বাংলাদেশ, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬
১৪ বৈশাখ ১৪৩৩ | সময়:
The Editors
১৭ অক্টোবর ২০২৫, ৩:৩৫ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

অবশেষে মুক্তি পেল পপির সিনেমা ‘ডাইরেক্ট অ্যাটাক’

বিনোদন ডেস্ক | মুক্তি পেল চিত্রনায়িকা পপি অভিনীত বহুল প্রতীক্ষিত চলচ্চিত্র ‘ডাইরেক্ট অ্যাটাক’।

শুক্রবার (১৭ অক্টোবর) সারা দেশে ৩০টি প্রেক্ষাগৃহে একযোগে দেখা যাচ্ছে সিনেমাটি।

এই সিনেমার কাজ শেষ করার পরই নিজেকে অভিনয়ের বাইরে নিয়ে যান নায়িকা। দীর্ঘদিন নিখোঁজ থাকার পর তার সন্ধান মিললেও তিনি আর অভিনয়ে ফিরবেন না বলে জানান। তাই সিনেমাটি হতে যাচ্ছে তার অভিনীত শেষ সিনেমা।
সাদেক সিদ্দিকীর পরিচালনায় নির্মিত এই সিনেমার প্রধান দুটি চরিত্রে অভিনয় করেছেন সাদিকা পারভিন পপি ও আমিন খান। বিভিন্ন চরিত্রে আরও আছেন শিরিন শিলা, মামনুন ইমন, আনিক রহমান অভি, রিপা, হেলাল খান, রেবেকা, আমির সিরজী ও সাগর সিদ্দিকীসহ আরও অনেকে।

পরিচালক সাদেক সিদ্দিকী বলেন, সমাজের অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদের গল্পে আমরা ‘ডাইরেক্ট অ্যাটাক’ নির্মাণ করেছি। দর্শকরা সিনেমাটি দেখে নিরাশ হবেন না এই বিশ্বাস রাখি।

আনন্দবাজার মাল্টিমিডিয়া প্রযোজনা ও পরিবেশনায় মুক্তিপ্রাপ্ত ‘ডাইরেক্ট অ্যাটাক’ প্রদর্শিত হবে দেশের বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রেক্ষাগৃহে।

এর মধ্যে রয়েছে লায়ন সিনেমাস (কেরানীগঞ্জ), আজাদ সিনেমা (ঢাকা), আনন্দ সিনেমা (ঢাকা), সৈনিক ক্লাব (ঢাকা ক্যান্টনমেন্ট), বিজিবি অডিটোরিয়াম (ঢাকা), ম্যাজিক মুভি থিয়েটার (দিয়াবাড়ি, উত্তরা), নিউ গুলশান (জিঞ্জিরা), গ্র্যান্ড রিভারভিউ (রাজশাহী), সেনা অডিটোরিয়াম (সাভার), শাপলা টকিজ (রংপুর), ছায়াবানী (ময়মনসিংহ), নন্দিতা সিনেমা (সিলেট), বর্ষা সিনেমা (জয়দেবপুর), সিনেমা প্যালেস (চট্টগ্রাম), রাজতীলক (রাজশাহী), সোনিয়া (বগুড়া), স্বপ্নীল সিনেপ্লেক্স (কুষ্টিয়া), রাজ সিনেমা (কুলিয়ারচর), অভিরুচি (বরিশাল), মডার্ন (দিনাজপুর), নবীন (মানিকগঞ্জ), বনলতা (ফরিদপুর), মিলন (মাদারীপুর), তামান্না (সৈয়দপুর), মমতা (মাধবদী), ভিক্টোরিয়া (শ্রীমঙ্গল) ও মাধবী (মধুপুর)।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাতক্ষীরায় চ্যানেল ওয়ানের নবযাত্রার শুভক্ষণ উদযাপন

খুলনা প্রেসক্লাবে হামলার প্রতিবাদে সাতক্ষীরা প্রেসক্লাবের বিবৃতি

ধলবাড়িয়ায় ক্ষমতাসীন দলের পরিচয়ে ফসল লুট, প্রতিবাদে মানববন্ধন

কালিগঞ্জে আইন-শৃঙ্খলা ও চোরাচালান প্রতিরোধ বিষয়ক সভা

গোয়ালডাঙ্গায় ভাঙনকবলিত বাঁধ পরিদর্শনে জেলা প্রশাসক আফরোজা আখতার

খুলনা প্রেসক্লাবে হামলাকারীদের অবিলম্বে গ্রেপ্তারের দাবি সুন্দরবন প্রেসক্লাবের

সেপ্টেম্বর থেকে হোয়াটসঅ্যাপ ব্যবহার বন্ধ হচ্ছে যেসব স্মার্টফোনে

৭ বিভাগে তাণ্ডব চালাবে কালবৈশাখী ঝড়

বজ্রপাতে ৪ জেলায় ৯ জনের মৃত্যু

আ.লীগের নিষেধাজ্ঞা প্রত্যাহারে জাতিসংঘে ১৭৩ আইনজীবীর আবেদন

১০

পাইকগাছায় যুবকের হাত-পা ভেঙে দিল প্রতিপক্ষ

১১

আশাশুনিতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কলেজ ছাত্রের মৃত্যু!

১২

১৮২ রান টপকে নিউজিল্যান্ডকে হারালো বাংলাদেশ

১৩

বাল্যবিয়ে রুখতে ‘সুদমুক্ত ঋণ’ পেল ১০০ শিক্ষার্থীর পরিবার

১৪

রাত নামলেই সক্রিয় হয়ে ওঠে মাদক সিন্ডিকেট, নিয়ন্ত্রণে ‘সুজন’

১৫

জিয়া খাল পুনঃখনন কর্মসূচি উদ্বোধন করলেন তারেক রহমান

১৬

শ্যামনগরে যৌন ও প্রজনন স্বাস্থ্য সুরক্ষায় সভা

১৭

সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে স্বাস্থ্যসেবার মানোন্নয়নে অধিপরামর্শ সভা

১৮

কারারুদ্ধ সাংবাদিকদের মুক্তি দিতে সরকারের প্রতি সিপিজে’র আহ্বান

১৯

খুলনা প্রেসক্লাবে হামলাকারীদের অবিলম্বে গ্রেপ্তারের দাবি সাতক্ষীরা সাংবাদিক কেন্দ্রের

২০
error: Content is protected !!
Deprecated: htmlspecialchars(): Passing null to parameter #1 ($string) of type string is deprecated in /home/bcglobal/te.bcgloballtd.com/wp-includes/formatting.php on line 4705