বাংলাদেশ, বুধবার, ২৯ এপ্রিল ২০২৬
১৫ বৈশাখ ১৪৩৩ | সময়:
admin
১১ জুলাই ২০২৩, ১১:৫৮ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

বনবিভাগের নির্মাণাধীন ভবনের সিমেন্ট চুরি করে বিক্রি করলেন কৈখালী স্টেশন কর্মকর্তা!

বিলাল হোসেন: পশ্চিম বনবিভাগের সাতক্ষীরা রেঞ্জের কৈখালী স্টেশন কর্মকর্তা সাদ আল জামিরের বিরুদ্ধে টেংরাখালি বন টহল ফাঁড়ির নির্মাণাধীন ভবনের সিমেন্ট চুরি করে বিক্রির অভিযোগ উঠেছে। ইতোমধ্যে সিমেন্ট চুরি করে বিক্রয়ের কাজের ব্যবহৃত দুইটি ট্রলারসহ ১০০ ব্যাগ সিমেন্ট আটক করেছে স্থানীয় জনতা।

বিক্রির পর সোমবার (১০ জুলাই) সন্ধ্যায় শ্যামনগর উপজেলার হরিনগর বাজারের মেসার্স বিসমিল্লাহ ট্রেডার্সে সিমেন্টগুলো হস্তান্তরের সময় স্থানীয়রা তা আটক করে থানায় খবর দেয়।

জানা গেছে, টেংরাখালি বন টহল ফাঁড়ি থেকে দুটি ট্রলারযোগে ১০০ ব্যাগ সিমেন্ট নিয়ে বনবিভাগের সিপিজির সদস্য ইউনুচ আলী হরিনগর বাজারের নৌ ঘাটে রাখে। সেখান থেকে হরিনগর বাজারের মোঃ সাইফুল্লাহ টুটুলের মেসার্স বিসমিল্লাহ ট্রেডার্সে শ্রমিক দিয়ে সিমেন্টের বস্তাগুলো নামানো হয়। এসময় স্থানীয়রা সিমেন্টগুলো জব্দ করে শ্যামনগর থানা পুলিশকে খবর দেয়।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, কৈখালী স্টেশনের আওতাধীন টেংরাখালি বনটহল ফাঁড়ির নতুন ভবন নির্মাণের কাজ চলছে। এই কাজ দেখভালের দায়িত্ব পান কৈখালী স্টেশন কর্মকর্তা সাদ আল জামির। তিনি চুরি করে তার স্টেশনের একটি ট্রলার ও ভাড়াটে একটি ট্রলারে করে ১০০ ব্যাগ ফাইভ রিং সিমেন্ট হরিনগর বাজারের মেসার্স বিসমিল্লাহ ট্রেডার্সে বিক্রির চুক্তি করেন।

এদিকে, খবর পেয়ে পুলিশ আসার আগেই বনবিভাগের বোট মাঝি ও সিপিজির সদস্য ইউনুচ আলী ট্রলার রেখে কৌশলে পালিয়ে যায়।

এ বিষয়ে সিপিজির সদস্য ইউনুচ আলীর সাথে যোগাযোগ করলে তিনি জানান, কৈখালী স্টেশন কর্মকর্তা সাদ আল জামিরের নির্দেশে টেংরাখালি ফাঁড়ি থেকে ১০০ ব্যাগ সিমেন্ট হরিনগর বাজারে বিক্রির জন্য নিয়ে গিয়েছিলাম। এছাড়া আমি আর কিছু জানি না।

সিমেন্ট বহনকারী শ্রমিকরা জানান, সিপিজির সদস্য আমাদের ঠিক করে বলে টেংরাখালি ফাঁড়ি থেকে ১০০ ব্যাগ সিমেন্ট হরিনগর বাজারে নামিয়ে দিতে হবে।

মেসার্স বিসমিল্লাহ ট্রেডার্সের মালিক মোঃ সাইফুল্লাহ টুটুল বলেন, ভেটখালি বাজারের ব্যবসায়ী ইয়াছিন আমাকে এই সিমেন্ট ঠিক করে দেয়। আমি প্রতি ব্যাগ সিমেন্ট ৫৩০ দরে কিনে নিচ্ছি। কারা নিয়ে আসছে আমি জানি না। তবে ইয়াছিন আমাকে বলে ১০০ ব্যাগ ফাইভ রিং সিমেন্ট বোটে করে নিয়ে তোমার দোকানে তুলে দেচ্ছে।এছাড়া আমি আর কিছু জানি না।

