লিখেছেন, ‘দৃঢ় সৌন্দর্য ভাই!’ অভিনেত্রী সাবিলা নূর মন্তব্য করেছেন, ‘ওয়াও! আপনার এবং ‘সোলজার’ টিমের জন্য শুভকামনা।’ আরেক নেটিজেনের মন্তব্য, ‘তাকে রণবীর কাপুরের মতো লাগছে।’

এর আগে প্রকাশ পাওয়া ৩৩ সেকেন্ডের প্রথম ঝলকটিও দর্শকের চোখে পড়তেই রীতিমতো শোরগোল ফেলে দিয়েছিল। দ্বিতীয় লুকেও শাকিব খানকে আর চিরচেনা রূপে দেখা মেলেনি। তার বিশেষ এই লুকও ভক্তদের মন কেড়েছে।

এর আগে গণমাধ্যমে শাকিব খান নিজেই চরিত্রটি নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করে বলেছিলেন, ‘আগ বাড়িয়ে বলতে চাই না যে একদম আলাদা শাকিব খান দেখতে পাবেন আপনারা। তবে এটুকু বলতে পারি, এমন গল্পে আমি আগে কখনও কাজ করিনি।’ প্রথম ঝলকটি দেখে দর্শকদের মত ছিল— শাকিবের সেই কথাই যেন সত্যি হতে যাচ্ছে!

‘সোলজার’-এ শাকিব খানের বিপরীতে অভিনয় করছেন জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা। এছাড়াও রয়েছেন আরও এক নায়িকা জান্নাতুল ফেরদৌস ঐশী। গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন তারিক আনাম খান, তৌকির আহমেদ, এবিএম সুমনসহ এক ঝাঁক জনপ্রিয় শিল্পী।

জানা গেছে, সিনেমাটির শুটিং ইতোমধ্যে শুরু হয়েছে। সংশ্লিষ্টরা মনে করছেন, সবকিছু পরিকল্পনামতো চললে ‘সোলজার’ বাংলা চলচ্চিত্রে এক নতুন অধ্যায় সূচনা করতে পারে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শ্যামনগরে যাত্রা করলো হেতালখালি মানবসেবা ফাউন্ডেশন

কয়রায় ইয়াবাসহ ৩ মাদক কারবারী আটক

পরীক্ষার্থীর দুধের শিশুকে কোলে তুলে নিয়ে প্রশংসায় ভাসছেন কনস্টেবল শিল্পী

দেবহাটায় দৃষ্টিপাত সম্পাদক জি.এম ন‍ূর ইসলামের স্মরণ সভা

বিদ্যুৎ বিল বেশি আসায় প্রধানমন্ত্রীকে কটূক্তি, সেই যুবক কারাগারে

দেবহাটায় দ্য এডিটরস’র ৭ম বর্ষপূর্তি উপলক্ষে আলোচনা

গণতন্ত্রের অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় জবাবদিহিতা: হোসেন জিল্লুর রহমান

বাংলাদেশসহ ৩১ দেশের মাল্টিপল এন্ট্রি ভিসা বাতিল করল মালয়েশিয়া

কালিগঞ্জে ক্ষেতের ফসলে চোরের হানা, নিয়ে গেল ২৮টি ওল

জনপ্রশাসন প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত বৃদ্ধার মৃত্যু

১০

হজ পালনে পায়ে হেঁটে মক্কার পথে নাটোরের দুলাল এখন বেনাপোলে

১১

জন্মাষ্টমীতে বর্ণাঢ্য শোভাযাত্রা

১২

শ্যামনগরে কৃতি শিক্ষার্থীদের ছাত্রশিবিরের সংবর্ধনা

১৩

আন্তর্জাতিক আদিবাসী দিবসের প্রবন্ধ রচনা প্রতিযোগিতায় ২য় স্থান অর্জন করেছে পাতাখালির নাভিদ

১৪

হাঁটু পানিতে ডুবে আছে গ্রাম!

১৫

রাজ্যেশ্বরের জামিন নামঞ্জুর

১৬

হামের উপসর্গে আরও ৩ শিশুর প্রাণহানি

১৭

ডেঙ্গুতে আরও চারজনের মৃ-ত্যু, হাসপাতালে ভর্তি ১২৫২

১৮

কালিগঞ্জের গোবিন্দকাটিতে জন্মাষ্টমী উপলক্ষে মঙ্গল শোভাযাত্রা

১৯

মহিলা পরিষদের উদ্যোগে সিডও দিবস পালিত

২০
error: Content is protected !!