বাংলাদেশ, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬
৮ কার্তিক ১৪৩৩ | সময়:
admin
১১ জুন ২০২৪, ৯:৩৭ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

মুন্সিগঞ্জে অগ্রণী ব্যাংকের উদ্যোগে প্রকাশ্যে কৃষি ও পল্লী ঋণ বিতরণ

উপকূলীয় প্রতিনিধি: সাতক্ষীরার শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জে অগ্রণী ব্যাংক সুন্দরবন শাখার উদ্যোগে কৃষি ও পল্লী ঋণ বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (১১ জুন) ব্যাংকের হল রুমে ৯ জন গ্রাহকের মাঝে মোট তিন লক্ষ নব্বই হাজার টাকার ঋণ বিতরণ করা হয়।

ঋণ বিতরণ অনুষ্ঠানে অগ্রণী ব্যাংক সুন্দরবন শাখার ব্যবস্থাপক প্রবীর কুমার সরকারের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ব্যাংকের সাতক্ষীরা আঞ্চলিক কার্যালয়ের উপমহাব্যবস্থাপক ও অঞ্চল প্রধান সমর কুমার রায়। বিশেষ অতিথি ছিলেন মুন্সিগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অসীম মৃধা, অগ্রণী ব্যাংকের প্রিন্সিপাল অফিসার সুমন বসু ও গোবিন্দ ঘোষ।

প্রিন্সিপাল অফিসার মোঃ মিজানুর রহমানের সঞ্চালনায় ঋণ বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন সুন্দরবন প্রেসক্লাবের উপদেষ্টা এস এম জাহাঙ্গীর আলম, ঋণগ্রহীতা হাফিজুর রহমান, মোস্তফা সানা, আব্দুর রাজ্জাক প্রমুখ।
এ সময় ঋণগ্রহীতারা বলেন, অগ্রণী ব্যাংক থেকে ঋণ নিয়ে গতবছর বেশ লাভবান হয়েছি। তবে ঋণের পরিমাণটা একটু বৃদ্ধি পেলে আমাদের জন্য সুখকর হবে।

অগ্রণী ব্যাংকের উপ মহাব্যবস্থাপক সমর কুমার রায় ঋণ গ্রহীতাদের উদ্দেশ্যে বলেন, আমি একজন কৃষকের সন্তান। আমিও চাই ঋণের পরিমাণ বাড়াতে। যাতে করে আপনারা আরও বেশি কর্মক্ষেত্র তৈরি করতে পারেন। আমি আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে এ বিষয়ে কথা বলে আগামী বছর যাতে এই টাকা বৃদ্ধি করা যায় তার ব্যবস্থা করব।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তিব্বতে শক্তিশালী ভূমিকম্পে অন্তত ১৬ জন নিহত

১

বিশ্ববিদ্যালয় জীবন || ফিচার || শেখ মাহির ফয়সাল নাঈম

২

কয়রায় সংঘর্ষে পল্লী চিকিৎসক রব্বানীর মৃত্যু: বিচারের দাবিতে মানববন্ধন

৩

আশাশুনিতে মাদ্রাসাছাত্রকে যৌন নিপীড়ন, প্রধান শিক্ষক গ্রেপ্তার

৪

ভাটায় কাজে যাওয়ার শর্তে দাদন নিয়ে পালিয়েছে ছেলে, সর্দার তুলে নিয়ে গেল মাকে

৫

খুলনায় নারীকে কুপিয়ে ও গুলি করে হত্যা

৬

সুন্দরবনে এলএনজি টার্মিনাল নির্মাণের পরিকল্পনা বাতিলের দাবি

৭

১১৪ বলে ডাবল সেঞ্চুরি, ওয়ানডেতে বিশ্ব রেকর্ড ব্রুকের

৮

বঙ্গোপসাগরে ফের লঘুচাপ সৃষ্টির আশঙ্কা, দেশজুড়ে বৃষ্টির সম্ভাবনা

৯

প্রধানমন্ত্রীর সফরের আগে ঢাকায় ফেরানো হলো জাপানের রাষ্ট্রদূতকে

১০

তালা থানার নতুন ওসি আব্দুল আলিম

১১

মুন্সীগঞ্জ বাজারে জামায়াত নেতার গণসংযোগ

১২

বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের সংগঠন দরদির নতুন কমিটি গঠন: সভাপতি নয়ন পাল, সম্পাদক রাকিব

১৩

মোংলা বন্দর পরিদর্শন করে যেসব নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী

১৪

সুন্দরবনের গোলখালী থেকে হরিণের পা মাথা চামড়া ও মাংস উদ্ধার

১৫

হরিনগর অনির্বান ক্লাবের উদ্যোগে ১৬ দলীয় কেরাম প্রতিযোগিতা উদ্বোধন

১৬

তালা প্রেসক্লাবের উদ্যোগে স্বাস্থ্য কর্মকর্তার মন্তব্যের প্রতিবাদে সভা

১৭

কয়রা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে চিকিৎসক না থাকার অভিযোগ, শিশুর মৃত্যু

১৮

পাটকেলঘাটায় ৮শ লিটার নারকেল তেল জব্দ, যাচাই হচ্ছে ভেজাল কি না

১৯

কয়রায় সরকারি জমি নিয়ে সংঘর্ষ, চিকিৎসাধীন পল্লী চিকিৎসকের মৃত্যু

২০