বাংলাদেশ, মঙ্গলবার, ২৬ মে ২০২৬
১৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ | সময়:
admin
২৬ এপ্রিল ২০২৪, ৩:৫০ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

গাজায় গণকবর: প্রায় ৪০০ মরদেহ উদ্ধার

আন্তর্জাতিক ডেস্ক: গাজার দক্ষিণাঞ্চলে একটি হাসপাতালের কাছে গণকবর থেকে অন্তত ৩৯২ মরদেহ উদ্ধার করা হয়েছে। আপাতত সেখানে তল্লাশি কার্যক্রম শেষ করেছে গাজা কর্তৃপক্ষ। মূলত তিনটি গণকবর থেকে এসব মরদেহ উদ্ধার করা হয়।

ফিলিস্তিনের সিভিল ডিফেন্সের এক কর্মকর্তা জানিয়েছেন, খান ইউনিসের নাসের মেডিকেল কমপ্লেক্স থেকে উদ্ধার করা মরদেহর মধ্যে ১৬৫টি চিহ্নিত করা হয়েছে।

চলতি মাসের শুরুর দিকে খান ইউনিস থেকে সেনা প্রত্যাহার করে ইসরায়েল। এরপরই সেখানে গণকবরের সন্ধান মেলে।

এদিকে হামাসের বিরুদ্ধে অভিযান চালাতে গাজার দক্ষিণাঞ্চলীয় শহর রাফাহ’র দিকে অগ্রসর হচ্ছে ইসরায়েলের সামরিক বাহিনী।

তবে এই অভিযানের ফলে মানবিক বিপর্যয় দেখা দিতে পারে বলে সতর্ক করেছে মিশরসহ বিভিন্ন দেশ। একই সতর্কতা উচ্চারণ করেছে বিভিন্ন আন্তর্জাতিক সংস্থাও। তবে সেদিকে কোনো কর্ণপাত করছেন না ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু।

নেতানিয়াহু সরকারের এক মুখপাত্র জানান, ইসরায়েল ‘স্থল অভিযান’ চালানোর জন্য এগিয়ে যাচ্ছে। তবে এই অভিযান কবে, কখন শুরু হয়ে কবে শেষ হবে, তা উল্লেখ করেননি তিনি।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আজ পবিত্র হজ, আরাফাতের ময়দানে সমবেত লাখো মুসল্লি

রাজধানীসহ বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত

তালায় পিকআপ-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ২

বিশ্বকাপের আগে দেশ ছাড়ল বাংলাদেশ নারী দল

যুদ্ধবিরতির মধ্যেই দক্ষিণ ইরানে নতুন হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র

বিশ্বকাপে দ্বিতীয় রাউন্ডেই বাদ পড়বে ব্রাজিল, চ্যাম্পিয়ন নেদারল্যান্ডস

আজ সীমিত পরিসরে খোলা থাকবে কিছু ব্যাংক

যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি প্রায় চূড়ান্ত, চীনকে জানালো পাকিস্তানের সেনাপ্রধান

২৪ ঘণ্টায় ঢাকায় ৮০ মিলিমিটার বৃষ্টি, আজ বজ্রসহ ঝড়ের আভাস

যে কোনো মূল্যে পাংসের খালে নাব্যতা ফেরানোর দাবি

১০

এসপিএল টি-২০ ক্রিকেটে শিরোপা জিতলো নওয়াবেকী সারা ওরিয়েন্স

১১

কেশবপুরে চতুর্থ শ্রেণির ছাত্রীকে ধর্ষণ, যুবক গ্রেফতার

১২

কালশী বস্তিতে আগুন

১৩

আশাশুনিতে জামায়াতের উদ্যোগে পথচারীদের পানি পান কর্মসূচি

১৪

আশাশুনি উপজেলা পরিষদে পরিদর্শন কক্ষ উদ্বোধন

১৫

কালিগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বৃদ্ধের মৃত্যু

১৬

মার্কিন চুক্তির বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়কে ইনভলভ করা হয়নি: তৌহিদ হোসেন

১৭

সরকারের ১০০ দিনের কাজের অগ্রগতি তুলে ধরলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা

১৮

বাংলাদেশ সফরে নেই কামিন্স-স্টার্ক-হ্যাজেলউড, কারণ জানালেন অজি কোচ

১৯

বাড্ডায় চিপস তৈরির কারখানায় আগুন, ২ কর্মচারী নিহত

২০
error: Content is protected !!