বাংলাদেশ, মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬
২১ আশ্বিন ১৪৩৩ | সময়:
The Editors
২৩ মে ২০২৬, ১০:১৮ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

এবার পাকিস্তানে আত্মপ্রকাশ করল ‘তেলাপোকা’ আওয়ামী লীগ

আন্তর্জাতিক ডেস্ক: ভারতের তেলাপোকা জনতা পার্টি (সিজেপি) নামে একটি দলের আত্মপ্রকাশের পর উত্তাল এখন নেট দুনিয়া। এবার এর ঢেউ আছড়ে পড়ল পাকিস্তানেও।

দেশটিতে একটি নয়, তিনটি দল গঠন হয়েছে ভারতের দলটির অনুপ্রেরণায়।
পাকিস্তানেও এখন ককরোচ জনতা পার্টির বিভিন্ন সংস্করণ দেখা যাচ্ছে, যার মধ্যে উল্লেখযোগ্য হলো- ‘ককরোচ আওয়ামী পার্টি’, ‘ককরোচ আওয়ামী লীগ’ এবং ‘মুত্তাহিদা ককরোচ মুভমেন্ট’।

ককরোচ আওয়ামী পার্টির পরিচিতিতে লেখা হয়েছে, ‘তরুণদের রাজনৈতিক মঞ্চ, তরুণদের দ্বারা, পাকিস্তানের জন্য’। একই ধরনের অন্য একটি অ্যাকাউন্টের পরিচিতিতে লেখা হয়েছে, যাদের সিস্টেম তেলাপোকা মনে করেছিল, আমরা সেই জনসাধারণেরই কণ্ঠস্ব।

এই পেজগুলোর লোগো ভারতের মূল সংগঠনের লোগোর সঙ্গ হুবহু মিল থাকলেও, তারা সচেতনভাবেই পাকিস্তানের পতাকার সাথে মিল রেখে সবুজ-সাদা রঙ বেছে নিয়েছে। ইমরান খানের পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই), পাকিস্তান মুসলিম লীগ-নওয়াজ (পিএমএল-এন) এবং পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) মতো প্রতিষ্ঠিত রাজনৈতিক শক্তির বাইরে নিজেদের একটি স্বতন্ত্র বিকল্প হিসেবে ব্র্যান্ডিং করছে তারা।

ভারতের তেলাপোকা জনতা পার্টি (সিজেপি) নামে একটি দলের আত্মপ্রকাশের পর উত্তাল এখন নেট দুনিয়া। এবার এর ঢেউ আছড়ে পড়ল পাকিস্তানেও। দেশটিতে একটি নয়, তিনটি দল গঠন হয়েছে ভারতের দলটির অনুপ্রেরণায়। এগুলো হলো- তেলাপোকা আওয়ামী লীগ, তেলাপোকা আওয়ামী পার্টি এবং মুত্তিহিদা তেলাপোকা মুভমেন্ট।

শুক্রবার (২২ মে) এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, ভারতে একটি ব্যঙ্গ হিসেবে শুরু হওয়া এই ভাইরাল তেলাপোকা আন্দোলনটি সীমান্ত পেরিয়ে পাকিস্তানের রাজনৈতিক অঙ্গনে ছড়িয়ে পড়েছে। আর এর ফলে তৈরি হওয়া দলগুলোর নামে তৈরি সামাজিক যোগাযোগমাধ্যমের অ্যাকাউন্টগুলোর ফলোয়ার বাড়ছে হু হু করে।

তেলাপোকা আওয়ামী লীগ দলটি তাদের বায়োতে লিখেছে ‘তরুণদের একটি রাজনৈতিক ফ্রন্ট, তরুণদের দ্বারা পরিচালিত দল, আর এটি পাকিস্তানের জন্য।’ এসব দল যেসব লোগো ব্যবহার করেছে সেগুলোর সঙ্গে ভারতের তেলাপোকা জনতা পার্টির লোগোর সাদৃশ্য রয়েছে।

