বাংলাদেশ, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
২ কার্তিক ১৪৩৩ | সময়:
shimulsheikh862@gmail.com
২৭ ডিসেম্বর ২০২৫, ৭:০৭ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

সেই পদদলনের ঘটনায় ফেঁসে গেলেন আল্লু অর্জুন

বিনোদন ডেস্ক: ভারতের দক্ষিণী সিনেমার অভিনেতা আল্লু অর্জুন এখন বাস্তবেই খলনায়কের কাঠগড়ায়। তার অভিনীত ব্লকবাস্টার সিনেমা ‘পুষ্পা ২: দ্য রুল’-এর প্রিমিয়ার শো চলাকালীন সংঘটিত সেই ভয়াবহ পদদলনের ঘটনায় অভিনেতাসহ ২৪ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে চার্জশিট গঠন করা হয়েছে। হায়দারাবাদের নামপল্লী আদালতের ৯ম অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট (এসিজেএম)-এর কাছে এই নথি জমা দিয়েছে পুলিশ।

২০২৪ সালের ৪ ডিসেম্বর হায়দরাবাদের আরটিসি এক্স রোডসের সন্ধ্যা থিয়েটারে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। প্রিয় তারকাকে এক নজর দেখতে আসা হাজারো ভক্তের চাপে পদদলিত হয়ে রেবতী (৩৫) নামের এক নারী প্রাণ হারান। এ সময় তার শিশুসন্তান শ্রীতেজ গুরুতর আহত হয়ে দীর্ঘ সময় অক্সিজেন সংকটে ভোগে, যা তার শরীরে দীর্ঘমেয়াদী জটিলতা তৈরি করেছে।

তদন্ত প্রতিবেদনে পুলিশ জানিয়েছে, এই ট্র্যাজেডি কোনো সাধারণ দুর্ঘটনা ছিল না বরং এটি ছিল চরম অবহেলা ও নিরাপত্তা বিধি লঙ্ঘনের চূড়ান্ত উদাহরণ। চার্জশিটে আল্লু অর্জুনকে অভিযুক্ত করার মূল কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে যে, পরিস্থিতি অত্যন্ত ঝুঁকিপূর্ণ জেনেও তিনি থিয়েটারে উপস্থিত হয়েছিলেন। এমনকি পুলিশ প্রশাসনের পক্ষ থেকে তাকে আগেভাগে সতর্ক করা হলেও তিনি তা আমলে নেননি এবং স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে কোনো সমন্বয় ছাড়াই সেখানে যান।

চার্জশিটে আল্লু অর্জুন ছাড়াও সন্ধ্যা থিয়েটারের মালিক ও ব্যবস্থাপনা কমিটি, অভিনেতার ব্যক্তিগত ব্যবস্থাপক এবং আটজন ব্যক্তিগত বাউন্সারের নাম রয়েছে। অভিযোগ রয়েছে, থিয়েটার কর্তৃপক্ষ ভিআইপিদের জন্য আলাদা প্রবেশপথের ব্যবস্থা করেনি। পাশাপাশি অভিনেতার বাউন্সারদের কিছু আচরণ ও অঙ্গভঙ্গি উত্তেজিত জনতাকে আরও বেপরোয়া করে তোলে, যা শেষ পর্যন্ত পদদলনে রূপ নেয়।

অভিযুক্তদের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩০৪-এ (অবহেলাজনিত মৃত্যু) এবং ভারতীয় ন্যায় সংহিতার (বিএনএস) একাধিক ধারায় মামলা করা হয়েছে। এর আগে ডিসেম্বরে আল্লু অর্জুনকে সাময়িকভাবে গ্রেপ্তার করা হলেও পরে তিনি জামিনে মুক্তি পান।

এদিকে ভুক্তভোগী পরিবার তাদের স্বজন হারানোর বিচারের পাশাপাশি আহত শিশুর চিকিৎসার জন্য উপযুক্ত ক্ষতিপূরণ দাবি করে আসছে। এই চার্জশিট দাখিলের মাধ্যমে মামলাটি এখন বিচারিক পর্যায়ে প্রবেশ করল, যা আল্লু অর্জুনের ক্যারিয়ারে এক বড় আইনি ধাক্কা হিসেবে দেখা হচ্ছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আতরজান মহিলা কলেজে ব্যতিক্রমী উদ্যোগ: শিক্ষকদের দেয়া বই পেয়ে নারী শিক্ষায় অন্য জাগরণ

১

অদৃশ্য রপ্তানি ও অর্থনীতির বহুমুখীকরণে পর্যটন || মো: মামুন হাসান

২

শারদীয় দুর্গোৎসব: মহাসপ্তমীতে মণ্ডপে মণ্ডপে ভক্তদের আরাধনা

৩

লালন সাঁইয়ের তিরোধান দিবসে ছেঁউড়িয়ায় বসেছে সাধুর হাট

৪

কক্সবাজারে টুপটুপ রিসোর্টে আগুন, নিহত ৭

৫

‎সুন্দরবনের ‘সুন্দরী’ কি হারিয়ে যাবে? || ‎তারিক ইসলাম

৬

কামালনগর কবরস্থান সম্প্রসারণে জমি ক্রয়ের জন্য মতবিনিময়: আর্থিক সহযোগিতার আহ্বান

৭

‘আগে ভালো ছিলাম’-জনজীবনের দীর্ঘশ্বাস, রাষ্ট্রের জন্য সতর্কবার্তা || গাজী মুহাম্মাদ আসাদুল্লাহ

৮

নেত্রকোনায় সাংবাদিককে গুলি করে হত্যা: শরীরে ৬ গুলির চিহ্ন

৯

আশাশুনিতে দুর্গাপূজার নিরাপত্তায় আনসারদের সতর্ক থাকার নির্দেশ

১০

ঢাকা-সৌদি রুটে ১০৭ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৬ হাজারের বেশি যাত্রী

১১

যুব উন্নয়নের প্রশ্নফাঁসে জড়িত ৫ সরকারি কর্মচারীসহ গ্রেপ্তার ৭

১২

কৃষি পরিবেশ ও প্রাণবৈচিত্র্য রক্ষায় উপকূলের ২৫ নারীকে সম্মাননা

১৩

কালিগঞ্জে সপ্তম শ্রেণীর ছাত্রীকে অপহরণের অভিযোগ!

১৪

রাতের আধারে মুন্সিগঞ্জ বাসস্ট্যান্ড সংলগ্ন মালঞ্চ নদীর চরের জমি দখল!

১৫

আলোচনায় অপু বিশ্বাসের ‘প্রিয় বন্ধু’, কে তিনি?

১৬

দক্ষতার দুই ডানায় ভর করে নতুন অর্থনীতি || মো. মামুন হাসান

১৭

জলবায়ু অভিযোজনের নামে ক্ষতিগ্রস্ত দেশগুলোকে ঋণের ফাঁদে ফেলা চলবে না

১৮

মোংলায় প্রয়াত কবি রুদ্র মুহম্মদ শহীদুল্লাহ’র ৭০তম জন্মবার্ষিকী পালিত

১৯

তালায় মাছ চুরির অভিযোগে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার অভিযোগ

২০