বাংলাদেশ, বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬
২৩ আশ্বিন ১৪৩৩ | সময়:
The Editors
১৮ জুন ২০২৬, ১০:১৬ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

অবশেষে যুদ্ধ বন্ধের সমঝোতা স্মারকে সই করল যুক্তরাষ্ট্র-ইরান

আন্তর্জাতিক ডেস্ক: দীর্ঘ অপেক্ষা আর নানান নাটকীয়তার পর স্থায়ী ভাবে যুদ্ধ শেষ করতে এবং হরমুজ প্রণালী পুনরায় খুলে দিতে সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে যুক্তরাষ্ট্র ও ইরান।

যুদ্ধ বন্ধের স্থায়ী শান্তিচুক্তিতে যেতে এই সমঝোতা স্মারকে সই করেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান।

তারা ইলেকট্রনিকভাবে এই সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন।
উভয় পক্ষই বলছে, চুক্তিটি কার্যকর হয়েছে এবং মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন, শান্তিচুক্তির মধ্যে রয়েছে ইরানের পারমাণবিক অস্ত্র তৈরি বা ক্রয় না করা, সমস্ত ফ্রন্টে যুদ্ধ শেষ করা এবং হরমুজ প্রণালী পুনরায় খুলে দেওয়ার বিষয়।

প্যারিসের অদূরে ফ্রান্সের ভার্সাই প্রাসাদে বিশ্বের উন্নত দেশগুলোর জোট জি–৭–এর শীর্ষ সম্মেলন পরবর্তী এক নৈশভোজের সময় সমঝোতা স্মারকটি সই করেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

এ সময় ট্রাম্পের পাশে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ এবং ফার্স্ট লেডি ব্রিজিট ম্যাক্রোঁ উপস্থিত ছিলেন।
পরে প্রাসাদ ছাড়ার আগে ডোনাল্ড ট্রাম্প সাংবাদিকদের বলেন, এটা সই হয়েছে। ভার্সাইতে আমি এটায় সই করেছি।

ট্রাম্পের সমঝোতা স্মারকে সই করার একটি ভিডিও সোশ্যাল মিডিয়া এক্সে (সাবেক টুইটার) পোস্ট করে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁ লেখেন, আজ রাতে ভার্সাইয়ে প্রেসিডেন্ট ট্রাম্প ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার চুক্তিতে সই করেছেন।

ইরানের পক্ষ থেকেও দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সমঝোতা স্মারকে সই করার বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই দেশটির রাষ্ট্রায়ত্ত্ব সংবাদ সংস্থা ইরনাকে বলেন, সমঝোতা স্মারকটি ইলেকট্রনিকভাবে সই হয়েছে। এটা নিয়ে আনুষ্ঠানিকতার পরিকল্পনা নেই ইরানের।

তিনি আরও বলেন, এই সমঝোতা সই করার মধ্য দিয়ে ইসলামাবাদ সমঝোতা স্মারকের খসড়াটি চূড়ান্ত হয়েছে—এখন এ চুক্তির বাস্তবায়নের সময় এসেছে।

সূত্র: বিবিসি ও আল-জাজিরা

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নেই জৌলুস, হারাচ্ছে ঐতিহ্য; পেশা বদলাচ্ছেন বাদ্যযন্ত্রের কারিগররা

১

অসচ্ছল শিক্ষার্থীদের মাঝে রোটারী ক্লাবের শিক্ষা উপকরণ বিতরণ

২

সাতক্ষীরা ৯৩’র উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

৩

অ্যাড. নিরোদ কুমার মজুমদারের স্মরণসভা

৪

হাম ও উপসর্গ নিয়ে আরও ৬ জনের মৃত্যু

৫

জামিন মেলেনি এমপি গাজী নজরুলের

৬

অণুর ‘আয়না-ছবি’ রহস্য সমাধান, রসায়নে নোবেল দুই বিজ্ঞানীর

৭

আয় কমলেও সেপ্টেম্বরে বেড়েছে মূল্যস্ফীতি, বিপাকে নিম্ন আয়ের মানুষ

৮

একদিনে ডেঙ্গুতে ৮ জন, হাম ও উপসর্গে ৬ জনের মৃত্যু

৯

তালা সদর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডে প্রার্থী নির্ধারণ করলো বিএনপি

১০

দেবহাটায় শারদীয় দুর্গাপূজা উদযাপনে প্রস্তুতি সভা

১১

শ্যামনগরে বস‌ছে ২৫০ কিলোওয়াট ক্ষমতাসম্পন্ন সৌর প্যানেল, নবায়ন‌যোগ্য বিদ্যুতে নতুন সম্ভাবনা

১২

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন জবির ১৬ শিক্ষার্থী

১৩

সাতক্ষীরায় তায়কোয়ানডোয় স্বর্ণ ও রৌপ্য পদকজয়ীদের সংবর্ধনা

১৪

সাতক্ষীরা কমিউনিটির নির্বাহী সদস্যদের মাঝে আইডি কার্ড বিতরণ

১৫

কমেছে বৈশ্বিক সহায়তা, সংকটে ২ হাজার ২০০ এনজিও

১৬

তর্কে হেরে গিয়ে জীবনে জেতার আনন্দ || তারিক ইসলাম

১৭

‘রূপে আছে নেশা, চোখে ছলনা’

১৮

পাকিস্তানে ক্ষমতার নতুন লড়াই, প্রদেশ ভাঙার উদ্যোগ সেনাপ্রধানের

১৯

হামের উপসর্গে আরও ৬ জনের মৃত্যু, আক্রান্ত ১ হাজার ৩৯৩

২০