বাংলাদেশ, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬
১৭ বৈশাখ ১৪৩৩ | সময়:
admin
১২ অক্টোবর ২০২৩, ৮:০৮ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

নির্বাচনে প্রার্থী হবেন না বলে প্রধানমন্ত্রীকে শামীম ওসমানের চিঠি

অনলাইন ডেস্ক: আগামী জাতীয় নির্বাচনে প্রার্থী হতে চান না আওয়ামী লীগ নেতা এবং নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য শামীম ওসমান। এ নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে চিঠিও দিয়েছেন তিনি। শামীম ওসমান নিজেই এ কথা জানিয়েছেন।

শামীম ওসমান বলেন, ‘যারা এখন নির্বাচন নিয়ে চিন্তা করছে তারা আওয়ামী লীগ করার যোগ্যতা রাখে না।

আমি প্রধানমন্ত্রীকে চিঠি দিয়ে বলেছি, আমাকে নমিনেশন দিয়েন না। সবাই যেখানে চায় সেখানে আমি বলেছি দিয়েন না। আমাকে অন্যভাবে কাজে লাগান। আমি এমপি না হলে কিছুই হবে না। ’

আগামী নির্বাচনে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ক্ষমতায় না আনলে দেশ ও মানুষের বড় ক্ষতি হবে দাবি করে তিনি বলেন, ‘এটা একাত্তরের চেয়েও বড় যুদ্ধ। আমি সারা রাত ঘুমাই না। আমি অন্য কারো মতো না। আমি খবরগুলো পাই। কোন দিক দিয়ে আগাচ্ছে সেগুলো জানি। ’

আর ওরাও জানে আমি কোন দিক দিয়ে আগাচ্ছি। আমি একজন সোলজার। আমি একজন মুক্তিযোদ্ধার সন্তান। আসছে পূজার মধ্যে ও পূজার পরে মরণকামড় দেবে তারা। দেশটাকে ১০ থেকে ১২ দিনের মধ্যে চরম অস্থিতিশীল করার চেষ্টা করবে।

শেখ হাসিনা প্রধানমন্ত্রী না হলে ফিলিস্তিনের চেয়েও খারাপ হবে। বড় ধরনের আঘাত আমাদের মোকাবেলা করতে হবে। ’

বুধবার (১১ অক্টোবর) বিকেলে নারায়ণগঞ্জের সোনারগাঁর কাঁচপুরে আওয়ামী লীগের প্রস্তুতি সভায় শামীম ওসমান এসব কথা বলেন। আগামী ১৩ অক্টোবর সমাবেশ ঘিরে এ সভার আয়োজন করা হয়।

শামীম ওসমান বলেন, ‘১৩ অক্টোবর সমাবেশ ঘিরে আমাদের প্রস্তুতি নিতে হবে। একটি থানার প্রগ্রাম কতটা বড় ও সফল হয়, নারায়ণগঞ্জ এটা করে দেখাবে। এবার আর বলব না খেলা হবে। সোনারগাঁ থেকে বলব, ফাটাফাটি হবে। ’

কমিটি প্রসঙ্গে শামীম ওসমান বলেন, ‘অনেকগুলো কমিটি আটকে রেখেছে ঢাকা। আওয়ামী লীগের কমিটি ও অঙ্গসংগঠনগুলোর কমিটি মুলার মতো ঝুলিয়ে রাখার কারণে দলে গ্রুপিং বাড়ে। অন্তত নারায়ণগঞ্জের কমিটিগুলো দিয়ে দেওয়া প্রয়োজন। কারণ নারায়ণগঞ্জকে অন্য জেলার সঙ্গে তুলনা করলে হবে না। ঢাকা যা না পারে সেটা নারায়ণগঞ্জ পারবে। ’

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পাতাখালি ফাউন্ডেশনের উদ্যোগে মৃত ব্যক্তির দাফন ও গোসলের প্রয়োজনীয় সামগ্রী বিতরণ

দেবহাটায় কেমিক্যাল দিয়ে পাকানো ৪৮ ক্যারেট আম বিনষ্ট

ভ্যান চুরি করতে গিয়ে হাতেনাতে দুই যুবক আটক

শ্যামনগরে ৭৭টি পানির ট্যাংক ও সেটিং উপকরণ বিতরণ

দেবহাটায় দক্ষতা বৃদ্ধির তিন মাসব্যাপী প্রশিক্ষণ শুরু

মানহানির প্রতিবাদে বুধহাটা দারুল উলুম মাদ্রাসার মুহতামিমের সংবাদ সম্মেলন

কবে দেশে ফিরছেন জানালেন সাকিব

খোলা ভোজ্য তেল স্বাস্থ্যের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ

আশাশুনিতে আইন-শৃঙ্খলা কমিটির সভা

খুলনা প্রেসক্লাবের সভাপতি মোস্তফা, সম্পাদক তরিকুল

১০

আশাশুনিতে নদী ভাঙনের ভয়াবহতা স্বচক্ষে দেখলেন পাউবোর নির্বাহী প্রকৌশলী তাজকিয়া

১১

৯ মে লন্ডন যাচ্ছেন রাষ্ট্রপতি

১২

প্রাইজবন্ডের ১২৩তম ড্র অনুষ্ঠিত, পুরস্কার পেল যেসব নম্বর

১৩

আশাশুনিতে বজ্রাঘাতে ঘের ব্যবসায়ীর মৃত্যু!

১৪

‘৭১-এর ভুল স্বীকারে বাধা কোথায়?’ জামায়াতকে গয়েশ্বর

১৫

কালিগঞ্জে পানি নিষ্কাশনের পথ বন্ধের অভিযোগ, জলাবদ্ধতা

১৬

নতুন কর্মসূচি ঘোষণা দিল বিএনপি

১৭

প্রথমবার ঢাকায় একসঙ্গে নারী ডিসি ও এসপি নিয়োগ

১৮

দেশের কোথায় কখন কালবৈশাখী তাণ্ডব চালাবে, জানালেন আবহাওয়াবিদ

১৯

পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র সক্ষমতা ইরানের জাতীয় সম্পদ: মোজতবা খামেনি

২০
error: Content is protected !!
Deprecated: htmlspecialchars(): Passing null to parameter #1 ($string) of type string is deprecated in /home/bcglobal/te.bcgloballtd.com/wp-includes/formatting.php on line 4705