বাংলাদেশ, বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬
২৩ আশ্বিন ১৪৩৩ | সময়:
admin
৮ জুলাই ২০২৩, ৩:২১ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

নেদারল্যান্ডসের প্রধানমন্ত্রীর পদত্যাগের ঘোষণা

আন্তর্জাতিক ডেস্ক: পদত্যাগের ঘোষণা দিয়েছেন নেদারল্যান্ডসের প্রধানমন্ত্রী মার্ক রুটে। জোটের অন্য দলগুলোর সঙ্গে মতের মিল না হওয়ায় এ সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

মূলত অভিবাসন নীতি নিয়ে বিরোধের জেরে নেদারল্যান্ডসের জোট সরকার ভেঙে গেছে।

হেগে স্থানীয় সময় শুক্রবার (৭ জুলাই) সন্ধ্যায় মন্ত্রীসভার সঙ্গে জরুরি বৈঠক শেষে রুটে সাংবাদিকদের বলেন, এটা কোনো গোপন বিষয় নয় যে, জোটের শরিকদের অভিবাসন নীতির ব্যাপারে ভিন্ন মত রয়েছে। আজ দুর্ভাগ্যবশত এই সিদ্ধান্তে উপনীত হয়েছি যে, আমাদের পার্থক্যগুলো অমিলযোগ্য। সেজন্য আমি অবিলম্বে রাজা উইলেম-আলেক্সান্ডারের কাছে আজ শনিবার লিখিতভাবে লিখিতভাবে পুরো মন্ত্রিসভার পদত্যাগের প্রস্তাব দেব।

অভিবাসন নীতি নিয়েই ফাটল ধরে রুটের জোট সরকারে। গত কয়েকদিন ধরেই উত্তেজনা চলছিল চারটি দলের প্রতিনিধিদের মধ্যে।

এ উত্তেজনা প্রশমনে শুক্রবার (৭ জুলাই) বৈঠকে বসেন তারা। কিন্তু কেউই ঐক্যমতে পৌঁছাতে পারেননি।

এরপরই পদত্যাগের ঘোষণা দেন মার্ক রুটে। স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে, সরকার ভেঙে যাওয়ায় নভেম্বরে দেশটিতে নতুন নির্বাচন অনুষ্ঠিত হবে।

রুটে পদত্যাগ করলেও তার সরকারের মন্ত্রীসভা আগামী নির্বাচনের আগ পর্যন্ত অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব পালন করবে।

নেদারল্যান্ডসের ইতিহাসে সবচেয়ে বেশিসময় দায়িত্ব পালন করা প্রধানমন্ত্রী রুটে। ২০১০ সালে প্রথমবারের মতো প্রধানমন্ত্রী হন তিনি। এরপর আরও তিনবার জোট গঠন করেই ক্ষমতায় টিকেছিলেন।

নেদারল্যান্ডসে গত বছর শরণার্থী হিসেবে আশ্রয় চেয়ে আবেদন করেছিলেন ৪৭ হাজার মানুষ। যা আগের বছরের তুলনায় তিন গুণ বেশি। আর এ বছর দেশটিতে আশ্রয় প্রত্যাশীর সংখ্যা ৭০ হাজারে পৌঁছাবে বলে ধারণা করা হচ্ছে।

সূত্র: এপি নিউজ, বিবিসি

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নেই জৌলুস, হারাচ্ছে ঐতিহ্য; পেশা বদলাচ্ছেন বাদ্যযন্ত্রের কারিগররা

১

অসচ্ছল শিক্ষার্থীদের মাঝে রোটারী ক্লাবের শিক্ষা উপকরণ বিতরণ

২

সাতক্ষীরা ৯৩’র উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

৩

অ্যাড. নিরোদ কুমার মজুমদারের স্মরণসভা

৪

হাম ও উপসর্গ নিয়ে আরও ৬ জনের মৃত্যু

৫

জামিন মেলেনি এমপি গাজী নজরুলের

৬

অণুর ‘আয়না-ছবি’ রহস্য সমাধান, রসায়নে নোবেল দুই বিজ্ঞানীর

৭

আয় কমলেও সেপ্টেম্বরে বেড়েছে মূল্যস্ফীতি, বিপাকে নিম্ন আয়ের মানুষ

৮

একদিনে ডেঙ্গুতে ৮ জন, হাম ও উপসর্গে ৬ জনের মৃত্যু

৯

তালা সদর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডে প্রার্থী নির্ধারণ করলো বিএনপি

১০

দেবহাটায় শারদীয় দুর্গাপূজা উদযাপনে প্রস্তুতি সভা

১১

শ্যামনগরে বস‌ছে ২৫০ কিলোওয়াট ক্ষমতাসম্পন্ন সৌর প্যানেল, নবায়ন‌যোগ্য বিদ্যুতে নতুন সম্ভাবনা

১২

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন জবির ১৬ শিক্ষার্থী

১৩

সাতক্ষীরায় তায়কোয়ানডোয় স্বর্ণ ও রৌপ্য পদকজয়ীদের সংবর্ধনা

১৪

সাতক্ষীরা কমিউনিটির নির্বাহী সদস্যদের মাঝে আইডি কার্ড বিতরণ

১৫

কমেছে বৈশ্বিক সহায়তা, সংকটে ২ হাজার ২০০ এনজিও

১৬

তর্কে হেরে গিয়ে জীবনে জেতার আনন্দ || তারিক ইসলাম

১৭

‘রূপে আছে নেশা, চোখে ছলনা’

১৮

পাকিস্তানে ক্ষমতার নতুন লড়াই, প্রদেশ ভাঙার উদ্যোগ সেনাপ্রধানের

১৯

হামের উপসর্গে আরও ৬ জনের মৃত্যু, আক্রান্ত ১ হাজার ৩৯৩

২০