বাংলাদেশ, বুধবার, ০৭ অক্টোবর ২০২৬
২২ আশ্বিন ১৪৩৩ | সময়:
admin
১৫ আগস্ট ২০২৪, ১০:৩৫ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

উপদেষ্টা পরিষদে যুক্ত হচ্ছেন আরও চারজন

নিউজ ডেস্ক | ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠিত অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের আকার বাড়ছে। আরও চারজন যুক্ত হচ্ছে এ পরিষদে। তারা শুক্রবার (১৬ আগস্ট) শপথ নেবেন।

তাদের একজন, সাবেক মন্ত্রিপরিষদ সচিব আলী ইমাম মজুমদার। এর আগে তিনি প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী (উপদেষ্টা মর্যাদা) হিসেবে নিয়োগ পান। অন্য তিনজন হলেন- অর্থনীতিবিদ ওয়াহিদউদ্দিন মাহমুদ, সাবেক সচিব মুহাম্মদ ফাওজুল কবির খান এবং সাবেক লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।

বঙ্গভবনের একটি সূত্র এ তথ্য নিশ্চিত করে বলেন, শুক্রবার নতুন উপদেষ্টারা শপথ নেবেন। বঙ্গভবনে বিকেল ৪টায় অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হবে। রাষ্ট্রপতি উপদেষ্টাদের শপথ পড়াবেন।

এর আগে গত ৮ আগস্ট ড. মুহাম্মদ ইউনূসকে প্রধান উপদেষ্টা করে অন্তর্বর্তী সরকার গঠিত হয়। এ পরিষদের সদস্য সংখ্যা ছিল ১৭। নতুন চারজন যুক্ত হলে সদস্য সংখ্যা হবে ২১।

নতুন উপদেষ্টাদের জন্য সরকারি যানবাহন অধিদপ্তরকে পাঁচটি গাড়ি প্রস্তুত রাখতে বলা হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন জবির ১৬ শিক্ষার্থী

১

সাতক্ষীরায় তায়কোয়ানডোয় স্বর্ণ ও রৌপ্য পদকজয়ীদের সংবর্ধনা

২

সাতক্ষীরা কমিউনিটির নির্বাহী সদস্যদের মাঝে আইডি কার্ড বিতরণ

৩

কমেছে বৈশ্বিক সহায়তা, সংকটে ২ হাজার ২০০ এনজিও

৪

তর্কে হেরে গিয়ে জীবনে জেতার আনন্দ || তারিক ইসলাম

৫

‘রূপে আছে নেশা, চোখে ছলনা’

৬

পাকিস্তানে ক্ষমতার নতুন লড়াই, প্রদেশ ভাঙার উদ্যোগ সেনাপ্রধানের

৭

হামের উপসর্গে আরও ৬ জনের মৃত্যু, আক্রান্ত ১ হাজার ৩৯৩

৮

‘জাস্টিস ফর জাকারিয়া’র কমিটি গঠন

৯

‘সকালবেলা নায়িকা, বিকেলবেলা ভিলেন’, দলবদল নিয়ে কোয়েলকে কটাক্ষ

১০

আগামীকাল আর্জেন্টিনার জার্সিতে মেসির শেষ ম্যাচ, যেভাবে দেখবেন

১১

দক্ষিণ কাটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের মাঝে ইউনিফর্ম ও খাতা বিতরণ

১২

সৌদির দুই বিমানবন্দরে হামলা

১৩

জাতীয় কন্যা শিশু দিবস উদযাপনে স্বদেশ’র র‌্যালি ও সমাবেশ

১৪

কয়রার ২০ বিদ্যালয়ে ইসলাম ও নৈতিক শিক্ষার ক্লাস নিয়ে বিড়ম্বনা!

১৫

পাইকগাছায় অবৈধ বন্দোবস্ত বাতিলের দাবিতে মানববন্ধন

১৬

ইচ্ছে পূরণ হয়নি, যে আক্ষেপ পরীমণির

১৭

বুড়িয়া মণ্ডপে ৩৫ হাজার মুক্তায় সেজেছে ‌‘দুর্গা প্রতিমা’, দর্শনার্থীদের ভিড়

১৮

আবরার হত্যার ৭ বছর: চূড়ান্ত নিষ্পত্তিতে যে উদ্যোগ নিচ্ছে রাষ্ট্র

১৯

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ২১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপনে কেন্দ্রীয় কমিটির সভা

২০