বাংলাদেশ, রবিবার, ১১ অক্টোবর ২০২৬
২৬ আশ্বিন ১৪৩৩ | সময়:
The Editors
২৩ আগস্ট ২০২৬, ২:০২ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

রংপুরে সাবেক শিক্ষকসহ ৪ জনের মরদেহ উদ্ধার

ডেস্ক রিপোর্ট: রংপুর নগরীর মাছুয়াপাড়া এলাকায় তালাবদ্ধ একটি বাড়ি থেকে রংপুর জিলা স্কুলের সাবেক শিক্ষক গণপতি চক্রবর্তী, তার স্ত্রী, ছেলে ও মেয়েসহ একই পরিবারের চারজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। প্রায় তিন দিন ধরে বাড়িটির গেটে তালা ঝুলতে দেখে স্থানীয়দের সন্দেহ হলে শনিবার (২২ আগস্ট) রাতে পুলিশকে খবর দেওয়া হয়।

পরে পুলিশ গিয়ে তালা ভেঙে বাড়ির ভেতর থেকে চারজনের মরদেহ উদ্ধার করে।

নিহতরা হলেন রংপুর জিলা স্কুলের সাবেক শিক্ষক গণপতি চক্রবর্তী জুয়েল (৬৫), তার স্ত্রী প্রীতিলতা চক্রবর্তী ভোলা (৫০), মেয়ে প্রার্থী চক্রবর্তী (২৫) এবং ছেলে প্রিয়ম চক্রবর্তী (১২)।

গণপতি চক্রবর্তীর বাবার নাম হেমন্ত চক্রবর্তী।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নগরীর কোতোয়ালি থানার মাছুয়াপাড়া মন্দিরের পাশে গণপতি চক্রবর্তীর বাড়ি।

কয়েকদিন ধরে বাড়ির প্রধান গেটে তালা ঝুলতে দেখে স্থানীয়দের সন্দেহ হয়। শনিবার রাতে বিষয়টি পুলিশকে জানানো হলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তালা ভেঙে বাড়িতে প্রবেশ করে।
এ সময় ভেতরে চারজনের মরদেহ পড়ে থাকতে দেখা যায়।
তদন্তসংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, মরদেহগুলো আনুমানিক তিন থেকে চার দিন আগের। দীর্ঘ সময় পড়ে থাকায় মরদেহগুলোতে পচন ধরেছে।

রংপুর সিআইডির ইনচার্জ সুমির চৌধুরী ঘটনাস্থল পরিদর্শন করে সাংবাদিকদের জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তিন থেকে চার দিন আগে তাদের মৃত্যু হয়েছে। পচন ধরায় মরদেহগুলো অনেকটা গলে গেছে।

তিনি জানান, বাড়ির বিভিন্ন স্থানে টাকা-পয়সা ও গহনা রাখার জায়গাগুলোর তালা ভাঙা পাওয়া গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বাড়িতে ডাকাতির ঘটনা ঘটতে পারে। তবে ডাকাতির সঙ্গে চারজনের মৃত্যুর ঘটনা কীভাবে সম্পৃক্ত, তা তদন্তের পর নিশ্চিত হওয়া যাবে।

সিআইডির এই কর্মকর্তা আরও জানান, বাড়িটির বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছিল। এ কারণে ঘটনাস্থলে তদন্ত ও আলামত সংগ্রহে কিছুটা সময় লাগছে। কীভাবে তাদের মৃত্যু হয়েছে এবং এর পেছনে কারা রয়েছে, তদন্তের মাধ্যমে তা বেরিয়ে আসবে।

পুলিশের তথ্য অনুযায়ী, নিহত গণপতি চক্রবর্তীর গ্রামের বাড়ি রংপুরের মিঠাপুকুর উপজেলার ১৬ নম্বর মির্জাপুর ইউনিয়নে।

একই পরিবারের চারজনের মরদেহ উদ্ধারের ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। তাদের মৃত্যুর কারণ এবং ঘটনার সঙ্গে কারা জড়িত, তা নিয়ে স্থানীয়দের মধ্যে নানা প্রশ্ন দেখা দিয়েছে।

পুলিশ ঘটনাস্থল থেকে বিভিন্ন আলামত সংগ্রহ করছে। মরদেহগুলো ময়নাতদন্তের জন্য পাঠানোর প্রক্রিয়া চলছে। ময়নাতদন্তের প্রতিবেদন ও তদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ এবং ঘটনার বিস্তারিত জানা যাবে বলে জানিয়েছে পুলিশ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কালিগঞ্জে কাপড়ের দোকান লুট, ২৩ বস্তা মালামাল উদ্ধার

১

জবি হিউম্যান রাইটস ডিফেন্ডার সোসাইটির সভাপতি লাবিব-সম্পাদক রাকিবুল

২

নেপালে আকস্মিক বন্যায় ভেসে গেল ৪০ বাড়ি

৩

সাজেক ভ্যালি পর্যটনকেন্দ্র বন্ধ ঘোষণা

৪

মুশফিক-শান্তর সেঞ্চুরি মিস, তবু চালকের আসনে বাংলাদেশ

৫

‘আমার কোনো সঞ্চয় নেই, মেয়েরাই আমার সঞ্চয়’

৬

মাটির কন্যারা জাগলে সহনশীল হবে আগামী || মো: মামুন হাসান

৭

কালিগঞ্জে ড্রিংকিং ওয়াটার প্ল্যান্ট মালিক সমিতির সাধারণ সভা

৮

বাংলাদেশ জাসদ সাতক্ষীরা শাখার কাউন্সিল: ইদ্রিস সভাপতি, দিদারুল সম্পাদক

৯

আইনশৃঙ্খলা বিষয়ক সভায় চাঁদাবাজি বন্ধে কঠোর হওয়ার সিদ্ধান্ত

১০

জবি ছাত্রী হলে চুরি

১১

জনবল সংকটে কয়রা শিক্ষা অফিসে অচলাবস্থা!

১২

পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়ায় জরুরি অবস্থা জারি, মুখ্যমন্ত্রী গ্রেফতার

১৩

কালিগঞ্জে সড়কের মাঝখানে কালভার্ট ভেঙে দুর্ঘটনার শংকা!

১৪

গদাইপুরের চারার কদর দেশজুড়ে

১৫

কালিগঞ্জে মণ্ডপে মণ্ডপে দুর্গোৎসবের আমেজ, আমিয়ানে ব্যতিক্রমী আয়োজন

১৬

সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

১৭

আশাশুনিতে পূজামণ্ডপ পরিদর্শনে পুলিশ সুপার

১৮

এসএসসি অকৃতকার্যদের ৩ মাসের মধ্যে পরীক্ষা

১৯

আশাশুনিতে ৪র্থ শ্রেণীর ছাত্রীকে ধর্ষণের চেষ্টা, বৃদ্ধ আটক

২০