বাংলাদেশ, মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬
৩ ভাদ্র ১৪৩৩ | সময়:
admin
৯ মে ২০২৩, ৭:২৯ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

দুর্বল বেড়িবাঁধ নিয়ে আতংকে মানুষ

মোহাঃ ফরহাদ হোসেন, কয়রা (খুলনা): খুলনার কয়রা উপকূলীয় অঞ্চলের অধিকাংশ বেড়িবাঁধই নাজুক। বেড়িবাঁধের কোথাও কোথাও মাত্র দুই থেকে তিন ফুট চওড়া মাটির বাঁধ রয়েছে। এমন দুর্বল বেড়িবাঁধ নিয়ে চরম আতংকে রয়েছে মানুষ।

পাউবো সূত্র জানায়, ঘূর্ণিঝড় আম্পান ও ইয়াসের পর কয়রা উপজেলার ২১টি জায়গায় ভেঙে যাওয়া বাঁধ মেরামত করা হয়েছে। পাশাপাশি ২০ কিলোমিটার ক্ষতিগ্রস্ত বাঁধে মাটি ও বালুর বস্তা ফেলে সংস্কার করা হয়। বর্তমানে সাত কিলোমিটারের বেশি এলাকায় সংস্কার কাজ চলমান। তবে এখনো ৯ থেকে ১০ কিলোমিটার বাঁধ চরম ঝুঁকিতে রয়েছে।

এলাকাবাসী ও পাউবোর সঙ্গে কথা বলে জানা গেছে, বর্তমানে উপজেলার ৬ নম্বর কয়রা, ৪ নম্বর কয়রা রিং বাঁধ, ঘাটাখালী, হরিণখোলা, মদিনাবাদ লঞ্চঘাট–সংলগ্ন এলাকা, মঠবাড়িয়া, ২ নম্বর কয়রা, হোগলা, গাজীপাড়া, গোলখালী, হাজতখালী, জোড়শিং ও মহেশ্বরীপুর এলাকার প্রায় ১২ কিলোমিটার বাঁধ ঝুঁকিপূর্ণ অবস্থায় আছে। স্বাভাবিক জোয়ারের চেয়ে নদীতে পানি বাড়লে এসব এলাকার বাঁধ উপচে লোকালয়ে পানি প্রবেশ করতে পারে। এ ছাড়া কপোতাক্ষ ও শাকবাড়িয়া নদীতে পানি সরবরাহের আটটি জলকপাট (স্লুইসগেট) অকেজো পড়েছে। শাকবাড়িয়া নদীর নয়ানী ও সুতিয়া বাজার-সংলগ্ন জলকপাটটি নষ্ট হওয়ার উপক্রম হয়েছে। জলকপাটের দুই পাশের মাটি দেবে গিয়ে নদী থেকে লোকালয়ে পানি প্রবেশ করতে পারে এমন আশংকা করছে স্থানীয়রা।

শাকবাড়িয়া নদীর বেড়িবাঁধের পাশেই হেমলতা মন্ডলের (৫০) ঘর। গত বৃহস্পতিবার তপ্ত দুপুরে বাঁধের ওপর বসে তিনি কখনো নদীর দিকে, আবার কখনো নিজের ঘরের দিকে তাকাচ্ছিলেন। কাছে যেতেই ধসে যাওয়া বাঁধটি দেখিয়ে বললেন, আগে দুবার ভেঙেছে। পরে বড় বাঁধ দিলেও সেটিও কয়েক দিন আগে ভেঙে গেছে। বালু দিয়ে বাঁধ দেওয়ায় এ অবস্থা। আরেকটু হলে গ্রামে পানি ঢুকবে। ভাঙন তাঁদের নিঃস্ব করেই ছাড়বে।

উত্তর বেদকাশী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান সরদার নুরুল ইসলাম বলেন, ‘আমার ইউনিয়নের গাজীপাড়া ও গাতিরঘেরী এলাকায় নতুন প্রযুক্তিতে বাঁধ দেওয়া হয়েছিল। কিন্তু বছর না ঘুরতেই সেই বাঁধে ভাঙন দেখা দিয়েছে। স্থায়ী সমাধানের জন্য পাউবোর কর্মকর্তাদের প্রতি আহ্বান জানান তিনি।

সরেজমিনে দেখা গেছে, তীব্র ভাঙনে সিসি ব্লক সরে গিয়ে হুমকির মুখে পড়েছে উত্তর বেদকাশী ইউনিয়নের কাটকাটা এলাকার শাকবাড়িয়া নদীর বাঁধ। উত্তর বেদকাশী থেকে দক্ষিণ বেদকাশী পর্যন্ত প্রায় চার কিলোমিটার বাঁধের ঢালে মাটি ধসে জীর্ণশীর্ণ হয়ে গেছে। কোথাও কোথাও দুই পাশের মাটি সরে বাঁধ সরু হয়ে গেছে।

দক্ষিণ বেদকাশী ইউপির ৮ নম্বর ওয়ার্ডের সদস্য মোজাফফর হোসেন বলেন, ‘আমাদের ইউনিয়নের দুই পাশ দিয়ে প্রবাহিত হচ্ছে শাকবাড়িয়া ও কপোতাক্ষ। দুই নদ-নদীর ক্রমশ ভাঙনে বিচ্ছিন্ন দ্বীপে পরিণত হতে যাচ্ছে ইউনিয়নটি। ১০ বছর আগেও দুই নদ-নদীর দূরত্ব দুই কিলোমিটারের বেশি ছিল। প্রতিবছর ভাঙতে ভাঙতে এখন ৩০০ মিটারে এসে ঠেকেছে।’

