বাংলাদেশ, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬
৪ কার্তিক ১৪৩৩ | সময়:
shimulsheikh862@gmail.com
১৪ এপ্রিল ২০২৬, ৭:৩৪ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

পহেলা বৈশাখের ছোঁয়ায় তারকারা

বিনোদন ডেস্ক: নতুন বছরকে বরণ করে নিতে মেতে উঠেছে দেশ। আর এই আনন্দের দিনে ভক্তদের নতুন সাজে ধরা দিয়ে শুভেচ্ছা জানাচ্ছেন শোবিজের জনপ্রিয় তারকারা। জাঁকজমকপূর্ণ সাজ আর চিরচেনা বাঙালিয়ানায় নিজেদের মেলে ধরেছেন তারা।

জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান একটি ভিডিও শেয়ার করে নববর্ষের ঐতিহ্য তুলে ধরেছেন। ভিডিওর ক্যাপশনে তিনি লিখেছেন, ‘চৈত্রের শেষ রাত, আলপনা আর নতুন শুরুর গল্প; আমাদের পহেলা বৈশাখের এক অবিচ্ছেদ্য রীতি। প্রতি বছরের একটি আবশ্যিক রীতি। সবাইকে বাংলা নববর্ষের শুভেচ্ছা, শুভ নববর্ষ।’

এদিকে অভিনেত্রী মেহজাবীন চৌধুরী এবার নিজেকে রাঙিয়েছেন উৎসবের রঙে। সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করা আলোকচিত্রে তাকে দেখা গেছে লাল-সাদা শাড়ির স্নিগ্ধতায়। বাহারি রঙের ঘুড়ির ব্যাকগ্রাউন্ডে পোজ দেওয়া সেই ছবিগুলোর ক্যাপশনে মেহজাবীন লিখেছেন, ‘আমার বৈশাখ’।

তার পরনে ছিল লাল-সাদা রঙের টাই-ডাই করা আভিজাত্যপূর্ণ শাড়ি। সাজের পূর্ণতা দিতে তিনি বেছে নিয়েছেন রূপালি গয়না এবং হাতের মল্লিকা ফুলের মালা। খোলা চুলের মিষ্টি হাসিতে তারকার এই লুক ইতোমধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রশংসায় ভাসছে।

চিত্রনায়িকা বিদ্যা সিনহা মিম ভক্তদের শুভেচ্ছা জানিয়েছেন একগুচ্ছ ছবি শেয়ার করে। হালকা গোলাপি আভাযুক্ত শাড়ি আর গাঢ় রঙের ব্লাউজে তার ঐতিহ্যবাহী সাজ নজর কেড়েছে সবার। ক্যাপশনে মিম লিখেছেন, ‘শুভ নববর্ষ। নতুন বছর, নতুন স্বপ্ন, নতুন শুরু।’ সাথে জুড়ে দিয়েছেন ভালোবাসার ইমোজি।

পিছিয়ে নেই ঢালিউড কুইন অপু বিশ্বাসও। নববর্ষের সকালে নিজেকে জাঁকজমকপূর্ণ সাজে মেলে ধরেছেন এই অভিনেত্রী। সাদা শাড়িতে নীল ও লাল রঙের জ্যামিতিক নকশার ছোঁয়ায় যেন ফুটে উঠেছে বসন্ত ও বৈশাখের এক অপূর্ব সংমিশ্রণ। ভক্তদের শুভেচ্ছা জানিয়ে অপু লিখেছেন, ‘নতুন রঙের ছোঁয়ায় রাঙুক প্রতিটি দিন। সবাইকে জানাই বাংলা নববর্ষ ১৪৩৩-এর আন্তরিক শুভেচ্ছা। শুভ নববর্ষ।’

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কালিগঞ্জে পূজামণ্ডপ পরিদর্শনে জেলা প্রশাসক কাওছার আজিজ

১

ইশরাকের পদত্যাগ: বিএনপির ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন তুলছেন কর্মীরা

২

আশাশুনিতে দুর্গাপূজা উপলক্ষে শাড়ি ও অনুদানের চেক বিতরণ

৩

পাইকগাছায় দুর্গাপূজা উপলক্ষে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের শাড়ি বিতরণ

৪

মুন্সিগঞ্জে পূজামণ্ডপ পরিদর্শনে কৃষ্ণপদ পরমান্য

৫

তালায় পূজামণ্ডপ পরিদর্শনে বিএনপি নেতা রেজাউল ইসলাম

৬

সৌদিতে মৃত্যুদণ্ড: নজরুল-সুইটির সম্পর্ক নিয়ে যা জানালো পরিবার

৭

৪০০ রানে ইতিহাস গড়লেন ভারতীয় ব্যাটার

৮

পদত্যাগ করলেন ইশরাক

৯

‎ফররুখ আহমদের কবিমানস ও বাঙালি মুসলিম নবজাগরণ || ‎তারিক ইসলাম

১০

তালায় দুর্গাপূজা উপলক্ষে শাড়ি ও নগদ অর্থ বিতরণ

১১

লালনের আখড়াবাড়িতে টাইম বোমা, বিজিবি মোতায়েন

১২

১ এপ্রিল থেকে জাপানে বাংলাদেশি কর্মী নিয়োগ শুরু

১৩

বাংলা চলচ্চিত্রের ইতিহাসে নতুন রেকর্ড গড়ল ‘নিশি’

১৪

ইশরাক পদত্যাগ করবেন দুপুরে

১৫

শ্যামনগরে পূজামণ্ডপ পরিদর্শনে বিএন‌পি নেতা সৈয়দ ইফতেখার আলী

১৬

মন্ত্রিসভা থেকে ইশরাককে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর

১৭

মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের নাম পরিবর্তন

১৮

আশাশুনিতে পূজামণ্ডপ পরিদর্শনে কাজী আলাউদ্দীন

১৯

দেবহাটায় পূজামণ্ডপ পরিদর্শনে জেলা প্রশাসক কাউসার আজিজ

২০