
তালা প্রতিনিধি: ‘নিরাপদ খাদ্য নিশ্চিত করি, সুস্থ ও সবল জীবন গড়ি’ প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরার তালায় যথাযথ মর্যাদায় জাতীয় নিরাপদ খাদ্য দিবস উদযাপন করা হয়েছে।
এ উপলক্ষে সোমবার (২ ফেব্রুয়ারি) সকাল ১১টায় তালা উপজেলা পরিষদের কনফারেন্স রুমে Special Program–Development (Agriculture) প্রকল্পের আওতায় উন্নয়ন প্রচেষ্টা এই সভার আয়োজন করে।
পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)-এর আর্থিক ও কারিগরি সহযোগিতায় আয়োজিত অনুষ্ঠানে উন্নয়ন প্রচেষ্টার কৃষি কর্মকর্তা মো. নয়ন হোসেনর সঞ্চালনায় ও নির্বাহী পরিচালক শেখ ইয়াকুব আলীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা তারেক হাসান।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন তালা উপজেলা কৃষি কর্মকর্তা হাজিরা খাতুন, শিক্ষা প্রতিনিধি ঈমান উদ্দিন, স্যানেটারি ইন্সপেক্টর খাইরুল ইসলাম, উন্নয়ন প্রচেষ্টার সমন্বয়কারী এস এম মুজিবুর রহমান, এস এম নাহিদ হাসান, নেওয়াজ শরীফ সুমন, ফারুক হোসেন প্রমুখ।
অনুষ্ঠানের শুরুতে শিক্ষার্থীদের অংশগ্রহণে একটি কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় বিজয়ী পাঁচজন শিক্ষার্থীর হাতে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ।
এর আগে উপজেলা চত্বর থেকে একটি র্যালি বের হয়ে কনফারেন্স রুমের সামনে গিয়ে শেষ হয়।

মন্তব্য করুন