কৈখালী স্টেশন কর্মকর্তা সাদ আল জামির বলেন, এসিএফ স্যার কাজটি আমাকে দেখার দায়িত্বে দিয়েছে। ফাইভ রিং সিমেন্টর মান ভালো না হওয়ায় পরিবর্তন করতে পাঠিয়েছি।

এসময় বিক্রি করা হচ্ছে কেন জানতে চাইলে তিনি কোনো সদুত্তর দিতে পারেননি।

সাতক্ষীরা রেঞ্জর সহকারী বন সংরক্ষক কে এম ইকবল হোসেন চৌধুরী বলেন, সিমেন্ট পরিবর্তন করা বা বিক্রি করার বিষয়ে আমি জানি না।

বনবিভাগের কোনো সদস্য এ ধরনের কাজ করতে পারে কি না জানতে চাইলে তিনি বলেন, এটা করবে ঠিকাদার। আমাদের কোন স্টাফ করতে পারে না। যদি এ ধরনের কাজ করে থাকে, তাহলে তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে। এছাড়া কৈখালী স্টেশন কর্মকর্তার বিরুদ্ধে দায়িত্ব পালনের অভিযোগও রয়েছে।

শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কালাম আজাদ বলেন, খবর পেয়ে এসআই সেলিম রেজাকে পাঠিয়ে মাল জব্দ করা হয়েছে। তদন্ত অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মৎস্য প্রজেক্টের বাসায় চলছিল হরিণের মাংস রান্না, রেখে ভোঁ দৌড়

গর্ভে সন্তান নিয়ে নদীতে মা!

কেশবপুরে মেয়ের হাতে মা খুন

বেতনা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন!

সন্তান গোপন রেখে অবিবাহিত সেজে বিয়ে, নারীর বিরুদ্ধে যুবকের মামলা

পুলিশে নতুন সাড়ে ১৪ হাজার পদ সৃষ্টি হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী

এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বেতন নিয়ে বড় সুখবর

বনজীবীদের নিয়ে পলিথিন ও প্লাস্টিক দূষণ প্রতিরোধে কর্মশালা

রূপপুর বিদ্যুৎকেন্দ্র বাংলাদেশের প্রযুক্তিগত আত্মবিশ্বাসের প্রতীক

প্রিজনভ্যান দুর্ঘটনায় আহত পলক, চিকিৎসার নির্দেশ

১০

ওপেক ও ওপেক প্লাস থেকে বেরিয়ে গেল আমিরাত

১১

সুন্দরবনের শামুক-ঝিনুক পাচারে নতুন কৌশল, মাধ্যম কুরিয়ার সার্ভিস

১২

শ্যামনগরে ১০০ লিটার পেট্রোলসহ এক ব্যক্তি আটক, জরিমানা

১৩

এশীয় দেশগুলোর সঙ্গে প্রতিরক্ষা সক্ষমতা ভাগাভাগি করতে চায় ইরান

১৪

দেবহাটায় জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত

১৫

দেবহাটায় অপদ্রব্য পুশের দায়ে ৬০ কেজি বাগদা চিংড়ি বিনষ্ট, জরিমানা

১৬

রিয়ার হ্যাটট্রিকে সিঙ্গাপুরকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ

১৭

কালিগঞ্জে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত

১৮

‘মিসেস ইন্ডিপেন্ডেন্ট ইন্টারন্যাশনাল’ চ্যাম্পিয়ন হলেন বাংলাদেশের তমা

১৯

রোটারী ক্লাব অব সাতক্ষীরার চক্ষু চিকিৎসা ক্যাম্প

২০
error: Content is protected !!
Deprecated: htmlspecialchars(): Passing null to parameter #1 ($string) of type string is deprecated in /home/bcglobal/te.bcgloballtd.com/wp-includes/formatting.php on line 4705