বাংলাদেশ, সোমবার, ১২ অক্টোবর ২০২৬
২৭ আশ্বিন ১৪৩৩ | সময়:
The Editors
৭ মার্চ ২০২৬, ৩:৪১ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

ইউএন ওয়ার্কিং গ্রুপের সভায় উপকূলের প্রবীণদের মানবাধিকার অন্তর্ভুক্তির দাবি তুললেন আশেক-ই-এলাহী

ডেস্ক রিপোর্ট: আন্তর্জাতিকভাবে প্রবীণদের অধিকার দলিলীকরণে বাংলাদেশের পক্ষ থেকে জলবায়ু পরিবর্তনের ঝুঁকিতে থাকা উপকূলের প্রবীণদের মানবাধিকারের বিষয়টি বিশেষভাবে বিবেচনার দাবি জানানো হয়েছে।

গত ১৮-১৯ ফেব্রুয়ারি সুইজারল্যান্ডের জেনেভায় অনুষ্ঠিত ইউএন মানবাধিকার কমিশনের আন্তঃসরকার ওয়ার্কিং গ্রুপ আয়োজিত সভায় এশিয়ার একমাত্র প্রতিনিধি হিসেবে অংশগ্রহণকারী অধ্যক্ষ (অব.) আশেক-ই-এলাহী (নির্বাহী প্রধান, প্রগতি) এই দাবি জানান।

বয়স্ক ব্যক্তিদের মানবাধিকার সুরক্ষায় জাতিসংঘ কনভেনশন প্রণয়নের লক্ষ্যে এই সভার আয়োজন করা হয়।

শনিবার (৭ মার্চ) সাতক্ষীরা শহরের ম্যানগ্রোভ সভাঘরে জিরো পেইন ক্লাব আয়োজিত এক সভায় অধ্যক্ষ (অব.) আশেক-ই-এলাহী তার জেনেভা সফরের অভিজ্ঞতা তুলে ধরেন।

এতে অধ্যক্ষ (অব.) আশেক-ই-এলাহী বলেন, বিশ্বব্যাপী জলবায়ু পরিবর্তনের কারণে উপকূলে যে সংকট, তা মূলত মানবাধিকার লঙ্ঘন করে। এক্ষেত্রে উপকূলের প্রবীণদের সংকট আরও গুরুতর। তাই মানবাধিকার সংরক্ষণ আইনের দলিলীকরণে প্রবীণদের বিষয়টি ওয়ার্কিং গ্রুপকে বিশেষ বিবেচনা নেওয়ার দাবি তোলা হয়।

সভায় সভাপতিত্ব করেন বীর মক্তিযোদ্ধা অধ্যক সুভাষ সরকার। স্বাগত বক্তব্য দেন জিরো পেইন ক্লাব এর সভাপতি সাবেক অধ্যক্ষ পবিত্র মোহন দাশ।

কবি স ম তুহিনের সঞ্চলনায় সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট চিকিৎসক ও প্রবীণ কল্যাণ সংস্থান সভাপতি বীর মুক্তিযোদ্ধা ডা. সুশান্ত ঘোষ, সাতক্ষীরা সরকারি মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর আব্দুল হামিদ, সাতক্ষীরা জেলা নাগরিক কমিটির আহবায়ক আজাদ হোসেন বেলাল, প্রথম আলোর স্টাফ রিপোর্টার কল্যাণ ব্যানার্জি ও সাতক্ষীরা আলিয়া মাদ্রাসার অধ্যক্ষ মুফতি ড. আকতারুজ্জামান।

অন্যান্যদের মধ্যে আলোচনায় অংশ নেন স্বদেশের নির্বাহী প্রধান মধাব দত্ত, জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি ফরিদা আক্তার বিউটি, সহকারী অধ্যাপক নূর মোহাম্মদ পাড়, বাসদ নেতা নিত্যানন্দ সরকার, অর্জন ফাউন্ডেশনের নির্বাহী প্রধান মহুয়া মন্জুরী, আরার নির্বাহী প্রধান আবুল কালাম আযাদ, ব্যবসায়ী জাকির হোসেন লস্কর শেলী, ব্যাংকার মোফাখার হোসেন, উদীচীর সভাপতি সিদ্দিকুর রহমান, জিরো পেইন ক্লাবের সাধারণ সম্পাদক অধ্যক্ষ হোসেন আলী প্রমুখ।

সভায় বীর মুক্তিযোদ্ধা ডা. সুশান্ত ঘোষকে কনভেনার করে সংশ্লিষ্ট বিষয়ে বাংলাদেশের পক্ষে একটি লবিং প্লাটফর্ম গঠন করা হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কালিগঞ্জে কাপড়ের দোকান লুট, ২৩ বস্তা মালামাল উদ্ধার

১

জবি হিউম্যান রাইটস ডিফেন্ডার সোসাইটির সভাপতি লাবিব-সম্পাদক রাকিবুল

২

নেপালে আকস্মিক বন্যায় ভেসে গেল ৪০ বাড়ি

৩

সাজেক ভ্যালি পর্যটনকেন্দ্র বন্ধ ঘোষণা

৪

মুশফিক-শান্তর সেঞ্চুরি মিস, তবু চালকের আসনে বাংলাদেশ

৫

‘আমার কোনো সঞ্চয় নেই, মেয়েরাই আমার সঞ্চয়’

৬

মাটির কন্যারা জাগলে সহনশীল হবে আগামী || মো: মামুন হাসান

৭

কালিগঞ্জে ড্রিংকিং ওয়াটার প্ল্যান্ট মালিক সমিতির সাধারণ সভা

৮

বাংলাদেশ জাসদ সাতক্ষীরা শাখার কাউন্সিল: ইদ্রিস সভাপতি, দিদারুল সম্পাদক

৯

আইনশৃঙ্খলা বিষয়ক সভায় চাঁদাবাজি বন্ধে কঠোর হওয়ার সিদ্ধান্ত

১০

জবি ছাত্রী হলে চুরি

১১

জনবল সংকটে কয়রা শিক্ষা অফিসে অচলাবস্থা!

১২

পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়ায় জরুরি অবস্থা জারি, মুখ্যমন্ত্রী গ্রেফতার

১৩

কালিগঞ্জে সড়কের মাঝখানে কালভার্ট ভেঙে দুর্ঘটনার শংকা!

১৪

গদাইপুরের চারার কদর দেশজুড়ে

১৫

কালিগঞ্জে মণ্ডপে মণ্ডপে দুর্গোৎসবের আমেজ, আমিয়ানে ব্যতিক্রমী আয়োজন

১৬

সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

১৭

আশাশুনিতে পূজামণ্ডপ পরিদর্শনে পুলিশ সুপার

১৮

এসএসসি অকৃতকার্যদের ৩ মাসের মধ্যে পরীক্ষা

১৯

আশাশুনিতে ৪র্থ শ্রেণীর ছাত্রীকে ধর্ষণের চেষ্টা, বৃদ্ধ আটক

২০