ভারতের প্রধান বিচারপতি সুপ্রিম কোর্টের একটি শুনানির সময় দেশটির বেকার তরুণদের তেলাপোকা ও পরজীবীর সঙ্গে তুলনা করেন। এর প্রতিবাদ স্বরূপ অভিজিত দিপকে নামে ৩০ বছর বয়স এক তরুণ তেলাপোকা জনতা দল নামে একটি পার্টি নামে একটি দল গঠন করেন। যা দেশটিতে ব্যাপক আলোড়ন ফেলে। তাদের ইন্সটাগ্রাম অ্যাকাউন্টে এখন পর্যন্ত দুই কোটি মানুষ যুক্ত হয়েছে। যা বর্তমান ক্ষমতাসীন দল বিজেপি ও প্রধান বিরোধী দল কংগ্রেসের চেয়েও বেশি।

তবে এই তেলাপোকা পার্টিটি অনলাইনে ব্যাপক জনপ্রিয়তা পাওয়ায় তা বিশ্বজুড়ে সবার নজর এড়ায়নি এবং বিভিন্ন দেশের গণমাধ্যম এ নিয়ে প্রতিবেদন প্রকাশ করে। বাদ যায়নি পাকিস্তানও, দ্রুতই অনলাইনে তেলাপোকা জনতা পার্টির পাকিস্তানি সংস্করণগুলো মাথাচাড়া দিয়ে উঠতে শুরু করে।

প্রথম দিকের পেজগুলোর মধ্যে একটি ছিল ‘ককরোচ আওয়ামী পার্টি’ নামের একটি ইনস্টাগ্রাম পেজ, যেটি তার বায়োতে ​​খোলাখুলিভাবে ভারতীয় আন্দোলন থেকে অনুপ্রাণিত হওয়ার কথা স্বীকার করে: হ্যাঁ, নকল করেছি, কিন্তু তাতে কী আসে যায়। মূলমন্ত্র একই। শুক্রবার অ্যাকাউন্টটির ফলোয়ার সংখ্যা ১৬ হাজার ছাড়িয়ে গেছে।

সূত্র: ইন্ডিয়া টু-ডে, এনডিটিভি

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশের সব নাগরিকের নিরাপদ বাসস্থান নিশ্চিতে কাজ করছে সরকার

১

লড়াই আর নেতৃত্বের প্রতীক মাশরাফির জন্মদিন আজ

২

প্রস্তুতি ম্যাচে সৌম্য-সাদমানের ব্যাটে বাংলাদেশের লড়াই

৩

বাংলাদেশে প্রথম ছোট আকৃতির পরমাণু বিদ্যুৎকেন্দ্র স্থাপনে সম্ভাব্য স্থান পরিদর্শনে চীন

৪

রোনালদোকে ছাড়াই নরওয়েকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে পর্তুগাল

৫

হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র, যুদ্ধের ছক কষে প্রস্তুতি নিচ্ছে কানাডা

৬

তালায় মাদক কারবারীদের ধরতে গিয়ে মব’র শিকার পুলিশ, আটক ৩

৭

লালন আখড়ায় নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা, গাড়ি ভাঙচুর

৮

জবি ইতিহাস বিভাগের নবীন বরণ ও বিদায় অনুষ্ঠান

৯

সাতক্ষীরা জেলা মটর শ্রমিক ইউনিয়নের নির্বাচন: টিটু সভাপতি, মামুন সম্পাদক

১০

সাতক্ষীরা তায়কোয়ানডো ক্লাবের তিন স্বর্ণ ও এক রৌপ্য জয়

১১

জাকারিয়া হত্যাকাণ্ডে কিশোর গ্যাঙ লিডার নাহিদ হাসানসহ ১২ জনের নামে মামলা

১২

মা হারালেন সাংবাদিক এম শাহীন গোলদার, সাতক্ষীরা সাংবাদিক কেন্দ্রের শোক

১৩

সাংবাদিক এম শাহীন গোলদারের মা আর নেই, সাতক্ষীরা প্রেসক্লাবের শোক

১৪

সাতক্ষীরায় শিখো–প্রথম আলো জিপিএ-৫ প্রাপ্ত কৃতি সংবর্ধনা: মাদক, মিথ্যা ও মুখস্থকে ‘না’ বলার শপথ

১৫

ঘেরের বেড়িতে গাঁজা চাষ, আটক ১

১৬

দেবহাটায় পোল্ট্রি খামারে হামলা-লুটের মূলহোতা গ্রেপ্তার

১৭

ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২০৮৯

১৮

না জানিয়ে অন্য শহরে ভ্রমণ, বড় শাস্তি পাচ্ছেন বাংলাদেশের ৩ ক্রিকেটার

১৯

এক লাফে ২৫২ টাকা বাড়ল এলপিজির দাম

২০