বাংলাদেশ, শনিবার, ০১ আগস্ট ২০২৬
১৭ শ্রাবণ ১৪৩৩ | সময়:
shimulsheikh862@gmail.com
১৪ এপ্রিল ২০২৬, ৭:২৬ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

ইসরায়েলের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি বাতিল করল ইতালি

ডেস্ক রিপোর্ট: মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে ইসরায়েলের সঙ্গে গুরুত্বপূর্ণ প্রতিরক্ষা সহযোগিতা চুক্তি বাতিল করেছে ইতালি। দেশটির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি মঙ্গলবার (১৪ এপ্রিল) এ তথ্য নিশ্চিত করেন। খবর এনডিটিভির।

ইতালির ভেরোনা শহরে এক অনুষ্ঠানে যোগ দেওয়ার পর জর্জিয়া সাংবাদিকদের বলেন, বর্তমান পরিস্থিতি বিবেচনায় ইতালির সরকার ইসরায়েলের সঙ্গে চলমান প্রতিরক্ষা চুক্তি বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে।

কূটনৈতিক সূত্রের বরাতে এনডিটিভি জানায়, ২০০৬ সালে অনুমোদিত এ চুক্তিতে সামরিক সরঞ্জাম, প্রযুক্তিগত গবেষণাসহ একাধিক জিনিস বিনিময়ের শর্ত ছিল। প্রতি পাঁচ বছর পর পর এ চুক্তি নবায়ন করা হতো। তবে বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে চুক্তিটি আর চালিয়ে যেতে চাচ্ছে না ইতালি।

সম্প্রতি বেশকিছু বিষয় নিয়ে ইসরায়েলের সঙ্গে দ্বন্দ্ব চলছিল ইতালির। গত সপ্তাহে ইতালি অভিযোগ করে, লেবাননে জাতিসংঘ শান্তিরক্ষীদের একটি বহরে গুলি চালিয়েছে ইসরায়েলি বাহিনী। এতে একটি যানবাহন ক্ষতিগ্রস্ত হলেও হতাহতের ঘটনা ঘটেনি।
ইসরায়েলের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি বাতিল করল ইতালি
ইরানের বন্দর নিয়ে যুক্তরাষ্ট্রকে রাশিয়ার সতর্কবার্তা

এ ঘটনার প্রতিবাদে ইসরায়েলি রাষ্ট্রদূতকে তলব করে ইতালি। পাল্টা প্রতিক্রিয়ায় গত সোমবার ইতালির রাষ্ট্রদূতকেও ডেকে পাঠায় ইসরায়েল।

ইতালির পররাষ্ট্রমন্ত্রী আন্তোনিও তাজানি লেবাননের বেসামরিক নাগরিকদের ওপর ইসরায়েলের হামলাকে অগ্রহণযোগ্য বলে মন্তব্য করেছেন। তিনি লেবানন সফরকালে দেশটির প্রেসিডেন্ট জোসেফ আউন ও পররাষ্ট্রমন্ত্রী ইউসেফ রাজজির সঙ্গে বৈঠক করেন।

সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে করা এক পোস্টে তাজানি বলেন, লেবাননের জনগণের ওপর ইসরায়েলের হামলা গ্রহণযোগ্য নয়। আমি লেবাননের জনগণের প্রতি ইতালির সংহতি জানাতে এখানে এসেছি।

এদিকে পাকিস্তানে অনুষ্ঠিত সাম্প্রতিক শান্তি আলোচনা ব্যর্থ হওয়ায় ইরান-যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান যুদ্ধবিরতির ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। আলোচনা ব্যর্থ হওয়ার অন্যতম কারণ ছিল লেবাননের ওপর ইসরায়েলি হামলা বন্ধ করতে রাজি না হওয়া। চলতি মাসের ৭ এপ্রিল শুরু হওয়া দুই সপ্তাহের এ যুদ্ধবিরতির বাকি আছে ৭ দিন। এরপর মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা শুরু হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভারী বৃষ্টিপাত নিয়ে নতুন বার্তা দিল আবহাওয়া অফিস

মিরপুরের পর এবার ফার্মগেটে মেট্রো স্টেশনে চটের বস্তা ঘিরে বোমাতঙ্ক

রাষ্ট্রায়ত্ত সব বন্ধ কারখানা চালুর উদ্যোগ নিয়েছে সরকার : প্রতিমন্ত্রী

তালা প্রেসক্লাবের সভা

সন্ধ্যায় বিএনপির স্থায়ী কমিটির বৈঠক, চূড়ান্ত হতে পারে রাষ্ট্রপতির নাম

২০২৭ ওয়ানডে বিশ্বকাপের ১২ ভেন্যু চূড়ান্ত

দেশের ১৮ কোটি মানুষ বর্তমান সংসদের দিকে তাকিয়ে আছে: ভারপ্রাপ্ত স্পিকার

ঘুমানোর আগে স্ক্রিন নয়, বই || ‎তারিক ইসলাম

২৩ বছর পর অস্ট্রেলিয়ায় টেস্ট খেলতে উড়াল দিলেন শান্তরা

বগুড়ায় ২ ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ৪

১০

সমুদ্র পর্যটনে নতুন সম্ভাবনা সুন্দরবনের সৈকত || মো: মামুন হাসান

১১

একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র: সার্জিও গর

১২

কালিন্দীতে নিখোঁজ জেলের মরদেহ মিলল ইছামতী নদীতে

১৩

ঈক্ষণ সাংস্কৃতিক সংসদের উদ্যােগে শহীদ বিপ্লবী আজমল ও টুটুলের স্মরণসভা

১৪

আশুলিয়ার মুদিদোকানে ফেলে যাওয়া ব্যাগে ‘প্রেশার কুকার’ বোমা, নিষ্ক্রিয় করল পুলিশ

১৫

একদিনে মরক্কো থেকে সাঁতরে-সীমানা টপকে স্পেনের ভুখণ্ডে ঢুকল ৫০ হাজার মানুষ

১৬

ভারতের পর পাকিস্তানেও ‘ককরোচ’ পার্টি উত্থানের শঙ্কা

১৭

গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে সাতক্ষীরায় ছাত্রদলের একাংশের দোয়া মাহফিল

১৮

সাতক্ষীরায় জমকালো আয়োজনে ৪ দলীয় কাবাডি টুর্নামেন্ট

১৯

কয়রায় জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ মিছিল

২০
error: Content is protected !!