ঝুঁকিপূর্ণ বাঁধ মেরামতে কর্তৃপক্ষের উদাসীনতাকেই দুষছেন নয়ানী এলাকার বাসিন্দা ও মহেশ্বরীপুর ইউপির ২ নম্বর ওয়ার্ডের সদস্য মনি শঙ্কর রায়। তিনি বলেন, ‘আমরা ঝুঁকিপূর্ণ বাঁধ ও জলকপাট নিয়ে দুশ্চিন্তায় আছি। পাউবো টালবাহানা করে কালক্ষেপণ করছে। উত্তাল নদী আর বৈরী আবহাওয়া দেখলেই এলাকার মানুষ ভয়ে থাকেন।’

মহেশ্বরীপুর ইউপির চেয়ারম্যান শাহনেওয়াজ শিকারি বলেন, প্রতিবছর বাঁধ ভাঙছে। কেউ না কেউ নিঃস্ব হচ্ছে। বর্তমানে যে কয়েক জায়গায় বাঁধ ধসে গেছে, নদীতে জোয়ার বাড়লে বড় ক্ষতি হতে পারে। বাঁধ ভাঙলে গোটা ইউনিয়ন নদীর পানিতে তলিয়ে যাবে। বিষয়টি নিয়ে পাউবো কর্মকর্তাদের সঙ্গে একাধিকবার কথা হয়েছে।

তিনি বলেন, ঝুঁকিপূর্ণ বাঁধের স্থায়ী সমাধান করতে হলে নদী শাসন করতে হবে। এ জন্য পাকা ব্লক ফেলা ছাড়া বিকল্প নেই।

কয়রা উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটির সভাপতি বিদেশ রঞ্জন মৃধা বলেন, জলবায়ু পরিবর্তনের অভিঘাতে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি এখন দৃশ্যমান। বেড়িবাঁধের উচ্চতা বাড়াতে না পারলে উপকূলীয় অঞ্চলে দীর্ঘমেয়াদি ক্ষতি বাড়তেই থাকবে। কয়রার বাঁধগুলোর উচ্চতা আরও অন্ত্বত ১০ ফুট বাড়ানো উচিত।

কয়রা উপজেলা চেয়ারম্যান এস এম শফিকুল ইসলাম বলেন, কয়রার স্থায়ী বেড়িবাঁধ নির্মাণ প্রকল্প পাশ হয়েছে। এটি জরুরী ভিত্তিতে বাস্তবায়ন করা দরকার। পাউবো খুলনার উপসহকারী প্রকৌশলী মোঃ রোমিত হোসেন মনি বলেন, আমরা কয়রার ঝুঁকিপূর্ণ বেড়িবাঁধের তালিকা করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে জমা দিয়েছি। বর্ষা মৌসুমের আগে ওই সব জায়গায় জরুরি ভিত্তিতে কাজ করা হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রত্যাহারের দাবিতে ছাত্রদলের কর্মসূচির মধ্যেই বদলি ওসি মাসুদুর রহমান

কালিগঞ্জের নাজিমগঞ্জ হাটের অবকাঠামোগত উন্নয়নে পরামর্শ সভা

কয়রায় কর্মরত সাংবাদিকদের সাথে নবাগত ওসির মতবিনিময়

সাতক্ষীরায় জেলা প্রশাসক কাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে শ্যামনগরের জয়

কাঁকড়া রপ্তানিতে জাতীয় মৎস্য পদক পেলেন সহিদুল ইসলাম জুয়েল

দেবহাটায় ছাত্রলীগের কার্যক্রম পরিচালনার প্রতিবাদে বিক্ষোভ

হামের উপসর্গে আরও ৭ মৃত্যু

পুলিশ হেফাজতে সমন্বয়ক মাহাদী

শিক্ষকদের বদলি আবেদন শুরু ২১ আগস্ট, সময় এক সপ্তাহ

কালিগঞ্জে ডেকোরেটর মালিক সমিতির মতবিনিময়

১০

সাতক্ষীরায় দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক, রচনা ও চিত্রাংকন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

১১

কালিগঞ্জে বীর মুক্তিযোদ্ধা মেহের আলীর রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

১২

কয়রায় অভিবাসীদের অধিকার, সুরক্ষা ও সেবা নিয়ে মতবিনিময়

১৩

শার্শার ধর্ষণ মামলার আসামি সাতক্ষীরা থেকে গ্রেপ্তার

১৪

সাতক্ষীরায় পরিবেশ সুরক্ষায় সচেতনতা সৃষ্টিতে সাইকেল র‍্যালি

১৫

অবসরের ইঙ্গিত রোনালদোর, এটাই হতে পারে শেষ বছর

১৬

ভারতকে দুই শর্ত দিল বাংলাদেশ

১৭

বাংলাদেশের প্রধানমন্ত্রীর ভারত সফর দ্রুত হওয়া উচিত: দীনেশ ত্রিবেদী

১৮

বাস মিনিবাস মালিক সমিতি: আব্দুর রউফ বিনা প্রতিদ্বন্দ্বিতায় সম্পাদক নির্বাচিত

১৯

২০২৭ সালের রমজান ও ঈদ শুরু হবে কবে

২০
error: Content is protected !!